পরবর্তী তিনটি আয়াতে মাপে কম দেয়ার অপকর্মে লিপ্ত ব্যবসায়ীবৃন্দ তথা ‘মোতাফফেফীন'দের কার্যকলাপে বিশ্ময় প্রকাশ করা হয়েছে। তারা এমনভাবে আচরণ করে যেন পার্থিব জীবনে তাদের উপার্জিত সম্পদ সম্পর্কে কোনো জবাবদিহি বা হিসাব নিকাশ হবেই না, যেন এত বড় কোনো স্থান নেই, যেখানে কেয়ামতের সেই ভয়াবহ দিনে সকলে আল্লাহর সামনে একত্রিত হবে এবং তীরই সামনে হিসাব নিকাশ ও শাস্তি প্রদান করা হবে । বলা হচ্ছে! ‘তারা কি বিশ্বাস করে না যে, একটি বিরাট দিনে যখন সমগ্র মানব জাতি বিশ্বপ্রভুর সামনে দাড়াবে সেদিন তারা পুনরুজ্জীবিত হবে?’ দূু্নীতে দমনে কোরআন কোন মক্কী সূরায় ব্যবসায়িক দূর্নীতি ও বিকৃতির শিকার লোকদেরকে এত কঠোরভাবে প্রতিরোধ করা একটা লক্ষণীয় ব্যাপার বটে ৷ কেননা মক্কী সূরা সাধারণত মৌলিক আকীদা বিশ্বাসের ওপরই বেশী জোর দিয়ে থাকে। উদাহরণ স্বরূপ, আল্লাহর একত্ব, তার ইচ্ছার অপ্রতিরোধ্যতা, মানুষ ও বিশ্বজগতের ওপর তার সার্বভৌমত্ব ও নিরংকুশ আধিপত্য, ওহী ও নবুওতের তাৎপর্য, আখেরাত, হিসাব-নিকাশ ও কর্মফল প্রভৃতি বিষয় তার প্রধান আলোচ্য বিষয় হয়ে থাকে। তবে সেই সাথে সাধারণভাবে নৈতিক অনুভূতি ও চেতনা জাগ্রত করার দিকেও মনোযোগ দেয়া হয় এবং মূল আকীদা-বিশ্বাসের সাথে তার সংযোগ স্থাপন করা হয় । পক্ষান্তরে কোনো নৈতিক বিষয়, তথা মাপে কম দেয়ার এবং সাধারণ লেনদেনের বিষয় কিছুকাল পরে মাদানী সূরায় আলোচিত হয়। সে সময় মদীনার সদ্য প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অনুসারে সমাজ জীবনকে পুনর্গঠিত করার প্রস্তুতি চলছিলো । বস্তুত এই বিষয়টি এ সূরায় আলোচিত হওয়া মনোযোগ আকর্ষণ করার মতো ব্যাপার । এই তিনটি ক্ষুদ্র আয়াতের ভেতরে কয়েকটা সূক্ষ্ম ইংগিত রয়েছে। প্রথমত ইসলাম মক্কার পরিবেশে মারাত্মক ধরনের ব্যবসায়িক দূর্নীতির দেখতে পেয়েছিলো এবং এ দুর্নীতিতে লিপ্ত ছিল তৎকালীন সমাজের নেতৃস্থানীয় বক্তিরা। এসব লোকের হাতে প্রচুর বাণিজ্যিক প্রতিষ্ঠানাদি ছিলো এবং সেই সুবাদে তারা বিপুল সম্পদের অধিকারী ছিলো। এ সব সম্পদ দ্বারা তারা বাণিজ্যিক কাফেলার মাধ্যমে সিরিয়া ও ইয়েমেনে গ্রীষ্ম ও শীতে ব্যবসা করতো । এছাড়া তারা বিভিন্ন পর্ব উপলক্ষে মেলা গড়ে তুলতো ৷ যেমন হজ্জের সময় ওই ওকাজের মেলা বসতো । এ সব মেলায় তারা ব্যবসায়িক লেনদেন ও চুক্তি সম্পাদনের পাশাপাশি কবিতা পাঠের আসরও বসাতো। এখানে পবিত্র কোরআনের সুস্পষ্ট বক্তব্য থেকে জানা যায় যে, ব্যবসায়িক দুর্নীতিতে লিপ্ত যে সব লোককে আল্লাহ তায়ালা শোচনীয় পরিণতির হুমকি দিয়েছেন এবং যাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন, তারা সমাজের উঁচু স্তরের প্রভাবশালী লোক ছিলো। তারা এতটা ক্ষমতাশালী ছিলো যে, গোটা সমাজকে তাদের ইচ্ছামতো চলতে বাধ্য করতো ৷ এ জন্যই বলা হয়েছে যে, তারা যখন ক্রেতার ভূমিকায় নামতো, তখন ক্রীত সামগ্রী পুরোপুরিভাবে আদায় করে নিতো। এ থেকে বুঝা যায়, জনগণের ওপর যেন তাদের এক ধরনের আধিপত্য ছিলো, তা সে যে কারণেই হোক না কেন। সেই ক্ষমতা ও আধিপত্যের জোরে নিজেদের বেলায় তারা পুরোপুরি আদায় করে নিতো । অর্থাৎ এক ধরনের বল প্রয়োগের রীতি চালু ছিল, ন্যায়সংগতভাবে আদান প্রদান হতো না । নচেৎ এতে এমন যুদ্ধ ঘোষণার কোনো ব্যাপার ছিলো না। www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।