কাফেরদের জন্য ‘জাহীম’ বা জাহান্নামকে চিহ্নিত করা হয়েছে চরম লাঞ্জনা ও অবমাননার প্রতীক হিসাবে। বলা হয়েছে, ‘কখনো নয়, পাপীদের পুস্তক থাকবে সিজ্জীনে। সিজ্জীন কি তুমি তা জানো? (তা এক) লিখিত গ্রন্থ । সেদিন অস্বীকারকারীদের জন্যে থাকবে............ তারপর তারা জাহান্নামে ঢুকবে । তারপর তাকে বলা হবে যে, তোমরা যে জিনিসকে মিথ্যা সাব্যস্ত করতে, এই তো সে জিনিস ৷’ (আয়াত ৭-১৭) সূরার তৃতীয় অংশে তুলে ধরা হয়েছে ঠিক এর বিপরীত পুণ্যবান ও সৎকর্মশীলদের অবস্থা । এখানে আছে তাদের উচ্চতর মর্যাদা ও সুখশানস্তিতে পরিপূর্ণ পরকালীন জীবনের বর্ণনা । বলা হয়েছে, তাদের চেহারা থাকবে সতেজ, উজ্জ্বল ও প্রফুল্প । বালিশে হেলান দিয়ে তারা পরম সুখে ‘রাহীক’ তথা সুস্বাদু পানীয় পান করবে । এ অংশটি এক উজ্জ্বল ও প্রাচূর্যময় অংশ । ‘শুনে রাখো, পুণ্যবান লোকেরা থাকবে ইল্লিয়রীনে' ৷ ইন্নিয়ীন কি তা কি তুমি জানো? তা এক......বস্তুত এই জিনিসের জন্যই বুদ্ধিমানদের প্রতিযোগিতা করা উচিত ৷’ (আয়াত ১৮-২৬) আর শেষাংশে বর্ণনা করা হয়েছে সৎকর্মশীলরা মিথ্যা অহংকারে লিপ্ত পাপীদের পক্ষ থেকে গালাগালি, উপহাস ও বেয়াদবীর আকারে যে সকল পরিস্থিতির সম্মুখিন হতো সে সম্পর্কে । অতপর উভয় শ্রেণী বাস্তবে কি পরিণাম ভোগ করেছে তার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘নিশ্চয়ই অপাধীরা মোমেনদের প্রতি উপহাস করতো । তাদের কাছে দিয়ে যাবার সময় তাদের প্রতি কটাক্ষ করতো । আর আপন পরিজনের কাছে ফিরে গিয়ে তৃপ্তি অনুভব করতো । মোমেনদেরকে দেখে বলতো, এরা বিভ্রান্ত । অথচ তাদেরকে (মোমেনদের তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠানো হয়নি । আজ মোমেনরা কাফেরদের প্রতি উপহাস করবে এবং বালিশে হেলান দিয়ে তাকাবে কাফেররা কি তাদের কৃতকর্মের ফল ছাড়া আর কিছু ভোগ করবে?’ সামখিকভাবে এ সূরা মন্কার দাওয়াতী পরিবেশের একটি দিক তুলে ধরে। অপরদিকে সেই পরিবেশে বিরাজমান অবস্থার মোকাবেলায় দাওয়াতের যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিলো তারও একটা দিক এখানে তুলে ধরা হয়েছে। মানবীয় মন ও মনস্তত্্বেরও একটা দিক এখানে প্রস্ষুটিত হয়েছে । সূরার বিস্তারিত আলোচনার সময় আমি তা তুলে ধরবো । তাফসীর “যারা মাপে কমবেশী করে তাদের জন্য শোচনীয় পরিণাম, যারা কারো কাছ থেকে কিছু মেপে আনলে তা ঠিকমতো আনে এবং মেপে বা ওযন করে কাউকে কিছু দিলে কম দেয়, তারা কি মনে করে না এক ভয়াবহ দিনে তাদেরকে পুনরুদ্বিত করা হবে, যেদিন মানবজাতি বিশ্বপ্রভুর সামনে দাড়াবে?’ এ আয়াতের মাধ্যমে সূরাটি মাপে কমবেশী কাজে নিয়োজিত লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শোচনীয় পরিণাম-এর অর্থ ধ্বংস । এই অপকর্মে লিগ্ত ব্যক্তিদের ধ্বংস সাধিত হয়েছে অথবা ধ্বংস সাধিত হোক এ দুই অর্থের যেটিই বুঝানো হোক না কেন, উভয় অবস্থায় যে তার ধ্বংস অবধারিত এ কথাই ব্যক্ত হচ্ছে। কেননা আল্লাহ তায়ালা যখন বলেন অমুক জিনিস হোক, তখন ধরে নিতে হবে যে, তা হওয়া অবধারিত । পরবর্তা দুটো আয়াতে ‘মোতাফফেফীন' তথা যারা মাপে কমবেশী করে তাদের পরিচয় দেয়া হয়েছে । তারা হচ্ছে সেই সব ব্যক্তি, ‘যারা মেপে আনার সময় পুরোপুরি আনে, আর মেপে দেয়ার সময় কম দেয়৷’ এর অর্থ দাড়ালো এই যে, তারা যখন ক্রেতা হয়, তখন পণ্যুদবব্য মেপে পুরোপুরি আনে। আর যখন বিক্রেতা হয়, তখন মানুষকে মেপে দেয়ার সময় কম দেয় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।