CLE) ন wo LED CF U6 US EDV ke | হচ্ছে কতিপয়. পথভ্রষ্ট (ব্যক্তি), ৩৩. এদের ঈমানদারদের te) হয়নি; ৩৪. (বিচারের পর) আজ ঈমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর (নেমে আসা আযাব দেখে) হাসবে, ৩৫. উঁচু আসনে বসে তারা (এসব) দেখতে থাকবে; ৩৬. প্রতিটি কাফেরকে কি তার কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না? সংক্কিপ্ঠ আলোচনা এই সূরাটির মূল লক্ষ্য মানুষের হৃদয়ে জাগরণ ও চেতনায় আলোড়ন সৃষ্টি করা৷ ওহীর মাধ্যমে আকাশ থেকে নাযিল হওয়া ইসলামী দাওয়াত বিশ্ববাসী ও আরববাসীদের জীবনে যে অভিনব পরিস্থিতির সৃষ্টি করেছিলো সেদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে এ সূরায় সাধারণভাবে সর্বাত্মক, পূর্ণাংগ ও নতুন জীবন দর্শন আলোচিত হয়। তবে এর পাশাপাশি এতে ইসলামী আন্দোলনের সামনে আবির্ভূত মক্কার জনজীবনের একটা বাস্তব সমস্যাও আলোচিত হয়েছে। সূরার শুরুতেই মক্কার সমাজ জীবনের এই বাস্তব সমস্যাটির চিত্র তুলে ধরা হয়েছে। এতে মাপে কমবেশী করা লোকদেরকে কেয়ামতের দিনে ভয়াবহ পরিণতির হুমকি দেয়া হয়েছে। সূরার শেষেও এধরনের অন্য একটি সামাজিক আচরণের চিত্র তুলে ধরা হয়েছে ।' এটি হচ্ছে অপরাধপ্রবণ কাফেরদের পক্ষ থেকে মোমেনদের সাথে বেয়াদবী, অসদাচরণ, চোখ টিপে খারাপ ইংগিত করা বা কটাক্ষ করা, হাসিঠাট্টা ও বিদ্রপ করা এবং তাদেরকে ‘গোমরাহ’ বা বিপথগামী বলে আখ্যায়িত করা । পুণ্যবান ও পাপিষ্ঠ এই দুই শ্রেণীর মানুষের অবস্থা বর্ণনা ও কেয়ামতের দিন উভয় শ্রেণীর পরিণতি বিশ্লেষণ করাও এ সূরার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে । সূরাটি মোটামুটি চারভাগে বিভক্ত৷ প্রথম ভাগটি শুরু হয়েছে মাপে কম দেয়া লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। বলা হয়েছে, ‘যারা কমবেশী করে তাদের জন্যে অত্যন্ত শোচনীয় পরিণতি! যারা কারো কাছ থেকে কিছু মেপে আনলে ঠিকমতো আনে আর মেপে বা ওযন করে কাউকে কিছু দিলে কম দেয় । তারা কি মনে করে না যে, এক ভয়াবহ দিনে তাদেরকে পুনরুদ্ধিত করা হবে, যেদিন মানব জাতি বিশ্বপ্রভুর সামনে দাড়াবে ৷” সূরার দ্বিতীয় অংশটিতে পাপীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদেরকে কঠোর হুমকি ও শাসানি দেয়া হয়েছে চরম খারাপ পরিণতি ও ধ্বংসের জন্যে । তাদের অপরাধ ও পাপ কাজকে চিহ্তিত করে দেয়া হয়েছে। বর্ণনা করা হয়েছে এই অন্ধত্বের কারণ, আর কেয়ামতের দিন তাদের কি প্রতিদান দেয়া হবে। আল্লাহর কাছ থেকে তাদেরকে ঠিক সেই ভাবে লুকিয়ে রাখা হবে, যেভাবে পৃথিবীতে তার পাপ তার হৃদয়কে আবদ্ধ করে রেখেছিল- এ কথাও এতে আলোচিত হয়েছে। সেই সাথে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।