যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সহযোগিতা থেকে বঞ্চিত হবে একথা ব্যক্ত করার মাধ্যমে দিনটির ভয়াবহতা স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। সেই সাথে এ কথাও বলা হয়েছে যে, সেই ভয়ংকর বিপদের দিনে একমাত্র আল্লাহই হবেন সর্বেসর্বা। ‘তুমি কি জানো কর্মফল দিবস কী? আবারো বলি, তুমি কি জানো কর্মফল দিবস কী? (কর্মফল দিবস হচ্ছে সেই দিন) যেদিন কেউ কারো কাজে আসবে না এবং সমস্ত ক্ষমতা সেদিন শুধু আল্লাহর (হাতে) থাকবে ৷' অজ্ঞতা প্রকাশ করে প্রশ্ন করা কোরআনের একটা সুপরিচিতি রীতি । এটি এমন একটি অনুভূতি দান করে যে, ব্যাপারটা এতোই বিরাট এবং এতোই ভয়াবহ যে, মানুষ তার সীমিত বোধশক্তি দিয়ে তা উপলব্ধি করতে সক্ষম নয়। কেননা তা যে কোনো কল্পনার উর্ধে, যে কোনো প্রত্যাশার উর্ধে এবং যে কোনো পরিচিত জিনিসের আওতার বাইরে। পরই এই চিত্রের সাথে সামঞ্জস্যশীল বিবরণ দেয়া হয়। ‘যেদিন কেউ কারো কাজে আসবে না!” বস্তুত এটি হচ্ছে চূড়ান্ত অসহায়ত্ব, সার্বিক অক্ষমতা ও সর্বাত্মক পংগুত্ব বা নিক্রিয়তা । এর অর্থ হচ্ছে প্রতিটি মানুষ নিজেকে নিয়ে চিন্তিত ও অস্থির থাকবে, অন্যের কথা ভাববার ফুরসতই তার হবেনা। ‘সেদিন সকল ক্ষমতা হবে শুধু আল্লাহর ৷' আল্লাহর এরূপ সর্বাত্মক ক্ষমতা তো দুনিয়া ও আখেরাতে সব সময়ই বিরাজমান। তবে এই কেয়ামতের দিন এ সত্যটি আরো বেশী করে প্রকটিত হবে কেননা এ দিনটি সম্পর্কে অনেকেই গাফেল ও উদাসীন থাকে তাই এ ব্যাপারে যাতে কোনো বিভ্রান্তি ও সংশয় না থাকে কোনো মতিভ্রান্ত ও প্রবঞ্চিত মানুষ যাতে বিভ্রান্তিতে লিপ্ত না থাকে, সে জন্য এভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র ওই দিনটি সম্পর্কে এ কথা বলা হয়েছে। সূরার শেষে এই নীরব, থমথমে ও গুরুগন্তীর ভীতিপ্রদ চিত্র আর সূরার শুরুতে সেই চলন্ত এই ধ্বংস ও বিপর্যয়ের ঘটনাবলীর চিত্র- এই উভয় চিত্র একই সমান্তরালে বিরাজমান । এই দুই ধরনের ভীতির মাঝখানে মানুষের চেতনা অবরুদ্ধ । উভয় ভীতিই মানুষকে হতবুদ্ধি করে দিতে সক্ষম । আর মাঝখানে রয়েছে মহান আল্লাহর সেই তিরস্কার ও ভংসনা, যা নির্লজ্জকেও লজ্জিত করে আর পাষাণ হৃদয়কেও বিগলিত করে! www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।