যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

লক্ষণীয় যে, গোটা সূরার পরিবেশ সম্মান ও মর্যাদার পরিবেশ, প্রহরীদের সাথে ‘সম্মানিত’ বিশেষণটি যুক্ত হয়েছে। এর উদ্দেশ্য এই যে, মানুষের মনে যেন এই সম্মানিত ফেরেশতাদের সামনে শোভনীয় ও ভদ্রচিত কাজ করার প্রেরণা এবং অশোভন কাজের বিরুদ্ধে লজ্জার অনুভূতি গড়ে ওঠে ৷ বস্তুত এটা মানুষের স্বভাবজাত ব্যাপার যে, সম্মানিত ও মর্যাদাবান মানুষের সামনে কোনো আজে বাজে বা অশোভন কাজ করতে সে লজ্জা অনুভব করে থাকে মর্যাদাবান মানুষের সামনে যখন তার এ অবস্থা, তখন প্রতিটি মুহূর্তে একদল 'মর্যাদাবান’ তত্ত্বাবধায়ক ফেরেশতার সামনে থাকার অনুভূতি যার মধ্যে বিদ্যমান, তার কি অবস্থা হতে পারে, এটা সহজেই অনুমেয় । বিশেষত তারা যখন এমন ফেরেশতা, যারা মানুষের পক্ষ থেকে ভালো কাজ ও ভালো কথা ছাড়া আর কিছুই আশা করে না । কোরআন মানুষের হৃদয়ে তার সহজাত প্রজ্ঞা ও উপলব্ধির অতি নিকটবর্তী এই ধ্যান-ধারণাকে জাগ্রত ও প্রতিষ্ঠিত করার মাধ্যমে তার হৃদয়ে সর্বোচ্চ মানের প্রেরণা সৃষ্টি করে। পাশপিষ্ট ও পুণ্যবানদের পরিণতি এরপর বলা হয়েছে হিসাবের পর সৎলোক ও অসৎ লোকদের পরিণতি ও কর্মফল কী হবে। আর বলাই বাহুল্য যে, এই হিসাব নিকাশের ভিত্তি হবে তত্বাবধায়ক ফেরেশতাদের লেখা রেজিষ্টারসমূহ । আল্লাহ তায়ালা বলেন, ‘পূণ্যবান লোকেরা অবশ্যই প্রাচূর্যের মধ্যে থাকবে আর পাপিষ্ঠরা থাকবে জাহারামে । কর্মফল দিবসে তারা তাতে জ্বলবে । আর জাহান্নাম তাদের কাছ | থেকে দূরে থাকবে না ৷’ | এর সুনিশ্চিত পরিণতি এই যে, সৎলোকেরা প্রাচূর্যে ভরা বেহেশতে এবং অসৎ লোকেরা জাহারামে যাবে। ‘আবরার’ শব্দটি ‘বার’ শব্দের বহুবচন এবং এ শব্দটি সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যে পুণ্যের কাজ ও সৎকাজ করতে করতে সেটি তার সার্বক্ষণিক ও চিরস্থায়ী স্বভাব ও অভ্যাসে পরিণত হয়। আর সৎকর্ম বা পুণ্যকর্ম বলতে যে কোনো ভালো কাজকেই বুঝায় । এর সাথে যে বিশেষণ যুক্ত হয়, সেটা এ ভালো কাজের প্রভাবাধীনেই মানবতা ও মহত্ববের সাথে সমধিত রূপ লাভ করে। এর ঠিক বিপরীত বিশেষণ হলো 'ফুজ্জার' তথা পাপিষ্ঠ লোকেরা । এ শব্দটির মর্মমূলে রয়েছে বেয়াদবী এবং গুনাহ ও পাপ কাজের স্পর্ধা ও ধৃষ্টতা । ‘জাহীম'’ হচ্ছে পাপ কাজের উপযুক্ত ও সমকক্ষ জায়গা । তারপর পাপিষ্ঠরা যখন সেখানে অবস্থান করবে, তখন তাদের অবস্থা আরো স্পষ্ট হবে। এ কথাই বলা হয়েছে এই আয়াতে-‘কর্মফলের দিন তারা তাতে জ্বলবে ৷' তারপর এ বক্তব্যের ওপর আরো জোর দেয়া হয়েছে এই বলে যে, ‘সেটি তাদের কাছ থেকে অন্তর্হিত হবে না৷’ অর্থাৎ শুরুতেও তারা তা থেকে পালিয়ে অব্যাহতি পাবে না, আর একবার সেখানে নিক্ষিপ্ত হওয়ার পর এক মুহূর্তের জন্য তারা বাইরে যেতে পারবে না। এভাবে পুণ্যবান ও পাপিষ্ঠ আর বেহেশৃত ও দোযখের ঠিক বিপরীত অবস্থা ফুটিয়ে তোলা হলো। সেই সাথে জাহান্নামে নিক্ষিপ্তদের অবস্থা আরো বেশী করে স্পষ্ট করে দেয়া হলো। যেহেতু কর্মফলের দিনটিই অস্বীকৃতি ও অবিশ্বাসের শিকার, তাই সেটি একবার উল্লেখ করার পর তার পুনরাবৃত্তি করা হয়েছে। এই পুনরাবৃত্তি এমনভাবে করা হয়েছে যে, একদিকে ওই দিনটি সম্পর্কে অজ্ঞতা প্রকাশের মাধ্যমে তাকে আরো বিরাট ও ভয়াবহ জিনিস হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে । অপরদিকে সেদিন মানুষ যে একেবারেই অসহায়, দিশেহারা এবং সর্বপ্রকারের সাহায্য ও www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।