এখানে শব্দগুলোর সুর ও ধ্বনি দীর্ঘায়িত হয়েছে। কেননা এখানে আদেশ নিষেধ নয় বরং কারণ-বর্ণনা করা উদ্দেশ্য । এ কয়টা জিনিস আমি উদাহরণ হিসাবে বর্ণনা করলাম । নচেৎ সমগ্র সূরা আসলে এরূপ । বস্তুত এ সূরার শব্দ কাঠামোই এমন যে, যে-ই তা শুনবে, সে প্রকম্পিত না হয়ে পারবে না এবং তা যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ও অলংকার বর্ণনার চেয়ে অনেক বেশী শক্তিশালী । তাফসীর এবারে সূরাটির তাফসীরে মনোনিবেশ করা যাক । সূরার প্রথম তিনটি আয়াত অত্যন্ত অতর্কিতে ও নাটকীয় ভংগিতে বর্ণিত হয়েছে। এর শুরুই হয়েছে ‘আল হাক্কাহ’ অর্থাৎ কেয়ামতের নাম দ্বারা । এ সূরার অধিকাংশ আয়াত কেয়ামত ও তার ঘটনাবলীর সাথে সংশ্লিষ্ট । তাই সূরাটির এভাবে সূচনা স্বার্থক হয়েছে। ‘আল হাক্কাহ’ শব্দটি ‘হক’ ধাতু থেকে গৃহীত । এর অর্থ হতে পারে সত্যের সাথে সংগতিপূর্ণ, সত্যের সাথে সংগতিপূর্ণ হয়ে নাযিল হওয়া সূরা, সত্য অনুসারে সংঘটিত ঘটনা । এর ভেতরে যে অর্থই গ্রহণ করা হোক না কেন, সূরার আলোচ্য বিষয়ের সাথে তা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ । এতে যা কিছু বর্ণিত হয়েছে সবই সঠিক সত্য । ও নির্ভুল, যা কিছু ঘটবে সবই সত্য, দুনিয়া ও আখেরাতের সকল অতীত ও ভবিষ্যত ঘটনাবলী সত্য, অবিশ্বাসীদের সত্য প্রত্যাখ্যানে তাদের যে গালমন্দ করা হয়েছে ও যে শাস্তি দেয়া হবে তা ন্যায় সংগত- এ সবই এ শব্দের অর্থ হতে পারে। মোট কথা, বলতে গেলে এই একটি শব্দ থেকে পুরো সূরারই তাফসীর বা ব্যাখ্যা পাওয়া যায় । সমগ্র সূরার প্রেক্ষাপট ও পরিবেশ কেবল সত্যকে বৰ্ণনামূলক ও আতংকজনক করে তোলে। এ পরিবেশ একদিকে যেমন আল্লাহর সীমাহীন কুদরত বা ক্ষমতার অনুভূতি সৃষ্টি করে, অপরদিকে তেমনি এই অসীম ক্ষমতার সামনে মানব সত্তার দুর্বলতা ও অসহায়ত্ব প্রকাশ করে। দুনিয়া ও আখেরাতে আল্লাহর ভয়াবহ পাকড়াও, সত্য ও সঠিক পথ থেকে সরে গেলে মানুষকে কঠিন শাস্তি দানের হুশিয়ারী এবং নবীদের দাওয়াত প্রতাখ্যান করার পরিণামও এতে প্রকাশ করে। কেননা নবীরা সত্যের পথ প্রদর্শক ৷ তাদের শিক্ষা ও শরীয়ত সম্পূর্ণ সত্য । আর এ সব যখন সত্য, তখন তাদের আগমন নিরর্থক নয় । আল্লাহর রসূলরা ভক্তি শ্রদ্ধা ও আনুগত্য লাভের জন্যেই প্রেরিত হয়েছিলেন। যে ব্যক্তি তাদের অবাধ্য হবে, তার জন্যে শাস্তি নির্ধারিত রয়েছে। এ আয়াত তিনটিতে ‘আল হাক্কাহ’ শব্দটি তিনবার এসেছে। প্রথম আয়াতে শব্দটি ‘উদ্দেশ্য’ হিসাবে এসেছে, এর ‘বিধেয়' কি তা কেউ জানে না । দ্বিতীয় আয়াতে প্রশ্ববোধক বাক্য দ্বারা এর বক্তব্য বিষয়কে আরো ভয়ংকর বানিয়ে দেয়া হয়েছে। বিশেষত, প্রশ্নের জবাব দানে নীরবতা অবলম্বন করার দরুণ এর ভীতিপ্রদ বৈশিষ্ট বহুগুণ বেড়ে গেছে। আদ ও সামুদ জ্ঞাতির পরিণতি এর পরবর্তী আলোচনা শুরু হয়েছে ইসলামের আহবান প্রত্যাখ্যানকারীদের দিয়ে এবং তাদের শোচনীয় পরিণামের বর্ণনা দিয়ে । ৪র্থ আয়াত থেকে ৮ম আয়াত পর্যন্ত আদ ও সামূদ জাতির বিরুদ্ধাচরণ ও তাদের শাস্তির কথা একটা-বিস্ফোরণের আকারে বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, সামূদ ও আদ জাতি সেই ভয়ংকর কর্ণবিদারী শব্দকে অস্বীকার করেছিলো । সামূদ তো একটা ভয়ংকর দুর্যোগে ধ্বংস হয়ে গেলো । আর আদকে ধ্বংস করা হলো প্রচন্ড ঘূর্ণিঝড় দ্বারা । ‘তুমি কি এখন তাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট দেখতে পাও?’ www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।