যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কেয়ামতের ভয়াবহ বিস্ফোরণের কথা এমন ভাষায় বলা হয়েছে যে, মনে হয় এ বিস্ফোরণ এক্ষুণি আমাদের সামনেই সংঘটিত হবে। আকাশ ও পৃথিবীকে এক সাথে উত্তোলন করা ও তারপর এক সাথে আছাড় দেয়া । তারপর আকাশ ফেটে যাওয়া এবং সেদিন আকাশের খুবই দুর্বল হওয়া এবং ফেরেশতাদের আকাশের প্রান্তে অবস্থান এ সব আল্লাহর দোর্দন্ড প্রতাপের এমন ভয়াল দৃশ্য যেন তা এক্ষুণি সংঘটিত হচ্ছে। তা ছাড়া আটজন ফেরেশতার আল্লাহর আরশকে ঘাড়ে তোলা, মানুষের যাবতীয় কৃতকর্ম সহ আল্লাহর সামনে হাযির হওয়া এবং তাদের কোনো কাজ বা কথাই গোপন না থাকা এ সব বিবরণ পড়ে সত্যি যেন কেয়ামতের মাঠ ও আল্লাহর আদালতের ছবি চোখের সামনে প্রতিভাত হয়। এরপর মুক্তিপ্রাপ্ত ব্যক্তির দৃশ্য দেখানো হয়েছে। তার ডান হাতে তার আমলনামা । তার এতো আনন্দ যেন সমগ্র পৃথিবী তার সে আনন্দে মাতোয়ারা । উল্লসিত হয়ে সে সবাইকে তার আমলনামা পড়ে দেখার জন্যে ডেকে । বলছে, ‘এই যে আমার আমলনামা তোমরা পড়ো । আমি বিশ্বাস করতাম যে, একদিন হিসাব নিকাশের সম্মুখীন আমাকে হতে হবে ।' অপরদিকে ব্যর্থকাম মানুষের দৃশ্য ৷ তার বাম হাতে তার আমলনামা । আর তার প্রতিটি বাক্য থেকে অনুতাপ, দুঃখ ও হতাশা প্রতিফলিত । ‘হায় আফসোস! আমাকে আমার আমলমানা না দেয়া হলেই ভালো হতো.....আমার সমস্ত প্রভাব প্রতিপত্তি ধ্বংস হয়ে গেছে।' আল্লাহ তায়ালা যখন বলবেন ‘ওকে গ্রেফতার করো অতপর শেকল পরাও কম্পিত হবে না এমন কে আছে? সেদিন আল্লাহর এ আদেশ কেমন ক্ষিপ্রগতিতে প্রতিপালিত হবে তা সবাই দেখতে পাবে। সেদিন যারা ব্যর্থ হবে তাদের অবস্থা হবে বড়ই করুণ । বলা হয়েছে, সেদিন সেখানে তার কোনো বন্ধু থাকবে না ......' এ সব কিছু সত্যিই খুব ভয়াবহ দৃশ্য তুলে ধরে। সবার শেষে যে হুমকি আল্লাহর নামে মনগড়া মিথ্যা রটনাকারীদের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে তা শুনে আতংক অনুভব করে না এমন মানুষ অত্যন্ত কম । ‘যদি সে আমার ওপর কোনো অপবাদ আরোপ করতো তাহলে আমি তার ডান হাত ধরে তার প্রাণের শিরা কেটে দিতাম এবং কেউ তাকে বাচাতে পারতো না ।' এক কথায় বলা যায়, এই সূরার এই দৃশ্যগুলো অত্যন্ত প্রভাবশালী এবং তা মানুষের মনে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। এই সুরায় ব্যবহৃত শব্দ সমূহের ধ্বনাত্মক বৈশিষ্ট খুবই লক্ষণীয় । বাক্যের ভেতরে যে দৃশ্য সমূহ বর্ণনা করা হয়েছে, সেই সব দৃশের অনুপাতে শব্দের স্বরগত তারতম্য রয়েছে। উদারহণ স্বরূপ সূরার শুরুতে ‘আল-হান্ধা, উচ্চারণে দীর্ঘ টান, দ্বিত্ব প্রয়োগ ইত্যাদি বিশেষ প্রভাব সৃষ্টি করে। প্রথম আয়াত দুটিতে থামলেও যেমন শ্রোতার মনে তা বিশেষ প্রভাব পড়ে, না থামলেও তেমনি । এ শব্দগুলো দুনিয়া ও আখেরাতে আনন্দ. ও বেদনা, আশা ও নিরাশার যে দৃশ্যাবলী রয়েছে, তাও যেন সংশ্লিষ্ট শব্দ সমূহ উচ্চারণের সাথে সাথেই জীবন্ত ও মূর্ত হয়ে ওঠে ৷ আর এই শব্দগুলোর ধ্বনি ও গঠন প্রণালীর সাথে সে দৃশ্য সমূহের ঘনিষ্ট সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তারপর যেই অপরাধীর শাস্তির বিবরণ শুরু হয় অমনি শব্দের সূর ও ধ্বনি পাল্টে যায় । ‘ওকে ধরো, শেকল পরাও, অতপর জাহান্নামে নিক্ষেপ করো’ এর প্রতিটি শব্দের সূর বক্তব্য বিষয়ের সাথে সংগতিপূর্ণ । অতপর সহসাই সূর প্বান্টে যায় যখন আল্লাহ তার সিদ্ধান্তের কারণ বর্ণনা করে বলেন, ‘সে আল্লাহর ওপর ঈমান রাখতো না, .....তোমার মহান প্রভুর নামে তাসবীহ পাঠ করো ৷’ যিলাল ২১তম ১৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।