অবজ্ঞা করার চেষ্টা করবে, সে আল্লাহর অপ্রতিরোধ্য গযবের কবলে পড়বে রসূল (স.) যদি একে উপেক্ষা বা অবহেলা করতেন, তাহলে তারও রেহাই ছিলো না । কেননা দ্বীন ও ঈমান গোটা মানব জাতির চেয়েও মূল্যবান, দুনিয়া জাহানের সবকিছুর চাইতেও বেশী গুরুত্বপুর্ণ, মহীয়ান ও গরিয়ান। বস্তুত আল্লাহর এ দ্বীনই হচ্ছে চুড়ান্ত সত্য, চিরস্তন ও শাশ্বত সত্য এবং দৃঢ় প্রত্যয়মূলক, অকাট্য মহা সত্য- যাতে সন্দেহ সংশয়ের লেশমাত্রও নেই৷ সর্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আগত এ দ্বীন তাই সৃষ্টি জগতের সব কিছুর উর্ধে। উপরোক্ত নিগুঢ় তত্ব এই সূরার নাম থেকেই প্রতিভাত হয়। সূরাটিতে কেয়ামতেরও একটি নাম মনোনীত করা হয়েছে। নামটি হচ্ছে ‘আল-হাক্কাহ’। এ শব্দটি শাব্দিক ও অর্থগত উভয় ভাবেই মানবীয় স্নায়ূতে সত্য প্রিয়তা, সত্যনিষ্ঠা এবং সত্যের জন্যে দৃঢ়তা ও স্থীতিশীলতার ভাবধারা বদ্ধমূল করে দেয়। শব্দটির ধ্বনিতাত্বিক ও উচ্চারণগত ভারত্বের বিশ্লেষণ করলেও মনে হয়, এটি শ্রোতার ওপর এমন ভারী বোঝা চাপিয়ে দেয় যে সত্যের অবস্থানে সে একেবারেই স্থির স্থীতিশীল হয়ে যায়। এই দ্বীন, এই আকীদা এবং আখেরাতে অবিশ্বাসীদের শোচনীয় পরিণতির মধ্য দিয়েও এই তাৎপর্য প্রতিভাত হয়। সেই পরিণামের বর্ণনা দেয়া হয়েছে ধারাবাহিকভাবে সূরার শুরু থেকেই । সে বিবরণে দেখানো হয়েছে কি সাংঘাতিক ও বীভৎস পরিণতি ইসলামের দুশমনদের কপালে, জুটেছিলো। বলা হয়েছে, ‘সামূদ ও আদ জাতি অবিশ্বাস করেছিলো সেই অতর্কিতে নেমে আসা ভয়ংকর ঘটনাকে । | সামুদ তো এক আকস্মিক দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে, আর আদকে ধ্বংস করা হয়েছে এক প্রচন্ড ঘুর্ণিঝড় দিয়ে ৷’ ‘.....যেন কোনো সংরক্ষক তার স্থৃতিকে সংরক্ষণ করে রাখে ৷' এভাবে যে বা যারাই এই সত্যকে অগ্রাহ্য করেছে, তাকে বা তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে। সে পরিণতি ছিলো ততটাই ভয়াবহ ও মারাত্মক, যতটা গুরুত্বপূর্ণ ও বাস্তব এই মহাসত্য । এতে আদৌ কোনো তামাশা বা অবজ্ঞা অবহেলার অবকাশ ছিলো না। কেয়ামতের যে ত্রাস-সঞ্চারী দৃশ্য এ সূরায় তুলে ধরা হয়েছে, তাতেও সত্যের উল্লেখিত তাৎপর্য প্রতিফলিত সে সময়ে সৃষ্টি জগতের শোচনীয় পরিসমাপ্তি ঘটবে এবং মহান আল্লাহর জ্যোতির বিস্ফোরণ ঘটবে ৷ বলা হয়েছে, ‘যখন শিংগায় একটি ফুঁক দেয়া হবে..... তোমার প্রভুর সিংহাসন সেদিন মাথার ওপর বহন করবে আটজন ৷’ পূর্বেকার আতংকজনক বিবরণ আর এখানকার ভক্তি ও শ্রদ্ধার অনুভুতি জাগ্রতকারী বিবরণ এ দুয়ে মিলে হিসাব নিকাশের দৃশ্যের ভয়াবহতা আরো বাড়িয়ে দেয় এবং উল্লিখিত নিগুঢ় তাৎপর্যকে চেতনায় আরো গভীরভাবে বদ্ধমূল করে। এরপর মুক্তিলাভকারী ও শাস্তি ভোগকারীদের বাক্যালাপের উদ্ৃতি দেয়া হয়েছে। যথা, ‘যাকে ডান হাতে আমলনামা দেয়া হবে, সে বলবে এই নাও, আমার আমলনামা পড়ে দেখো । আমার এই হিসাব-নিকাশ হওয়ার এই দিনটির ওপর দৃঢ় বিশ্বাস ছিলো” এই ব্যক্তি মুক্তি পেয়ে গেছে। তবু স্পষ্ট করে নিজের মুক্তির কথা ব্যক্ত করবে না। পক্ষান্তরে যাকে বাম হাতে আমলনামা দেয়া হবে, সে বলবে, ‘হায়, আমার আমলনামা না দিলেই ভালো হতো । আমার হিসাব যদি আমি না জানতাম এবং আমার মৃত্যুই যদি আমাকে নিশ্চিত করে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।