বসে নিদারুণ উৎকন্ঠা ও উদ্বেগের মধ্যে তিনি আল্লাহ তায়ালাকে সম্বোধন করে বললেন, ‘লা-ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নী কুনতু মিনায যোয়ালেমীন ৷’ (তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, অবশ্যই আমি অপরাধীদের একজন ৷’) এর ফলে আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সাহায্য এলো । মাছটি তাকে সমুদ্রের কিনারে উগডে ফেললো তার গায়ে তখন চামড়া ছিলো না । চামড়া মাছের পেটে গলে গিয়েছিলো । আল্লাহ তায়ালা তার অসীম ক্ষমতা বলে তার জীবন রক্ষা করলেন এখানে আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর এই অনুগ্রহ যদি না হতো, তবে তিনি আল্লাহর পক্ষ থেকে নিন্দিত ও ধিকৃত অবস্থায় মাছের পেট থেকে নিক্ষিপ্ত হতেন, নিন্দিত হতেন তার ধৈর্যের স্বল্পতার জন্যে, আল্লাহর অনুমতি লাভের আগে নিজের ব্যাপারে সিদ্ধান্ত গহণের জন্যে ৷’ আল্লাহ তায়ালা তাৎক্ষণিকভাবে তাঁর ওপর অনুখরহ করলেন। তার তাসবীহ, ক্রটির স্বীকারোক্তি ও অনুশোচনাকে তিনি গ্রহণ করলেন এবং এটাকে তার অনুগ্রহ লাভ ও মনোনীত ব্যক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা হিসাবে গ্রহণ করলেন । তাই নিন্দিত ও ধিকৃত হওয়ার পরিবর্তে তিনি আল্লাহর অনুগ্রহে তার মনোনীত ব্যক্তিরূপে পরিগণিত এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মাছের গ্রাসে পরিণত নবী ইউনুস (আ.)-এর এই ছিলো অভিজ্ঞতা ৷ আল্লাহ তায়ালা স্বীয় রসূল মোহাম্মদ (স.) কে সেই অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিচ্ছেন। কেননা তিনিও ছিলেন একই রকমের একগুয়েমী, হঠকারিতা ও প্রত্যাখ্যানের শিকার । ইতিপূর্বে তিনি তাকে লড়াইয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। যুদ্ধের ভার আল্লাহর ওপর সোপর্দ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি যেমন ইচ্ছা, যখন ইচ্ছা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন । আল্লাহর সেই যুদ্ধের সময় নির্ধারিত সময় সমাগত হওয়া পর্যন্ত যত বিপদ মুসিবত আসুক, ধৈর্য ধারণ করে যেতে হবে। এই হলো রসূল (স.)-এর প্রতি আল্লাহর নির্দেশ । ইসন্লামী আন্দোলনের একটি মৌলিক বৈশিষ্ট বস্তুত ইসলাম প্রচার ও ইসলামী আন্দোলনের আসল কষ্টটা হলো, আল্লাহর স্বীয় প্রজ্ঞা, সুক্ম্মদর্শিতা ও দূরদর্শিতা মোতাবেক যখন কাফেরদের দমনের সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করবেন, তখন পর্যন্ত ধৈর্য ধারণ করা । এই পথে অনেক বাধা বিপত্তি ও দুঃখকষ্ট রয়েছে। কাফেররা শুধু ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যানই করেনা বরং মোমেনদের ওপর নির্যাতনও চালায় । এসব ইসলামের পথে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করে কাফেরদের একণুঁয়েমি এবং বুদ্ধির বক্ৰতাও । তাছাড়া বাতিলের বিকাশ, বৃদ্ধি ও প্রতাপ এবং বাতিলের আপাত দৃশ্যমান সাময়িক বিজয় দ্বারা সাধারণ মানুষের ভড়কে যাওয়া ও তার দ্বারা প্রভাবিত হয়ে যাওয়াও মোমেনের জন্যে মানসিক ও দৈহিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় । আর এই সমস্ত দুঃখ কষ্ট ও বাধাবিপত্তির মুখে মনকে প্রবোধ দিয়ে আল্লাহর সত্য ওয়াদা বাস্তবায়িত হবার সময় পর্যন্ত সকল সন্দেহ-সংশয় থেকে মুক্ত হয়ে শান্ত মনে অপেক্ষা ও ধৈর্য ধারণ করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দেখা দেয়। এটা অত্যন্ত কঠিন জেহাদ, যা আল্লাহর সাহায্য ও তাওফীক ছাড়া সম্ভব হয় না বাতিল শক্তির সাথে যে আসল লড়াই, সেটা তো আল্লাহ তায়ালা স্বয়ং করবেন বলে আগেই স্থির করে রেখেছেন। আল্লাহ তায়ালা এটা তো স্থির করেই রেখেছেন যে, তিনি বাতিল শক্তিকে আত্মশুদ্ধির জন্যে সময় দেবেন, আর যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলেও তাকে এক নিমেষে শেষ করে দেয়ার পরিবর্তে ধাপে ধাপে ও তিলে তিলে নিশেষ.করে দেবেন। এটা তার বৃহত্তর কল্যাণ চিন্তা এবং প্রজ্ঞা ও দুরদর্শিতা থেকে উদ্ভুত সিদ্ধান্ত । তিনি রসূল (স.)-কেও বিজয় দানের ওয়াদা করেছেন এবং সে ওয়াদা একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পরই পূরণ করেছেন। যিলাল ২১তম ১২ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।