যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ফয়সালার সময় আসা পর্যন্ত অপেক্ষা করা এ সবই ধৈর্যের আওতাভুক্ত । এই প্রসংগে আল্লাহ্‌ তায়ালা তার নবীকে তার পূর্বতন এক ভাইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন, যিনি এতোসব কষ্টকর পরিস্থিতি সহ্য করতে পারেননি ৷ আল্লাহ তায়ালা বিশেষ অনুগ্রহ দ্বারা তাকে সাহায্য না করলে তিনি আল্লাহর রোষের শিকার হতেন। হডভনুস (আ.)-এর ঘটনা খগ্েক্ে শিক্ষা শুহুণ আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি স্বীয় প্রতিপালকের ফয়সালা পর্যন্ত ধৈর্যধারণ করো এবং মাছ সম্পর্কিত ঘটনার ব্যক্তিটির মতো হয়ো না। তাকে গিলে ফেলার পর সে আল্লাহ্‌ তায়ালাকে ডেকেছিলো। আল্লাহর অনুগ্রহ তাকে সাহায্য না করলে সে উষর প্রান্তরে নিক্ষিপ্ত হতো নিন্দিতভাবে। তখন তার প্রভু তাকে বাছাই করে নিলেন এবং তাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করে দিলেন ৷’ এই মাছের ঘটনার ব্যক্তি হচ্ছেন হযরত ইউনুছ আলাইহিস সালাম । সূরা ‘আস্‌ সফ্ফাত’-এও এ কথাই বলা হয়েছে। এখানে তার অভিজ্ঞতার সংক্ষিপ্তসার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, যাতে এটা তার পাথেয় হয়। কারণ তিনি শেষ নবী । নবুওতের দায়িত্‌ পালনে তার পূর্ববর্তী সকল নবীর অভিজ্ঞতা তীর জানা দরকার । তাকে হতে হবে সকল অভিজ্ঞতার, সকল পাথেয় ও সকল কীর্তির সর্বশেষ মালিক । এটা তার এই বিরাট গুরুদায়িত্ব পালনে সহায়ক হবে । গুরুদায়িত্বই বটে, একটি গোত্রের নয়, একটি গ্রামের নয় একটি জাতির নয়; বরং সমগ্র মানব জাতির হেদায়াতের দায়িত্ব তার ঘাড়ে । একটি প্রজন্মের দায়িত্ব নয়, একটি শতাব্দীর দায়িত্বও নয়- যেমনটি ছিলো পূর্ববর্তী নবীদের দায়িত্ব । বরং তীর পরবর্তী সর্বকালের সকল প্রজন্মের সমগ্র বিশ্ববাসীকে হেদায়াত করা তীর দায়িত্ব । মানব জাতি তার সমগ্র জীবনে যত রকমের অবস্থার সম্মুখীন হয়, যত রকমের অভিজ্ঞতা অর্জন করে এবং প্রতিদিন যত রকমের সমস্যায় জর্জরিত হয়, তার সব কিছুর সুষ্ঠু সমাধান দিতে পারে এমন একটি সুষ্ঠু ও চিরস্থায়ী বিধান দিয়ে মানবজাতির নেতৃত্ব দান করা তার দায়িত্ব । সেই দায়িত্ব তাকে সুষ্ঠুভাবে পালন করতে হলে পূর্ববর্তী নবীদের অভিজ্ঞতা তীঁর জানা প্রয়োজন । সেই প্রেক্ষাপটেই এখানে একজন পূর্বতন নবীর অভিজ্ঞতার বিবরণ দেয়া হচ্ছে। এই অভিজ্ঞতার সংক্ষিপ্তসার এই যে, হযরত ইউনুস ইবনে মাত্তা (আ.)-কে আল্লাহ তায়ালা ‘নিনোয়া’ নামক একটি শহরে পাঠিয়েছিলেন। এই শহরটি ইরাকের মু’সেল অঞ্চলে অবস্থিত ছিলো। সেখানকার অধিবাসীরা তার ওপর ঈমাঁন আনতে বডড বেশী বিলম্ব করে ফেলে । এতে তিনি অস্থির হয়ে পড়েন । শেষ পর্যন্ত তাদের ওপর বিরক্ত হয়ে তিনি তাদেরকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন । মনে মনে বললেন, ‘আল্লাহ্‌ তায়ালা নিশ্চয়ই আমাকে এইসব একণুডয়ে হঠকারী লোকদের মধ্যে পড়ে থাকার জন্যে আটকে রাখবেন না । তিনি তো আমাকে অন্য কোনো জাতির কাছেও পাঠাতে পারেন!’ বিরক্তি ও রাগের বশে তিনি সমুদ্রের কিনারে চলে গেলেন। সেখানে তিনি নৌকায় উঠলেন। নৌকা অতিমাত্রায় বোঝাই হওয়ায় সমুদ্রের মাঝখানে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হলো । বোঝা হালকা করার জন্যে একজন যাত্রীকে সমুদ্রে ফেলে দেয়ার সিদ্ধান্ত হলো। এ জন্যে লটারি করা হলো । লটারি উঠলো হযরত ইউনুসের নামে ৷ তাকে সমুদ্রে ফেলে দেয়া হলো । সমুদ্রে পড়া মাত্রই তাকে একটা মাছে গিলে ফেললো । সেই শ্বাসরুদ্ধকর পরিবেশে মাছের পেটের গভীর অন্ধকারে www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।