এ দ্বারা আল্লাহ তায়ালা মোমেনদের মনে এ সত্য বদ্ধমূল করে দিতে চান যে, হক ও বাতিলের যুদ্ধ আসলে আল্লাহরই যুদ্ধ । এ লড়াই আল্লাহরই লড়াই । এ সমস্যা আল্লাহরই সমস্যা । আল্লাহ তায়ালা যদি মোমেনদেরকে এ লড়াইয়ে অংশগ্রহণ করান তবে সেটা তাদের জন্যে একটা উত্তম পরীক্ষা । এ দ্বারা তিনি তাদের নামে সওয়াব লিখবেন । আসল যুদ্ধ আল্লাহ তায়ালা নিজেই | পরিচালনা করেন। আর আসল বিজয়ও আল্লাহ তায়ালা নিজেই দেন। এ যুদ্ধ আল্লাহ তায়ালা একাও চালাতে পারেন, মোমেনদেরকেও এতে কাজে লাগাতে পারেন। তারা যখন যুদ্ধে অংশ নেন তখন তারা আল্লাহর অস্ত্র ও সরঞ্জাম হিসাবে অংশ নেন, তবে তারা আল্লাহর একমাত্র অস্ত্র নয়। পবিত্র কোরআনে এ সত্যকে একাধিকবার স্পষ্ট করে দেয়া হয়েছে। এ সত্য আল্লাহ্র শক্তি ও পরিকল্পনা সংক্রান্ত ঈমান ও বিশ্বাসের সাথেও সংগতিপূর্ণ । আল্লাহর শাশ্বত নীতি ও তার ইচ্ছার সাথেও মানানসই । আর আল্লাহর পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্যে সক্রিয় মানবীয় শক্তি সামর্থ্যের সাথেও এটা সামঞ্জস্যপূর্ণ । মানুষের যা কিছুর শক্তি সামর্থ্য আছে, তাতে সে এ লড়াইয়ে শুধু অস্ত্র হিসাবেই ব্যবহৃত হতে পারে তার বেশী কিছু নয় । -এ সত্য মোমেনকে সর্বাবস্থায় আশ্বস্ত করে-চাই সে সবল হোক কিংবা দুর্বল । মোমেন যদি আল্লাহর জন্যে একনিষ্ঠ হয় এবং জেহাদে আল্লাহর ওপর নির্ভরশীল হয়, তবে ঈমান ও কুফরের লড়াইতে এবং হক ও বাতিলের সংগ্রামে শুধুমাত্র তার শক্তিই তাকে বিজয় এনে দিতে পারে না-বিজয় শুধু আল্লাহ তায়ালাই এনে দিতে পারেন এবং দিয়েও থাকেন, আর তার দুর্বলতাও তাকে পরাজিত করতে পারেনা । কেননা তার নেপথ্যে সক্রিয় রয়েছে আল্লাহর শক্তি । তিনিই যুদ্ধ চালান এবং তিনিই জয় পরাজয়ের নিয়ন্তা । কাফেরদেরকে সময় দেয়া, ধাপে ধাপে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া এবং নির্ধারিত সময়ে ঘটনাবলী ঘটানো আল্লাহর চিরন্তন নীতির অন্তর্ভুক্ত । এ সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে তাঁর ইচ্ছা ও সিদ্ধান্ত, বিচক্ষণতা ও প্রজ্ঞা, দয়া ও ন্যায়বিচারের নীতিমালা দ্বারা । যুদ্ধের আসল পরিচালক যে আল্লাহ তায়ালা, সে সত্যটি মোমেনদের জন্যে যেমন সান্বনাদায়ক, কাফেরের জন্যে তেমনি ত্রাস সঞ্চারক । চাই সে সময় মোমেন সবল অবস্থায় থাকুক বা দুর্বল অবস্থায় । কেননা কাফেরের সাথে মোমেন লড়ছে না বরং লড়ছেন আল্লাহ্ তায়ালাই, তিনি লড়ছেন তার সমস্ত শক্তি ও প্রতাপ নিয়ে । আল্লাহ তায়ালা তার নবীকে বলেন, ‘আমাকে ও আমার বাণী প্রত্যাখানকারীকে একা ছেড়ে দাও ৷' আল্লাহ তায়ালা তার এ শত্রুকে সময় দেন এবং ধাপে ধাপে ঠেলে দেন ভয়াবহ ফাদের মুখে৷ সে যতই শক্তিমান হোক এবং তার যত সাজসরঞ্জামই থাকুক, তাতে কিছু এসে যায় না। তার শক্তিই তার জন্যে ফাদ আর তার সাজ সরঞ্জামই তার জন্যে বধ্যভূমি ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি । আমার কৌশল অত্যন্ত সুক্ষ ৷' এখন সেই অবকাশ কখন শেষ হবে এবং কখন সে ফাদে আটকা পড়বে সে কথা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। সেই অজানা অদৃশ্য ও অনিশ্চিত বিষয় একমাত্র আল্লাহ তায়াল্র জানা । ভয়াল পরিণতি সম্পর্কে বেপরোয়া হওয়া কিভাবে সমীচীন হতে পারে? কখন যে আল্লাহর সেই ভয়াবহ আযাব এসে পড়ে তা কে জানে? সেটা হিসাবে না রেখে কাজ করা তো একমাত্র নাফরমান বান্দাদের পক্ষেই সম্ভব। এই সত্যের প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা তার নবীকে উপদেশ দিয়েছেন ধৈর্যধারণের । নবুওতের দায়িত্ব পালনে সুদৃঢ় ও অবিচল সংকল্প গ্রহণ, বিভিন্ন মানুষের স্বভাবের বক্রতা সহ্য করা, অনেকের প্রত্যাখ্যান, অশালীন ও কটুবাক্য বর্ষণ বরদাশত করা এবং আল্লাহর নির্ধারিত www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।