যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তবে কি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাইছো, যার ফলে তারা দায়ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে?’ অর্থাৎ তাদেরকে হেদায়াত করার জন্যে তুমি তাদের কাছে যে পারিশ্রমিক চাইছো, সেই পারিশ্রমিক দেয়ার ভয়েই কি তারা তোমাকে এড়িয়ে চলছে এবং তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে! ‘নাকি তাদের কাছে অদৃশ্যের তথ্য রয়েছে যে, তারা (তা) লেখে রাখছে!’ অর্থাৎ এই অদৃশ্য তথ্য জানার কারণে কি তাদের আত্মবিশ্বাস আছে এবং তাদের কোনো ভয় নাই? তারা আখেরাতে কার কি পরিণাম হবে তা কি জেনে ফেলেছে অথবা তারাই কি তা লিখেছে? এরা নিজেরা যা পছন্দ করে তা নিজেদের জন্যে নিশ্চিত করেই লিখে নিয়েছে? এর কোনটাই তো হয়নি । তাহলে কোন্‌ ভরসায় তারা এরূপ অদ্ুত আচরণে লিপ্ত? একদিকে এক চমকপ্রদ ও ভয়ংকর ভংগীতে আল্লাহ তায়ালা ‘আমাকে ও আমার বাণী অস্বীকারকারীকে একলা ছেড়ে দাও’ এ কথা বলে কাফেরদের বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। অপরদিকে এ কথাও বলেছেন যে, আল্লাহ তায়ালা ও তার শত্রুদের মাঝে এ যুদ্ধ আল্লাহর চিরাচরিত ও শাশ্বত নীতি । এ দুটো কথার মাধ্যমে আসলে আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.) ও তার সাথী মোমেনদেরকে যুদ্ধের ময়দান থেকে এই বলে ফেরত পাঠিয়ে দিয়েছেন যে, এখন তোমরা পেছনে সরে যাও, হক ও বাতিল এবং ঈমান ও কুফরের লড়াই আসলে আমার নিজের লড়াই এবং আমি নিজেই কাফেরদের সাথে বোঝাপড়া করবো । এ যুদ্ধ স্বয়ং আল্লাহ্‌র বাহ্যত যদিও মনে হয় যে, হক ও বাতিলের লড়াইয়ে মোহাম্মদ (স.) ও তার সহচর মোমেনদের ভূমিকাই প্রধান, কিন্তু আসল ব্যাপার এই যে, রসূল (স.) ও মোমেনদের ভূমিকা এ লড়াইতে খুবই সীমিত ৷ আল্লাহর অদৃশ্য পরিকল্পনায় তারা শুধু বাহ্যিক উপকরণ বা লড়াই এর হাতিয়ার মাত্র । এর পেছনে আসল কার্যসম্পাদনকারী হাত হচ্ছে স্বয়ং আল্লাহর । তিনি কখনো চাইলে তাদেরকে কাজে লাগাবেন, নচেৎ লাগাবেন না । উভয় অবস্থায় আল্লাহ তায়ালা নিজের ইচ্ছা বাস্তবায়নে সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংক্রিয় । এ সব আয়াত যখন নাযিল হয় তখন রসূল (স.) মক্কায় ছিলেন। আর তার সহচর মোমেনরা সংখ্যায় এতো কম ছিলেন যে, তারা কিছুই করতে সক্ষম ছিলেন না। এদিক দিয়ে বিবেচনা করলে এ আয়াত কয়টিতে দুর্বল মোমেনদের জন্যে যেমন সান্তনা ও উৎসাহের বাণী রয়েছে, তেমনি ধনবল, জনবল ও প্রভাব প্রতিপত্তির বলে গর্বিত কাফেরদের জন্যে এতে ছিলো ভয়াল হুমকি ও আতংক । এরপর মদীনায় পরিস্থিতি পাল্টে যায়। সে সময়ে আল্লাহ তায়ালা সিদ্ধান্ত নিলেন যে, হক ও বাতিলের যুদ্ধে রসূল (স.) এর মক্কী জীবনে মোমেনদের সংখ্যা স্বল্পতাজনিত দুর্বলতার সময়ে তাদেরকে যে আশ্বাসবাণী শুনিয়েছিলেন, মদীনাতে একটু ভিন্ন আংগিকে তারই পুনরাবৃত্তি করলেন। বদরের রণাঙ্গনে অর্জিত এঁতিহাসিক বিজয়ের পর আল্লাহ তায়ালা বললেন, ‘ওদের সাথে তো তোমরা লড়াই করোনি, লড়েছেন এবং ওদেরে হত্যা করেছেন আল্লাহ তায়ালা । তুমি যখন তীর বর্শা নিক্ষেপ করেছো, তখন সে বর্শা আসলে তুমি নিক্ষেপ করোনি, নিক্ষেপ করেছেন আল্লাহ তায়ালা; যেন আল্লাহ তায়ালা এ দ্বারা মোমেনদের একটি সুষ্ঠু পরীক্ষা নিতে পারেন। নিশ্চয় আল্লাহ তায়ালা শ্রোতা ও জ্ঞানী ।' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।