যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাই হে মোহাম্মদ! এই সৃষ্টিকে ও আমাকে একলা ছেড়ে দাও তুমি ও তোমার সাথী মোমেনরা নিশ্চিন্তে বিশ্রাম করো। কারণ ওদের যুদ্ধ তো আমার সাথে। তোমার সাথেও নয়, মোমেনদের সাথেও নয়। যুদ্ধ আমারই সাথে, আর এই সৃষ্টি আমার দুশমন ৷ তার দায়িত্ব আমিই নিচ্ছি। ওর সাথে বোঝাপড়ার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। তোমরা বিশ্রাম নাও। অবিশ্বাসীদের জন্যে কি সাংঘাতিক শাসানি! আর মোমেনদের জন্যে কি চমৎকার প্রশান্তি! এরপর মহা প্রতাপশালী আল্লাহ তায়ালা তার এই ক্ষুদ্র ও দুর্বল সৃষ্টির সাথে যুদ্ধের পরিকল্পনা পেশ করছেন! ‘তারা টেরও পাবে না এমনভাবে আমি তাদেরকে ধাপে ধাপে চরম পরিণতির দিকে নিয়ে যাবো । আমি তাদেরকে সময় দিচ্ছি । আমার কৌশল অতীব সুক্ষ ৷' অবিশ্বাসীরা এবং সমগ্র বিশ্ববাসীরা একত্রিত হলেও আল্লাহর সামনে এতো ক্ষুদ্র ও দুর্বল যে, তাদেরকে জব্দ করতে আল্লাহর এতসব কৌশল অবলম্বন করতে হয় না । কিন্তু আল্লাহ তায়ালা তাদেরকে সতর্ক করে দেন যেন সময় ফুরিয়ে যাওয়ার আগে তারা নিজেদেরকে সামাল দিতে পারে। তাদেরকে জানিয়ে দিতে চান যে, যে বাহ্যিক নিরাপত্তাটুকু তারা ভোগ করছে, তা আসলে একটা ফাদ মাত্র । অচিরেই তারা দিকভ্রান্ত অবস্থায় সে ফাদে আটকা পড়বে । যুলুম, অত্যাচার, গোমরাহী, অবাধ্যতা ইত্যাদি সত্ত্বেও তাদেরকে যেটুকু সময় দেয়া হচ্ছে তা আসলে নিকৃষ্টতম পরিণতিতে উপনীত হওয়ার জন্যে তাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়ারই অবকাশ মাত্র । ওটা আল্লাহর পক্ষ থেকে গৃহীত একটি ব্যবস্থা ও কৌশল-যার উদ্দেশ্য হলো, কাফেরদের অপরাধ ও পাপাচার যেন ষোলকলায় পূর্ণ হয় এবং তারা চরম অবমাননাকর আযাব ভোগ করার যোগ্য হয়ে যায়। এই সতর্কীকরণ এবং এই ধাপে ধাপে চূড়ান্ত বিপর্যয়ের দিকে এগিয়ে নেয়ার ব্যবস্থা সং এই হুশিয়ারী প্রদানের চেয়ে বড় ন্যায়বিচার ও অনুকম্পা আর কিছুই হতে পারে না। এই সকীকিরণের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা তার নিজের, তার দ্বীনের এবং তীর নবীর দুশমনদেরকেও ন্যায়বিচার ও দয়া ভিক্ষা দিচ্ছেন । এর পরে তারা সৎ পথে ফিরে আসার এই শেষ সুযোগ গ্রহণ করে কিনা, সেটা তাদের ব্যাপার । প্রয়োজনীয় তথ্য সব জানিয়ে দেয়া হয়েছে এবং প্রকৃত পরিস্থিতি বিশ্লেষণ করে তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। বস্তুত আল্লাহ তায়ালা মানুষকে অবকাশ দিয়ে থাকেন, কিন্তু তার কোনো কিছুই তিনি উপেক্ষা করেন না। যালেমকে তিনি সময় দেন । অবশেষে যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না। তার স্বেচ্ছায় গৃহীত ও অনুসৃত এই কর্মপন্থা তিনি এখানে মানুষকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ্‌ তায়ালা তার রসুলকে বলছেন, ‘আমাকে ও আমার বাণী অশ্বীকারকারীকে একলা ছেড়ে দাও । ধন সম্পদ, সন্তান সন্ততি ও প্রভাব প্রতিপত্তির অহংকারে যারা মত্ত, তাদেরকে আমি দেখে নেবো । তাদেরকে. আমি অবকাশ দেবো এবং এই নেয়ামতকে তাদের জন্যে ফাদে পরিণত করবো!’ এভাবে রসূলকে (স.) সাসত্বনা ও আশ্বাস দেয়ার পর স্বীয় শত্রুকে সতর্ক করার জন্যে তাদেরকে উপরোক্ত কঠোর হুমকি দেয়া হচ্ছে। নবীদের দাওয়াত নিঃস্বার্থ কেয়ামতের দৃশ্যাবলীর বর্ণনা দান এবং এই হুমকি প্রদানের পর আল্লাহ তায়ালা স্বীয় বিতর্ক ও চ্যালেঞ্জ এবং তাদের আচরণে বিশ্ময় প্রকাশের উপসংহার টানছেন এই বলে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।