যখন একটি দল কোনো খারাপ পরিণতির সম্মুখীন হয়, তখন তাদের একে অপরকে দোষারোপ করা একটি স্বাভাবিক রীতি । এই বাগানের মালিকরাও তাই করলো, ‘তারা একে অপরকে দোষারোপ করতে লাগলো ।' শোচনীয় পরিণতির সম্মুখীন হয়ে পরক্ষণেই তারা পারস্পরিক দোষারোপ বন্ধ করে সকলেই নিজ নিজ ভুল স্বীকার করলো, যাতে আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করেন এবং তাদের অকৃতজ্ঞতা, কৃপণতা ও চক্রান্তের দায়ে যে বাগান ধ্বংস হয়েছে যেন তার কিছুটা ক্ষতিপূরণ হয়। তারা বললো, ‘হায় পোড়া কপাল! আমরা সীমা অতিক্রমকারী ছিলাম । আশা করা যায়, অচিরেই আমাদের প্রতিপালক আমদেরকে এর চেয়ে ভালো কোনো বিকল্প দেবেন। আমরা আমাদের প্রতিপালকের প্রতি আগ্রহী ৷' সর্বশেষ দৃশ্যের যাবনিকাপাতের আগে আমরা মন্তব্য শুনতে পাই ‘এ রকমই হয়ে থাকে আযাব, আর আখেরাতের আযাব আরো বড়, যদি তারা জানতো!” অনুরূপভাবে নেয়ামত দিয়েও মাঝে মাঝে পরীক্ষা করা হয়ে থাকে। কাজেই মক্কার মোশরেকদের জানা উচিত যে, আমি সে বাগানওয়ালাদের মতো তাদেরকেও পরীক্ষা করেছি। পরীক্ষার ফল কি হয় তার দিকে যেন তাদের দৃষ্টি নিবদ্ধ থাকে। আর দুনিয়ার পরীক্ষা ও আযাবের চেয়েও ভয়াবহ যে আযাব, তা থেকে সতর্ক হওয়া উচিত, সেটি হচ্ছে আখেরাতের আযাব । কোরআন এভাবে কোরায়শ জনগোষ্ঠীকে এই বাস্তব অভিজ্ঞতাটি অবহিত করে। এটি গল্লাকারে তাদের মধ্যেও প্রচলিত ছিলো। তাই কোরআন অতীত ও বর্তমান কালের মানুষের মধ্যে আল্লাহর যে চিরাচরিত নীতি রয়েছে তার মধ্যে সংযোগ স্থাপন করে। আর তাদের মনে এই শিক্ষা বদ্ধমূল করে যে, আল্লাহর সেই নীতি এখনো তাদের বাস্তব জীবনে কার্যকর রয়েছে। সশত্রৰক্দের ধন সম্পদ দেশে ভ্রতারিত হয়ো না সংগে সংগে মোমেনদের মনে এই চেতনা সৃষ্টি করে যে, বড় বড় পৌত্তলিক নেতার বিশেষত কোরায়শ নেতাদের জীবনে জাকজমকপূর্ণ ও বিলাসবহুল জীবনের যে লক্ষণ দেখা যায় তা আসলে আল্লাহর পরীক্ষা । এর ফলাফল আছে এবং পরিণতি আছে। আর আল্লাহর রীতি এই যে, তিনি দুঃখ কষ্ট দিয়ে যেমন পরীক্ষা করেন, তেমনি সুখ সন্তোগ দিয়েও পরীক্ষা করেন। যারা অঢেল সুখ সমৃদ্ধি পেয়ে পরিণাম ভুলে যায় এবং কৃপণতা ও অকৃতজ্ঞতার প্রদর্শন করে, তাদের পরিণতির জন্যে এ ঘটনা একটা নমুনা । আখেরাতে তাদের জন্যে এর চেয়েও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আর মোত্তাকী পরহেযগার ব্যক্তি যারা সংহত জীবন যাপন করেছেন, তাদের জন্যে রয়েছে তাদের প্রতিপালকের কাছে নেয়ামতে পরিপূর্ণ বেহেশৃত ৷ " “নিশ্চয় সংযত আল্লাহভীরুদের জন্যে রয়েছে তাদের প্রতিপালকের কাছে নেয়ামতে পরিপূর্ণ অনেক বেহেশত ৷’ এ হলো তুলনামূলক পরিণতির ঘোষণা । একই সাথে এ আয়াতে মত, পথ ও আচরণের তুলনা করা হয়েছে। পরস্পর বিরোধী দুই আচরণের পথও ভিন্ন, গন্তব্যও ভিন্ন । এখানে এসে কোরআন একটা বিতর্ক উপস্থাপিত করে। এ এক সহজ ও সরল বিতর্ক । মানুষকে প্রশ্নের পর প্রশ্ব করে কোরআন চ্যালেঞ্জ দেয়। সে প্রশ্ন ও চ্যালেঞ্জের একটিমাত্রই জবাব রয়েছে। এ জবাবের মধ্যে রয়েছে আখেরাতে ভয়াবহ দৃশ্যের হুমকি, আর দুনিয়াতে সর্বশক্তিমান আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার হুশিয়ারী । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।