যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অতি প্রত্যুষে সেই কুচক্রী বাগান মালিকেরা তাদের পরিকল্পনা মোতাবেক পরস্পরকে ডাকাডাকি করতে লাগলো যে, থেকে থাকে!’ অর্থাৎ সবাই সবাইকে স্মরণ করিয়ে দিতে দিতে, উৎসাহ দিতে দিতে এবং পরামর্শ দিতে দিতে চললো । এরপর কোরআন তাদেরকে নিয়ে কিভাবে উপহাস করছে তা বিশেষভাবে লক্ষণীয় । তাদেরকে ফিসফিস করে কথা বলতে বলতে চলমান দেখানো হচ্ছে। ভাবখানা এই যে, তারা তাদের কৌশলটাকে একেবারেই অব্যর্থ বানিয়ে ফেলেছে এবং তারা যেন নির্ঘাত গরীব দুঃখীদের বঞ্চিত করে সকল ফল কেটে না এনে আর ছাড়ছেই না! ‘তারা চললো ফিসফিস করে এ কথা বলতে বলতে যে, আজ আর কোনো দরিদ্র যেন কিছুতেই বাগানে ঢুকতে না পারে !' পরবর্তী আয়াতেও তাদের প্রতি উপহাস অব্যাহত রয়েছে। যেন আমরা কোরআনের পাঠক শ্রোতারা সে বাগানের ওপর কি ঘটেছিলো তা জানি, অথচ বাগানের মালিকরা জানেনা । আসলেও আমরা মোমেন পাঠক-পাঠিকারা বাগানের দিকে অগ্রসরমান গোপন ও সুক্ষ্ম হাতটিকে দেখেছি। দেখেছি তা কিভাবে তার সমস্ত ফসল নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই ভয়ংকর গোপন ঘূর্ণিবায়ু সংঘটিত হবার পর দেখলাম, ক্ষেতটি এমন বিরাণ হয়ে আছে যেমনটি ফসল কেটে নেয়ার পর হয়ে থাকে আল্লাহ তায়ালা যথারীতি উপহাসের সূরে বলছেন, ‘তারা বঞ্চিত করার ক্ষমতা হাতে নিয়ে সকাল সকাল ছুটে গেলো!” বস্তুত বঞ্চিত করার ক্ষমতা তাদের ছিলো বৈ কি? অন্যকে না হোক, অন্তত নিজেদের বঞ্চিত করার ক্ষমতা তো তাদের ছিলোই! তারা এরপর অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়ে ভড়কে যাচ্ছে। আয়াতের বক্তব্যের সাথে সাথে আমরাও যেন উপহাস করতে করতে চলেছি এবং তাদেরকে দেখছি হতবুদ্ধি হয়ে যেতে । ‘অতপর তারা যখন বাগানটি দেখলো, বললো ‘আমরা পথ ভুলে এসেছি ।' অর্থাৎ এতো আমাদের সেই আপাদমস্তক ফলে টইটম্বূর বাগান নয়! আমরা নিশ্চয়ই সে পথ হারিয়ে অন্য কোথাও এসে পড়েছি । কিন্তু ক্ষণেক পরেই তারা সম্বিত ফিরে পায় এবং নিশ্চিত হয়ে বলে, ‘বরঞ্চ আমরাই বঞ্চিত হয়ে গেছি’ বস্তুত এটাই হলো সুনিশ্চিত সংবাদ । এখন তারা যখন তাদের রাতের বেলার সলাপরামর্শ ও ষড়যন্ত্রের পরিণাম ভোগ করছে এবং অকৃতজ্ঞতা ও কৃপণতার শাস্তি হাতে হাতে পেয়ে গেছে। এখন তাদের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মধ্যমপন্থী এবং সবচেয়ে সৎ ব্যক্তিটি এগিয়ে এলো । দেখে মনে হয় সে এদের থেকে ভিন্ন মত পোষণ করতো । তবে নিজের ভিন্ন ও একক মত অন্যদের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পর সেও তাদের অনুসরণ করে। যে সত্য সে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছিলো তার ওপর সে দৃঢ়তা দেখায়নি । ফলে অন্যদের মতো তাকেও গ্রাস করলো বঞ্চনা । কিন্তু ঘটনার পর সে তাদেরকে তার পূর্বেকার সদুপদেশের কথা স্বরণ করিয়ে দেয়। সে বলে, আমি কি তোমাদেরকে বলিনি যে, ‘তোমরা আল্লাহর প্রশংসা ও গুণগান করো না কেন?’ আর সময় ও সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার পর এখন তারা তাদের সদুপদেশদাতার কথা মান্য করলো । অপরাধী ৷' যিলাল ২১তম ১১ ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।