যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এরশাদ হয়েছে, ‘এভাবেই আযাব এসে থাকে, আর আখেরাতের আযাব সবচেয়ে বড়, যদি তারা জানতো ।' এ ঘটনাটা হয়ত তৎকালের একটা বিখ্যাত ঘটনা ছিলো । তবে কোরআন শুধু গল্প বলার জন্যে এর অবতারণা করেনি। কোরআন শুধু আল্লাহর কাজ ও ক্ষমতা এবং তার কোনো কোনো বান্দাকে তিনি কিভাবে পরীক্ষা করেন তা বুঝানোর জন্যে এ ঘটনা বর্ণনা করেছে। এ বিবরণের নেপথ্যে একটা গ্রামের সহজ সরল অধিবাসীদের ছবি দেখা যাচ্ছে। সম্ভবত এ ঘটনা যাদেরকে শুনানো হচ্ছে, সেই আরববাসীর জন্যে এটা অধিকতর উপযোগী ছিলো ৷ তারা আল্লাহর বিধানকে অমান্যকারী হঠকারী লোক ছিলো বটে, তবে তাদের মগজ অপেক্ষাকৃত সরল ছিলো, পেঁচানো বা জটিল ছিলো না । কোরআন যে ভংগীতে ও যে উদ্দেশ্যে কিচ্ছা কাহিনী বলে, আলোচ্য ঘটনা সেই উদ্দেশ্যের দিকেই পথ নির্দেশ করছে। এ ঘটনা এমন নাটকীয়ভাবে ও আকস্মিকভাবে শুরু হয়েছে যে, শ্রোতার মনে তা জানার প্রচন্ড কৌতুহল সৃষ্টি হয়। এতে মানুষের চেষ্টা তদবীর ও চক্রাস্তকে ব্যঙ্গ করা হয়েছে এবং আল্লাহর ব্যবস্থাপনার সামনে তা কতো অক্ষম ও অসহায় তা দেখানো হয়েছে। ঘটনাটি বর্ণনা করার জন্যে এমন প্রাঞ্জল ও জীবন্ত ভাষা ব্যবহার করা হয়েছে যে, শ্রোতা বা পাঠকের কাছে তা এই মুহূর্তের একটি ঘটনা বলে মনে হয়। এবার আসুন কোরআনের ভাষায় ঘটনাটি যেভাবে এসেছে, আমরা সেভাবে তার ওপর দৃষ্টি দিতে চেষ্টা করি । বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে, কোনো এক সময়ে একজন পুণ্যবান ব্যক্তির একটি ফলের বাগান ছিলো। তিনি যতদিন বেঁচে ছিলেন, সে ফলের বাগানের ফলের একটা অংশ দরিদ্র | লোকেরা নিয়মিত পেতো । কিন্তু তার তিরোধানের পর উত্তরাধিকারীরা দরিদ্র লোকদেরকে কোনো ংশ না দেয়ার সিদ্ধান্ত নেয় । এরপর থেকে ঘটনার বিবরণটি শুনুন। আল্লাহ তায়ালা বলেন, বাগানের মালিকদেরকে !' তারা কসম খেয়েছিলো যে, সকাল বেলায় তারা ফল পাড়বেই এবং কোনো দকর্নদ্রি ব্যক্তিকে কিছুই দেবে না। তারা জানতো যে, ফল পাড়ার খবর শুনে দরিদ্র লোকেরা অবশ্যই আসবে । তাই তারা গভীর রাতে পরামর্শ করলো যে, তারা সকাল সকালে ও দ্রচুতগতিতে ফল পাড়তে হবে যেন কেউ জানতেই না পারে এবং কাউকে কিছু দিতে না হয়। কিন্তু সেই রাতের অন্ধকারে তাদের অজ্ঞাতসারে ঘটে গেলো অন্য এক ঘটনা ৷ আল্লাহ তায়ালা তো চিরজাগ্রত ৷ তিনি কখনো ঘুমান না, তিনি তাদের অসদুদ্দেশ্য ব্যর্থ করার জন্যে গভীর কৌশল খাটালেন। এটা ছিলো তাদের অকৃতজ্ঞতার শাস্তি । কেননা তারা আল্লাহর নেয়ামতের না-শোকরি করেছিলো, কল্যাণমূলক কাজ থেকে বিরত থেকেছিলো এবং দরিদ্র লোকদের নির্দিষ্ট প্রাপ্য দিতে কার্পণ্য করেছিলো । তাই সবাই যখন গভীর ঘুমে অচেতন তখন অতর্কিতে অতি সংগোপনে এক সুক্ষ্ম ঘটনাটি সংঘটিত হলো । ‘তোমার প্রভুর পক্ষ থেকে এক ঘূর্ণায়মান বস্তু (ঘৃণিবায়ু) সে বাগানের ওপর চক্কর দিলো। তখন তারা ঘুমন্ত ছিলে! । ফলে সকাল বেলায় সে বাগান এমন একটা মাঠের রূপ ধারণ করলো যেখানে থেকে ফসল কেটে নেয়া হয়েছে’ সেই ঘূৰ্ণিবায়ু বা আল্লাহর আযাব তার ফসলাদিকে ধ্বংস করে দিয়ে গেছে! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।