‘বুরতুম’-এর শাব্দিক অর্থ যদিও শুঁড়, কিন্তু প্রচলিত পরিভাষায় এর অর্থ হলো শুকরের নাকের উঁচু অংশ । সম্ভবত এখানে এই শেষোক্ত অৰ্থই গৃহীত হয়েছে এবং তার নাকের দিকে ইংগিত করা হয়েছে। আবার আরবী ভাষায় ‘আনফ' বা নাক দ্বারা রূপক অর্থে সন্মান বুঝানো হয়। তাই তার শুঁড়ে তথা নাকে দাগ দেবো এ কথার অর্থ দাঁড়ায় তাকে অপমান করবো । এ কথা নিসন্দেহে বলা যায় যে, ওলীদ এই আয়াতগুলো দ্বারা নিদারুণ অপমানে জর্জরিত হয়েছিলো কেননা সে এমন একটি জাতির লোক ছিলো, যারা ছোট খাটো নিন্দাসূচক কবিতাকেও যথার্থ নিন্দা মনে করতো, এমনকি তা ভিত্তিহীন নিন্দা হলেও । আরবের সন্বান্ত লোক মাত্রেই কবিদের সমালোচনা এড়িয়ে চলতে চেষ্টা করতো । আর যদিও এই নিন্দা সমালোচনা কোনো কবির পক্ষ থেকে নয় বরং স্বয়ং আকাশ ও পৃথিবীর স্রষ্টার পক্ষ থেকে করা হয়, তাহলে কি অবস্থা হতে পারে সহজেই অনুমেয় । এই সমালোচনার কোনো তুলনা নেই । কেননা এটি এমন অমর ও অক্ষয় গ্রন্থে সন্নিবেশিত হয়েছে, যা সমগ্র বিশ্বে ও সকল মানুষের কাছে ছড়িয়ে পড়বে । আর এর ফলে এটি পৃথিবীতে একটা চিরস্থায়ী কলংক হিসাবে বিরাজ করবে । আল্লাহর রসূল (স.) ও তার দ্বীনের দুশমনের জন্যে এরূপ ধিক্কার ও নিন্দারই প্রয়োজন ছিলো । ধনবল ও জনবল নিয়ে গর্বিত ব্যক্তিদের জন্যে এখানে আল্লাহ তায়ালা উদাহরণস্বরূপ একটি ঘটনা বর্ণনা করেছেন। এ ঘটনা আরবদের জানা ছিলো বলে প্রতীয়মান হয়। এ ঘটনার শিক্ষা এই যে, আল্লাহর দেয়া ধন সম্পদ নিয়ে অহংকার করা, কৃপণতা ও অন্যদের অধিকার ছিনিয়ে নেয়ার পরিণতি অত্যন্ত শোচনীয় হয়ে থাকে। এ ঘটনা দ্বারা বুঝানো হয়েছে যে, মানুষের হাতে যত ধন সম্পদ ও সন্তান সন্ততি আছে, তা পরীক্ষাস্বরূপ । আলোচ্য ঘটনার নায়কদেরকেও এরূপ পরীক্ষায় নিক্ষেপ করা হয়েছিলো । মন্ধার কাফেরদেরকেও বিপুল ধন সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়েছে এবং এ পরীক্ষার সুফল বা কুফল তাদেরকে ভোগ করতেই হবে। একটি বিখ্যাত ঘটনা ও তার ব্যাব্থখ্যা এরশাদ হয়েছে, ‘আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন করেছিলাম বাগিচার মালিকদেরকে ৷ তারা কসম খেয়েছিলো যে, সকাল হতে না হতেই বাগানের ফল পেড়ে ফেলবো, তারা কিন্তু ‘ইনশাআল্লাহ’ বলেনি । ফলে সেই বাগানের ওপর দিয়ে তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা প্রলয়ংকরী ঝড় বয়ে গেলো । তখন তারা ঘুমিয়েছিলো। ব্যাস, আর যায় কোথায় । সকালে দেখা গেলো গোটা বাগান যেন ফসল তুলে নেয়া মাঠে পরিণত হয়ে গেছে। এদিকে ভোর বেলায় তারা পরম্পরকে ডাকাডাকি করতে লাগলো যে, ফল পাড়তে হলে তোমরা বাগানে সকালে সকালে চলো । তারা গোপনে এরূপ সলাপরামর্শ করতে করতে গেলো যে, আজ যেন কোনো অভাবী মানুষ বাগানো ঢুকতে না পারে। এখন তারা হকদারদেরকে বঞ্চিত করাতে সক্ষম ছিলো। কিন্তু যখন তারা বাগানটি দেখলো তখন বললো যে, আমরা পথ ছুলে এসেছি । (পরক্ষণেই বললো) না, বরং আমরা বঞ্চিত হয়ে গেছি। তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটি বললো, আমি তোমাদের বলেছিলাম না যে, তোমরা কেন আল্লাহর গুণগান করো না? তারা বললো, অ৷মরা আল্লাহর গুণগান করছি। আমরা তো যুলুম করে ফেলেছি । অতপর একে.অপরকে ভর্€সনা করতে লাগলো । তারা বললো, ‘হায় আফসোস, আমরা সীমা অতিক্রম করেছিলাম । আশাকরি আমাদের প্রভু “আমাদেরকে এই বাগানের পরিবর্তে আরো ভালো কিছু দেবেন। আমরা আমাদের প্রতিপালকের প্রতি অনুরক্ত ৷’ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।