যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘আমার দেয়া পবিত্র জীবিকা থেকে আহার করো তবে সে ক্ষেত্রে সীমা লংঘন করো না!’ কেননা ন্যায়বিচার, মধ্যম পদ্থা অবলম্বন ও ভারসাম্য রক্ষা করা ইসলামের মৌল বৈশিষ্ট্য । সপ্তমত, সে পাপিষ্ঠ অর্থাৎ সে অব্যাহতভাবে পাপে লিপ্ত থাকার কারণে পাপাচার তার স্থায়ী স্বভাবে পরিণত হয়। এখানে তাকে শুধু পাপিষ্ঠ বলা হয়েছে এবং কি কি পাপে সে লিপ্ত হয় তার উল্লেখ করা হয়নি । পাপাচার তার বৈশিষ্ট্য এবং পাপ তার চরিত্রের স্থায়ী ও অবিচ্ছেদ্য অংশ-এ কথাই এখানে বুঝানো হয়েছে। অষ্টমত, সে উগ্র, একণগুঁয়ে, গৌয়ার, যুলুমবাজ, হিংস্র, কটুভাষী, দুরাচার ও লোভাতুর ৷ মূল আরবী শব্দ হচ্ছে ‘উতু্লুন' উল্লেখিত একাধিক খারাপ বৈশিষ্ট্যগুলোর সমাবেশই এর তাৎপর্য । কেউ কেউ বলেন, উগ্র ও নিষ্ঠুর প্রকৃতির দুরাচারী, অতি মাত্রায় পেটুক, সৎ কাজের পথে বাধা দানকারী ও প্রতিহিংসা পরায়ণ ব্যক্তিকে আরবীতে ‘উত্ুলুন’ বলা হয়। হযরত আবুদ্দারদার ব্যাখ্যা অনুসারে সব সময় খাওয়ার চিন্তায় বিভোর থাকে তার কথাই বুঝানো হয়েছে। বদস্বভাব, মাত্রাতিরিক্ত পেটুক, ভীষণ কৃপণ ও অর্থগৃধু ব্যক্তিকেও ‘উতুলুন’ বলা হয়। তবে ‘উতুলুন’ শব্দটি এই সমস্ত কু-খাসলাতের | অধিকারী ব্যক্তি বুঝাতে অন্য যে কোনো শব্দের চেয়ে বেশী উপযোগী ৷ এ শব্দটি সর্বদিক দিয়ে এই ব্যক্তির বিভৎস ব্যক্তিত্বের নিখুঁত ছবি তুলে ধরে। নবমত, কোরআনের ভাষায় সে “যানীম'। এটি ইসলামের কোনো শত্রুর মধ্যে যে সব নিন্দনীয় চারিত্রিক বৈশিষ্টের সমাবেশ ঘটা সম্ভব তার সর্বশেষ বৈশিষ্ট্য । এই বৈশিষ্ট্য যাদের ভেতরে বিরাজ করে তারাই প্রচন্ডভাবে ইসলামের শত্রুতা চালিয়ে যেতে পারে। যানীমের অর্থ একাধিক । একটি অর্থ হলো, যার বংশ পরিচয় অজানা বা সন্দেহজনক, কোনো গোত্রে প্রবেশ করা নাম গোত্রহীন ব্যক্তি, যে ব্যক্তি নিজের কুকর্মের আধিক্য ও ঘৃণ্য স্বভাবের জন্যে ব্যাপক কুখ্যাতি অর্জন করে। এই শেষোক্ত অর্থটি ওলীদ ইবনুল মুগীরার সাথে অধিকতর সাম স্যপূর্ণ । শব্দটি তার ওপর প্রয়োগের দরুণ তাকে যদিও গোত্রের সবচেয়ে হীন ও নিচু ব্যক্তি বলে মনে হয়, কিন্তু সে ছিলো একজন প্রতাপশালী বলদ্পী ধুরন্দর ব্যক্তি । এসব ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করার পর আল্লাহ তায়ালা তার চরিত্রের আর একটি কালো দিক উন্মোচন করছেন। সেটি হলো আল্লাহর আয়াতের সাথে তার আচরণ এবং সেই সাথে এই আচরণের জন্যে তাকে ধিক্কার দিয়েছেন। কেননা আল্লাহর দেয়া বিপুল বিত্তবৈভব ও সন্তানাদির প্রতিদানে সে আল্লাহর আয়াতের সাথে এহেন আচরণ করে। আল্লাহ তায়ালা বলেন, ‘যেহেতু তার অনেক ধন সম্পদ ও সন্তানাদি আছে, তাই তার সামনে আমার আয়াত পড়া হলে সে বলে ওঠে যে, এতো হচ্ছে প্রাচীন আমলের কিংবদন্তির গল্প।' একজন মানুষ আল্লাহর দেয়া অগাধ ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রতিদানে যদি আল্লাহ্র আয়াতগুলোকে উপহাস করে-তার চেয়ে জঘন্য আচরণ আর কি হতে পারে? এই একটিমাত্র অসৎ গুণ পূর্বে বর্ণিত সব কয়টি নিকৃষ্ট চারিত্রিক গুণের সমান! এ জন্যেই আল্লাহর পক্ষ থেকে উচ্চারিত হয়েছে বস্তু কঠোর হুমকি । এ হুমকি দেয়া হয়েছে ধন সম্পদ ও সন্তান সন্ততির জন্যে তার গর্ব ও অহংকারের বিরুদ্ধে । ইতিপূর্বে নিজের পদমর্যাদা ও বংশ মর্যাদার কারণে অহংকার বোধ করার জন্যেও তিরস্কার ভসনা করা হয়েছে। সেই সাথে আল্লাহর অকাট্য প্রতিশ্রুতিও উচ্চারিত হয়েছে যে, ‘আমি অচিরেই তার শুঁড়ে দাগ দিয়ে দেবো ৷” www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।