চতুৰ্থত, সে চোগলখোর, অর্থাৎ একজনের কাছে গিয়ে আরেকজনের এমন দুর্ণাম করে যে, তার ফলে উভয়ের মন খারাপ হয় এবং প্রীতি স্নেহের বন্ধন ছিন্ন হয় । এটা একটা জঘন্য ও নিকৃষ্ট স্বভাব। আত্মমর্যাদাবোধসম্পন্ব কোনো মানুষ কিংবা অন্যদের কাছে সম্মান লাভে আকাজ্খী কেউ নিজের ভেতরে এ ধরনের গুণ লালন করতে পারে না । এমনকি যারা চোগলখোরের চুগলী শোনার জন্যে কান পেতে থাকে তারাও চোগলখোরকে অন্তর দিয়ে সম্মান করে না। রসূল (স.) স্বয়ং সবাইকে নিষেধ করতেন যেন কেউ তার কাছে তার কোনো সাহাবী সম্পর্কে এমন কোনো কথা না বলে যাতে তার ওপর তার মন খারাপ হয়। তিনি বলতেন, ‘তোমাদের কেউ যেন আমার কাছে আমার কোনো সাহাবী সম্পর্কে কোনো খারাপ কথা না বলে। কেননা আমি চাই সম্পূর্ণ নির্মল ও পরিচ্ছন্ন মন নিয়ে আমি তোমাদের কাছে আসি ৷' বোখারী ও মুসলিমে বর্ণিত হাদীসে আছে যে, একবার দুটি কবরের কাছ দিয়ে যাওয়ার সময় রসুল (স.) বললেন, ‘এদের উভয়ের আযাব হচ্ছে, আর এ আযাবের কারণ বড় কিছু নয় । একজন প্রস্রাবের সময় গোপনীয়তা অবলম্বনে যত্নবান হতো না, আর অপরজন চোগলখুরি করে বেড়াতো ৷' এক হাদীসে বর্ণিত আছে যে, রসূল (স.) বলেছেন, ‘চোগলখোর ব্যক্তি বেহেশতে যাবে না!’ (ইবনে মাজা ব্যতীত সকল সহীহ হাদীসথন্থ)। আর একবার রসূল (স.) বলেন, ‘শ্রেষ্ঠ মানুষ তারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আর নিকৃষ্টতম মানুষ হলো চোগলখোর, যে প্রিয়জনদের ভেতর বিরোধ সৃষ্টি করে এবং নির্দোষ লোকদের দোষ খুঁজৈ বেড়ায় ।' এই ঘৃণ্য চারিত্রিক দোষটি সমাজে বিশৃংখলা সৃষ্টি করার আগে মানুষের মন বিগড়ে দেয়, সম্পর্ক নষ্ট করে দেয় এবং কুৎসা রটনাকারীকে সমাজের নিকৃষ্টতম মানুষে পরিণত করে। আর সমাজের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার আগে মানুষের পারস্পরিক বিশ্বাস ও আস্থা ধ্বংস করে দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে নিরপরাধ মানুষের ক্ষতি সাধন করে। তাই ইসলাম চোগলখুরিকে কঠোরভাবে নিষিদ্ধ করা অত্যন্ত জরুরী বিবেচনা করে। পঞ্চমত, সে সকল কল্যাণ ও মংগলের প্রতিবন্ধক কল্যাণ থেকে নিজেকে এবং অন্যকে সমভাবে বঞ্চিত রাখতো । ঈমান হচ্ছে সকল কল্যাণের উৎস । সেই ঈমান থেকে সে সব সময় সবাইকে বাধা দিতো । বর্ণিত আছে যে, সে তার সন্তানদেরকে ও আত্মীয়স্বজনকে সর্বদাই বলতো যে, তোমাদের কেউ মোহাম্মাদের ধর্ম গহণ করলে আমি তার কোনো উপকার করতে পারবো না। যখনই তার কোনো আপনজন রসূল (স.)-এর প্রতি আকৃষ্ট হচ্ছে বলে তার মনে হতো, তখনই এ ধরনের হুমকি দিয়ে ইসলাম থেকে ফিরিয়ে রাখতো ৷ এ জন্যে কোরআন তাকে ‘কল্যাণের প্রতিবন্ধক' এই বিশেষণ দ্বারা চিত্রিত করেছে। কেননা সে তার কথা ও কাজ দ্বারা যে কোনো ংগলের পথ আগলে রাখতো । ষষ্ঠত, সে ছিলো চরম সীমা অতিক্রমকারী। সত্য ও ন্যায়ের সীমা অতিক্রম করাই ছিলো তার স্থায়ী স্বভাব । রসূল (স.) তার আপনজন ও মুসলমানদের ব্যাপারে সে সীমা অতিক্রম করতো । তাদেরকে হেদায়াত ও ইসলামের পথে অগ্রসর হতে বাধা দিতো। সীমা অতিক্রম করা, আগ্রাসন, একটা ঘৃণ্য চারিত্রিক দোষ । কোরআন ও হাদীস এই দোষের কঠোর সমালোচনা করেছে এবং ইসলাম এ দোষের যে কোনো রূপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি পানাহারের ব্যাপারেও সীমা লংঘন করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।