মোশলেকুলদের অপর একটি ক্টৌশল্ল সমস্ত কথা বলা শেষ হলে শুধু শান্তভাবে জিজ্ঞাসা করেন, ‘আপনার কথা কি শেষ হয়েছে?’ এর ভেতরে একাধারে সত্যের প্রতি অবিচল আস্থা এবং অন্যের কথা শ্রবণের উঁচুমানের আদব এই দুটি মহৎ চারিত্রিক গুণই প্রতিফলিত হয়েছে। ইবনে ইসহাকের আরেকটি বর্ণনায় দরকষাকষির তৃতীয় একটি রূপও দেখতে পাওয়া যায় । সেটি নিম্নরূপ, ‘একদিন রসূল (স.) কা'বা তওয়াফ করছিলেন, এসময় ভার সামনে উপস্থিত হলো আসওয়াদ ইবনুল মোত্তালেব, ওলীদ ইবনুল মুগীরা, উমাইয়া ইবনুল খালাফ এবং আ'স ইবনুল ওয়ায়েল। এরা সবাই নিজ নিজ গোত্রের প্রবীণ ব্যক্তি ছিলেন। তারা বললেন, ‘হে মোহাম্মদ, এসো, আমরা এই মর্মে আপোস করি যে, তুমি যার এবাদাত করো আমরাও তার এবাদাত করবো আর আমরা যার এবাদাত করি তুমিও তার এবাদাত করবে। তাহলে এ কাজে তুমি ও আমরা সমঅংশীদার হয়ে যাবো । তুমি যার এবাদাত করো সে যদি আমরা যার এবাদাত করি তার চেয়ে ভালো হয়, তাহলে তার এবাদাতের কিছু কৃতিত্ব আমরাও অর্জন করবো । আর যদি আমাদের দেব-দেবীরা তোমার মাবুদের চেয়ে ভালো হয়, তাহলে তুমিও আমাদের দেব-দেবীদের কল্যাণের কিছু অংশ পাবে ।' ‘হে মোহাম্মদ! তুমি বলে দাও, হে অবিশ্বাসীরা! তোমরা যার এবাদাত করো আমি তার এবাদাত করবো না .... !' (সূরা আল কাফেরুন ৷) এ সূরার মাধ্যমে আল্লাহ তায়ালা তাদের হাস্যকর আপোস প্রস্তাবের চূড়ান্ত নিষ্পত্তি দিয়ে দিলেন আর রসূল (স.) স্বীয় প্রতিপালকের নির্দেশ মোতাবেক তাদের জবাব দিয়ে দিলেন। এর পরের কয়েকটি আয়াতে আল্লাহ তায়ালা সেসব অবিশ্বাসীর মধ্য থেকে একজনের প্রতি ইংগিত করে তার আনুগত্য করতে রসূল (স.)-কে বিশেষভাবে নিষেধ করছেন। তার ঘৃণ্য চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন এবং তাকে ভয়ংকর অপমানের হুমকি দিচ্ছেন। এই নিষেধাজ্ঞার মাধ্যমে আসলে আল্লাহ তায়ালা রসূল (স.)-এর জীবনের দুর্লভ চারিত্রিক উপাদানটিকে আর একবার স্পষ্ট করে তুলে ধরলেন। আল্লাহ তায়ালা বলেন, জম্ন্যতম ৯টি চারিনতিিক দোষ ‘যন ঘন শপথকারী সেই নরাধমের আনুগত্য করো না, য়ে নিন্দুক, চোগলখোর, কৃপণ, যুলুমবাজ, পাপিষ্ঠ, কুটভাষী ও জারজ । তার এতো ধৃষ্টতার কারণ শুধু এই যে, তার অনেক ধন সম্পদ ও সন্তান সন্ততি রয়েছে। যখনই তার সামনে আমার আয়াতগুলো পড়া হয় অমনি বলে উঠে যে, এতো সেকেলে কেচ্ছাকাহিনী । আমি অচিরেই তার শুঁড়ে দাগ লাগিয়ে দেবো ৷' অনেকের মতে এ লোকটি হচ্ছে ওলীদ ইবনুল মুগীরা। এই নরাধম সল্পর্কে সূরা ‘আল মোদ্দাসসের'-এও কয়েকটি আয়াত নাযিল হয়েছে, ‘আমাকে এবং আমার সৃষ্টি করা ওই নরাধমকে একলা ছেড়ে দাও । যাকে আমি প্রচুর সম্পদ দিয়েছি, সদা উপস্থিত সন্তান-সম্ততি দিয়েছি এবং তার মান সম্মান ও প্রভাব প্রতিপত্তির বিস্তার ঘটিয়েছি। এরপরও সে আরো বেশী পাওয়ার জন্যে লালায়িত ৷ না, কখখনো নয়। সে আমার আয়াতগুলোর বিরুদ্ধে ভীষণ বিদ্বেষপরায়ণ ।' ‘....আমি অচিরেই তাকে সাকার নামক দোজখে দগ্ধ করবো ৷' www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।