সে বললো, ‘বেশ, বলো” তখন রসূল (স.) বিসসিল্লাহির রহমানির রাহীম সহকারে সূরা ‘হা-মীম-আস সাজদা’ পড়তে শুরু করলেন । ওৎ্বা পিঠের পেছনে হাত রেখে তার ওপর হেলান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলো । সূরার চতুর্থ রুকুর সেজদার আয়াত পর্যন্ত পড়ে তিনি সেজদা করলেন । তারপর বললেন! ‘ওহে ওলীদের বাবা, যা শুনলেন, তা তো শুনলেনই । এখন আপনিই বিবেচনা করুন ৷' এরপর ওৎবা উঠে তার সাথীদের কাছে গেলো। দূর থেকে তাকে দেখেই তারা পরস্পরে বলাবলি করতে লাগলো যে, ওলীদের বাবা যেরকম মুখমন্ডল নিয়ে গিয়েছিলো, এখন মনে হয় তা বদলে গেছে। ওৎ্বা তাদের কাছে গিয়ে বসামাত্রই সবাই বললো, ‘তোমার কী হয়েছে?’ ওৎ্বা বললো, ‘কি আর বলবো? আমি এমন কথা শুনেছি, আল্লাহর কসম, তেমন কথা আর কখনো শুনিনি । আল্লাহর কসম, তা কোনো কবিতা নয়, যাদুও নয়, জ্যোতিষীদের কথাও নয়। ওহে কোরায়শ জনতা! তোমরা আমার কথা শোনো । এই সমস্যাটা তোমরা আমার ওপর ছেড়ে দাও । মোহাম্মদ যা করছে তা তাকে করতে দাও । তোমরা তাকে একলা থাকতে দাও । কেননা আল্লাহর কসম, তার কাছে আমি যে বাণী শুনেছি, একদিন তার খ্যাতি সর্বত্র ছড়াবে । আরবরা যদি তাকে হত্যা করে তা হলে অন্যদের দ্বারা তাঁর উদ্দেশ্যই সিদ্ধ হবে। আর যদি সে আরবদের ওপর জয়ী হয়, তবে তার রাজত্ব তোমাদেরই রাজত্ব হবে, তার সম্মান তোমাদেরই সন্মান হবে এবং তোমরা তাকে পেয়ে ইনশাআল্লাহ সুখী হবে ।' এ কথা শুনে সবাই বললো, ‘আল্লাহর কসম, হে ওলীদের বাবা, মোহাম্মদ তার ভাষা দিয়ে তোমাকেও জাদু করেছে!’ ওৎ্বা বললো, ‘আমার মতামত আমি ব্যক্ত করলাম । এখন তোমরা যা ভালো মনে করো তাই করো।' অপর এক বর্ণনায় আছে যে, ওৎবা সূরা ‘হামীম আস সাজদা’-এর তেলাওয়াত শুনতে শুনতে যখন এ আয়াতে উপনীত হলো, ‘তারা যদি এ দাওয়াতকে উপেক্ষা করে তা হলে তুমি বলে দাও যে, আমি তোমাদেরকে আদ ও সামুদ জাতির ওপর আপতিত বিকট চিৎকারের মতো বিপদ থেকে হুশিয়ার করে দিয়েছি ।' তখন সে ভীত হয়ে রসূল (স.)-এর মুখের ওপর হাত রেখে বললো, ‘হে মোহাম্মদ! তোমাকে আল্লাহর দোহাই এবং রক্ত সম্পর্কের দোহাই দিচ্ছি, আর বলো না।' সে ঘাবড়ে গিয়ে ভেবেছিলো যে, এক্ষুণি বুঝি সেই আযাব এসে পড়বে । এরপর সে নিজের লোকদের কাছে চলে যায়। উপরোক্ত দুটি বর্ণনার যেটিই সঠিক হোক না কেন, এটা যে কাফেরদের পক্ষ থেকে দরকষাকষির একটা নমুনা ছিলো, তাতে কোনো সন্দেহ নেই । অনুরূপভাবে এখানে রসূল (স.)-এর মহৎ ও অনুপম চরিত্রেরও দৃষ্টান্ত বিদ্যমান । ওৎবার অসার ও ফালতু কথা রসূল (স.)-এর কর্ণপাতের যোগ্য ছিলো না । তথাপি তিনি তা ধৈর্যের সাথে শ্রবণ করে যে আদবের পরিচয় দেন, তা সত্যিই অতুলনীয় ৷ www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।