তাই এই চিত্রটি আল্লাহর এই সুমহান উক্তির যথার্থতা প্রতিপন্ন করে যে, ‘নিশ্চয় তুমি মহৎ চরিত্রের অধিকারী ।' ইবনে ইসহাকের অপর একটি বর্ণনায় আর একটি চিত্র ফুটে উঠেছে। মন্ধার মোশরেকরা যখন রসূল (স.)-এর সাথে আর কোনোভাবেই এঁটে উঠতে পারছিলো না এবং প্রতিটি গোত্র তার মধ্যকার মোমেন নরনারীর ওপর ঝাপিয়ে পড়ে অমানুষিক নির্যাতন চালিয়ে ও ধর্মান্তরিত করার চেষ্টা করেও যখন সুবিধা করতে পারছিলো না, তখন এ ঘটনাটি ঘটে । এ সময় বিশিষ্ট কোরায়শ নেতা উতবা অন্যান্য কোরায়শ নেতাদের সাথে বসেছিলো, আর রসূল (স.) মসজিদুল হারামে একাকী বসেছিলেন। ওৎ্বা বললো, ‘ওহে কোরায়শ জনতা, আচ্ছা, আমি যদি মোহাম্মাদের কাছে যাই এবং কিছু কিছু প্রস্তাবের ভিত্তিতে আলোচনা করি তাহলে কেমন হয়? তাকে এমন কিছু প্রস্তাব দিতে পারি, যার কিছু অংশও হয়তো সে মেনে নেবে, ফলে সে আমাদের ধর্ম নিয়ে বিরূপ কথাবার্তা বলা বন্ধ করবে।' এ সময় হামযা (রা.) ইসলাম গ্রহণ করেছিলেন এবং রসূল (স.)-এর সংগী সাথীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলছিলো। ওত্বার কথা শুনে সবাই একযোগে বললো, ‘ঠিক আছে । তুমি যাও এবং আলোচনা করো ।' ওতৎ্বা গিয়ে রসূল (স.)-এর কাছে বসলো । অতপর সে বললো, ‘হে ভাতিজা! তুমি তো ভালো করেই জানো যে, আমাদের মধ্যে তোমার মর্যাদা কতো উচ্চে। অথচ তুমি তোমার গোত্রের কাছে একটা মারাত্মক বিব্রতকর তত্ত্ব নিয়ে এসেছো। এ দ্বারা তাদের এঁক্য বিনষ্ট করেছো, তাদেরকে নির্বোধ ঠাওরিয়েছো, তাদের ধর্ম ও দেবদেবীর নিন্দা করেছো, তাদের মৃত পূর্বপুরুষদেরকে অবিশ্বাসী সাব্যস্ত করেছো। এখন আমার কথা শোনো, আমি তোমার কাছে কয়েকটি প্রস্তাব রাখছি, তুমি তা বিবেচনা করে দেখ । হয়তো এর অন্তত কিছু অংশ তুমি মেনে নেবে।' তখন রসূল (স.) বললেন, ‘আচ্ছা বলুন, শুনবো ।' সে বললো, ‘ভাতিজা! তুমি যদি এই নয়া ধর্ম প্রচার দ্বারা ধন সম্পদ লাভের বাসনা পোষণ করে থাকো তবে আমরাই তোমাকে চাদা আদায় করে এতো টাকা দেবো যে, তুমি আমাদের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে। আর যদি সম্মান লাভের আশায় এসব করে থাকো, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে নেবো । তখন তোমাকে বাদ দিয়ে আমাদের কোনো ব্যাপারেই সিদ্ধান্ত নেয়া হবে না। আর যদি রাজা হতে চাও, তাহলে আমরা তোমাকে রাজা হিসাবে বরণ করে নেবো । আর যদি মনে করো, যে জ্রিনটি তোমার কাছে আসে, তার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, তাহলে আমরা তোমাকে এ থেকে উদ্ধার করতে সব রকমের চিকিৎসার ব্যবস্থা করবো এবং প্রয়োজন হলে প্রচুর সম্পদ ব্যয় করে তোমাকে আরোগ্য করে তুলবো। আসলে এমন ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে, যেখানে একজন মানুষের অধীনস্থ ভ্বিনি তার ওপর পরাক্রান্ত হয়ে ওঠে, আর এ রকমের অবস্থার প্রতিকার উপযুক্ত চিকিৎসা ছাড়া সম্ভব হয় না৷’ এ পর্যন্ত উৎবার কথা রসূল (স.) মনোযোগ দিয়ে শুনছিলেন। কথা শেষ হলে তিনি জিজ্ঞাসা করলেন, ‘ওলীদের বাবা! আপনার কথা কি শেষ হয়েছে?’ সে বললো, হা’ রসূল (স.) বললেন, ‘এবার আমার কথা শুনুন ।'
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।