যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তারা বললো, ‘হে আবু তালেব! আমাদের ভেতরে আপনি যেমন বয়সে প্রবীণ, তেমনি মান মর্যাদায়ও বিশিষ্ট স্থানের অধিকারী । আমরা আপনার ভ্রাতুষ্পুত্রকে নিবৃত্ত রাখতে আপনাকে অনুরোধ করেছিলাম । কিন্তু আপনি তার কাজ বন্ধ করতে পারেননি আল্লাহর কসম, আমরা এ অবস্থা সহ্য করতে পারবো না। আমাদের পূর্ব পুরুষদেরকে তিরঙ্কার করা হতে থাকবে, আমাদেরকে বোকা ঠাওরানো হতে থাকবে এবং আমাদের দেব-দেবীদের নিন্দা করা হতে থাকবে এটা আমরা চলতে দেবো না। এখন হয় আপনি ওকে আমাদের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখুন, নচেৎ আমরা আপনার ও ওর বিরুদ্ধে একসাথে লড়াইতে লিপ্ত হবো । যতক্ষণ দু'পক্ষের এক পক্ষ নিশ্চিহ্ন না হয়ে যায় ততক্ষণ এ লড়াই থামবে না ইত্যাদি ইত্যাদি ৷' এ কথাগুলো বলেই তারা চলে গেলো । এবার আবু তালেব প্রমাদ গুণলেন। কোরায়শের লোকেরা এভাবে শক্ৰ হয়ে যাওয়ায় তিনি খুবই বিব্রত বোধ করতে লাগলেন । অথচ রসূল (স.) কে তাদের হাতে তুলে দিতেও তার মন সাড়া দিলো না, আবার তারা এভাবে এসে অপমানসূচক আচরণ করে যেতে থাকবে তাও তিনি মেনে নিতে পারলেন না। অগত্যা তিনি রসূল (স.) কে ডেকে বললেন, ‘হে ভাতিজা! তোমার স্বগোত্রীয় লোকেরা আমার কাছে এসেছিলো এবং এসব কথা বলে গেছে। (তিনি তাদের বক্তব্যের বিবরণ দিলেন।) এখন তুমি নিজেকে এবং আমাকে উভয়কেই রক্ষা করো। আমার সাধ্যাতীত বোঝা আমার ওপর চাপিও না ।' এ কথা শুনে রসূল (স.) ভাবলেন, তার চাচা বুঝি একটা গুরুতর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি হয়তো তাকে অপদস্থ হবার জন্যে তাদের হাতে তুলে দেবেন এবং হয়তো তিনি এতটা দুর্বল হয়ে পড়েছেন যে তাকে আর রক্ষা করতে পারলেন না । তাই তিনি বললেন, ‘চাচাজান! আল্লাহর কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাদ তুলে দেয় এবং আমাকে এ কাজ ত্যাগ করতে বলে, তথাপি আমি ত্যাগ করবো না, যতক্ষণ না আল্লাহর দ্বীন পৃথিবীতে বিজয়ী হয় অথবা আমি এ কাজ করতে গিয়ে ধ্বংস হয়ে যাই ।' এ কথা বলার সাথে সাথে রসূল (স.)-এর চোখে অশ্র এলো এবং তিনি কেঁদে ফেললেন । ‘ভাতিজা! আমার কাছে এসো ৷’ তিনি কাছে এগিয়ে গেলে আবু তালেব বললেন, ‘ভাতিজা! তুমি যাও, তোমার যা ভালো লাগে তা বলতে থাকো । আল্লাহর কসম, আমি তোমাকে কোনো কারণেই কারো কাছে সোপর্দ করবো না !' এই ছিলো ইসলামের প্রচার ও দাওয়াতের কাজে রসূল (স.)-এর দৃঢ়তা ও অবিচলতার চিত্র । আর এই দৃঢ়তা ও অবিচলতা দেখিয়েছিলেন এমন সময়, যখন পৃথিবীতে তার সর্বশেষ রক্ষক, সহায় ও দুর্গরূপী চাচা তার দায়িত্ব ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন। অথচ এই চাচাই তাকে তাঁর রক্তপিপাসু দুশমনদের হাত থেকে রক্ষা করে আসছিলেন। | মূলত এ চিত্ৰ তাৎপৰ্য, প্রভাব, অভিব্যক্তি এবং শব্দ- সব কিছুর দিক দিয়েই অভিনব, অতুলনীয়, বিস্ময়কর ও তেজোদ্দীপ্ত। যে আকীদা বিশ্বাসের জন্যে তার এই দৃঢ়তা, তা যতখানি নতুন ও অভিনব এটিও ততখানি অভিনব । সে আকীদা বিশ্বাস যতখানি বিস্ময়কর ও মনোমুগ্ধকর, এটিও ততখানি মনোমুগ্ধকর । সে আকীদা যতখানি তেজস্বী ও শক্তিশালী, এটিও ততখানি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।