যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এমনকি যে সময়ে রসূল (স.) মক্কায় সবচেয়ে কঠিন পরিস্থিতির সন্মুখীন ছিলেন, যখন শুধুমাত্র তার ইসলাম প্রচারের দায়ে ও তার মুষ্টিমেয় সংগীদেরকে দুর্বিষহ নির্যাতনসহ অবরুদ্ধ জীবন যাপন করতে হচ্ছিলো, তখনও তারা ধৈর্য ধারণ করেছিলেন। যে কথা বলা উচিত, তা তিনি ক্ষমতাদপী প্রতাপশালী যুলুমবাজদের মুখের সামনেও বলতে কুষ্ঠিত হননি । অত্যাচারীদের মন একটু গলবে ও সদয় হবে কিংবা যুলুমের মাত্রা কিছুটা লাঘব হবে এই আশায় তিনি দ্বীন প্রচারের কাজে এক মুহুর্তের জন্যেও বিরতি দেননি কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামী আকীদা ও আদর্শের ব্যাখ্যা বিশ্লেষণের সাথে সম্পর্ক রাখে এমন একটি কথা থেকেও নীরবতা অবলম্বন করেননি । | নবী চরিত্রের সুকুঠিন দৃঢ়তা ইবনে হিশাম স্বীয় সীরাত গ্রন্থে ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন যে, ‘রসূল (স.) যখন তার জাতির কাছে আল্লাহর নির্দেশ অনুসারে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, তখন প্রথম প্রথম জাতি তাকে এড়িয়ে চলেনি, তার ওপর ক্ষিপ্তও হয়নি । কিন্তু আমার জানা মতে, তিনি যেই তাদের দেবদেবীর নিন্দা সমালোচনা শুরু করলেন, অমনি তারা তার বিরোধী হয়ে গেলো এবং সবাই এক হয়ে তার শত্রুতা শুরু করলো। কেবল মুষ্টিমেয় সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করলো এবং তাও কারো কাছে প্রকাশ করতো না । রসূল (স.)-এর চাচা আবু তালেব অবশ্য যথারীতি তার প্রতি স্নেহ ও সহানুভূতি প্ৰদৰ্শন করতেন এবং তাকে রক্ষণাবেক্ষণ করতেন। ফলে রসূল (স.) আল্লাহর দ্বীন প্রচারের কাজ চালিয়ে যেতে লাগলেন। কেউ তীর পথ রোধ করতে পারলো না । কোরায়শ নেতারা যখন দেখলো যে, তাদের শেরকী, কুফুরী ও দেবদেবীদের নিন্দা সমালোচনায় রসূল (স.) কিছুতেই দমছেন না, আর তীর চাচা আবু তালিব তাকে স্মেহ আদরে লালন করে চলেছেন এবং তাকে তাদের কাছে সমর্পণ না করে সযত্রে রক্ষণাবেক্ষণ করে চলেছেন, তখন কতিপয় শীর্ষস্থানীয় কোরায়শ নেতা আবু তালেবের কাছে উপস্থিত হলো। এদের মধ্যে ছিলো রবীয়ার দুই ছেলে ওৎবা ও শায়বা, আবু সুফিয়ান বিন হারব, আবুল বুখতারী আস বিন হিশাম, আসওয়াদ ইবনুল মোত্তালেব, ইবনে আসাদ আবু জেহেল ওরফে আবুল হিকাম আমর ইবনে হিশাম, ওলীদ ইবনে মুগীরা, হাজ্জাজের দুই ছেলে নবীহ ও মোনাবেবহ প্রমূখ । তারা বললো, ‘হে আবু তালিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেব-দেবীর নিন্দা এবং আমাদের ধর্মের সমালোচনা করেছে। শুধু তাই নয়, সে আমাদেরকে বোকা ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে বিপথগামী সাব্যস্ত করেছে। আপনি পারলে ওকে এই কাজ থেকে নিবৃত্ত করুন, নচেত ওকে শায়েস্তা করতে আমাদেরকে সুযোগ দিন। আপনিও তো আমাদের ধর্মমতের অনুসারী এবং ওর বিপক্ষে । কাজেই আমরা যদি ওকে শায়েস্তা করে দেই, তবে আপনারও কাজ হবে অথচ আপনার নিজের কিছু করতে হলোনা ৷' আবু তালেব তাদেরকে সৌজন্যপূর্ণ ও বিনম্র ভাষায় বুঝিয়ে সুজিয়ে বিদায় করলেন। এ ঘটনার পরও রসূল (স.) ইসলামের প্রচার ও দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন। ফলে এরপর রসূলের (স.) সাথে তাদের বিরোধ আরো গুরুতর আকার ধারণ করলো। উভয়ের পারস্পরিক দূরত্ব ও ঘৃণা বিদ্বেষ বেড়ে গেলো । কোরায়শের লোকেরা রসূল (স.)-এর বিরুদ্ধে ক্রোধে অধীর হয়ে উঠলো এবং একে অপরকে তার বিরুদ্ধে উক্কে দিতে লাগলো । এরূপ বিস্ফোরনুখ পরিস্থিতিতে তারা পুনরায় আবু তালেবের কাছে হাযির হলো। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।