যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কেন এর সবই একটা পরিপূরক ও সুসংহত বিধানের অংশ । সামাজিক বিধি-বিধান ও সাংস্কৃতিক প্রশিক্ষণ অনুশীলন এই উভয় মিলে এমন একটা সার্বিক অবকাঠামো গড়ে তোলে, যার ওপর মানুষের সামষ্টিক ও পূর্ণাংগ জীবন প্রতিষ্ঠিত হয়। আর সবার শেষে তা মহান আল্লাহর সাথে গিয়ে মিলিত হয়। পার্থিব জীবনের কোনো বিচার-বিবেচনার সাথে তার সাযুজ্য ঘটেনা। ইসলামের এই পূর্ণাংগ নির্মল ও নিষ্কলুষ, ভারসাম্যপূর্ণ, সুদৃঢ়, সরল ও স্থীতিশীল নৈতিকতার আদর্শ হচ্ছে রসূল (স.) এর পবিত্র ব্যক্তিত্ব । আর এ জন্যেই তার সুমহান সত্তাকে লক্ষ্য করে এই প্রশংসাবাণী উচ্চারিত হয়েছিলো যে, ‘তুমি শ্রেষ্ঠতম নৈতিক চারিত্রিক মানের অধিকারী ৷’ নিজের প্রিয়তম বান্দার এই প্রশংসা করার পর আল্লাহ তাকে দুশমন মোশরেকদের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন যে, যারা তোমার বিরুদ্ধে ঘৃণ্য অপবাদ রটনা করেছিলো এবং তোমাকে পাগল বলে অপমানিত করেছিলো, তারাই যে গোমরাহী ও বিভ্রান্তিতে লিপ্ত সে কথা অচিরেই প্রমাণিত হবে। তিনি বলছেন, ‘অচিরেই তুমি দেখবে এবং তারা দেখবে-কে বিভ্রান্ত এবং বিপথগামী এবং কে সুপথপ্রাপ্ত তা তোমার প্রতিপালক সবচেয়ে ভালো জানেন ৷’ আয়াতে যে ‘মাফতুন’ শব্দটি রয়েছে তার অর্থ দু'রকম হতে পারে। প্রথমত, বিপথগামী ৷ দ্বিতীয়ত, যাকে পরীক্ষা করা হয় এবং পরীক্ষার মাধ্যমে তার আসল স্বরূপ উন্মোচন করা হয়, এই দুটো অর্থই কাছাকাছি। এখানে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তাতে একদিকে যেমন রসূল (স.) ও তার সংগীদের জন্যে আশ্বাসবাণী রয়েছে, তেমনি রয়েছে সমানুপাতিকভাবে তার বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের বিরুদ্ধে হুমকি ও হুশিয়ারী । রসূল (স.)-এর ওপর আরোপিত পাগলামীর অপবাদটির প্রকৃত তাৎপর্য যাই হোক না কেন, এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে, এ দ্বারা তারা রসূল (স.)-কে পুরোপুরি ‘মস্তি্ক বিকৃত’ বুঝায়নি। কেননা বাস্তব অবস্থা এরূপ ব্যাখ্যার বিরোধী । তারা বলতো যে, রসূল (স.) ঘাড়ে জ্বননি সওয়ার হতো এবং এই অলংকার সমৃদ্ধ চমৎকার কথাবার্তা জ্ববিনেরাই তাকে শেখায় । কবিদের সম্পর্কেও তারা এ রকম ভাবতো । তারা মনে করতো যে, প্রত্যেক কবির সাথে একটা শয়তান থাকে এবং সেই তাকে এমন অদ্ভুৎ কথাবার্তা শেখায় । রসূল (স.)-এর বাস্তব অবস্থার সাথে এ ব্যাখ্যা মোটেই খাপ খায়না। আর তার কাছে যে নিখুঁত, সুদৃঢ় অকাট্য সত্য ওহী আসে, তার সাথে এ ব্যাখ্যার মিল নেই৷ আল্লাহর পক্ষ থেকে এই প্রতিশ্রুতির মর্ম এই দাড়ায় যে, অনাগত ভবিষ্যত রসূল (স.) ও তাকে অবিশ্বাসকারী কাফেরদের মধ্যে কে বিপথগামী তা প্রকাশ করে দেবে। তিনি তাকে এই মর্মে আশ্বাস দিচ্ছেন যে, তোমার প্রভু এ কথা অন্য সবার চাইতে ভালো জানেন যে, কে বিপথগামী এবং কে সুপথগামী । লক্ষণীয় ব্যাপার এই যে, তার রসূলকে তিনি ওহী যোগেও এ কথাটা বলছেন। এতে বুঝা যায় যে, আল্লাহ তায়ালা খোদ রসূল (স.) এবং তার সংগীদের সুপথপ্রাপ্ত হবার কথা জানেন। কাজেই এ উক্তিতে একদিকে রসূল (স.)-এর জন্যে রয়েছে আশ্বাসবাণী, অপরদিকে তার শত্রুদের জন্যে রয়েছে গুরুতর দুঃসংবাদ । এরপর আল্লাহ তায়ালা আরো স্পষ্ট করে তাদের পরিচয় তুলে ধরছেন এবং তাদের আবেগ অনুভূতির স্বরূপ উদঘাটন করছেন। যে জাহেলী ধারণা বিশ্বাসে তারা নিজেদের অবিচল আস্থা প্রকাশ করে থাকে তার ব্যাপারে আসলে তারা দোদুল্যমান । অথচ এই দোদুল্যমানতা লুকিয়ে রেখে তারা রসূল (স.)-এর সাথে তাঁর আনীত সত্য দ্বীন ও নির্ভুল ওহী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। ৩৮ সনম আল ক্মালান ভে নল ক মল্ল এ] www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।