যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বিস্তার ঘটাতে ৷ ইসলামী বিধানে উল্লিখিত ইতিবাচক কাজগুলোর প্রতিষ্ঠা ও নিষিদ্ধ কাজগুলোর উচ্ছেদকে ইসলামী নৈতিকার ভিত্তি বলে আখ্যায়িত করা হয়েছে এবং এই ভিত্তি নির্মাণ করার আহবান জানানো হয়েছে চিন্তায়, কর্মে ও চেতনায় । বিবেকের গভীরে সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং ব্যক্তিগত, সামষ্টিক, আনস্তর্জাতিক সম্পর্ক নির্ণয়ে নৈতিক ও চারিত্রিক গুণাবলী সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে। ইসলামের সমগ্র জীবন বিধানে নৈতিকতার গুরুত্ব যে সর্বাধিক তা রসূল (স.)-এর নিম্নোক্ত বাণী থেকেও বুঝা যায় । ‘আমি শ্ৰেষ্ঠ চারিত্রিক গুণাবলীর পূর্ণতা সাধনের জন্যে পৃথিবীতে প্রেরিত হয়েছি ।' অর্থাৎ তিনি তার গোটা রেসালাত ও নবুওতের সার সংক্ষেপ নিধরিণ করেছেন। এই মহৎ উদ্দেশ্যকে তার হাদীসসমূহ এক এক করে প্রতিটি চারিত্রিক গুণকে প্রতিষ্ঠিত করার কাজে নিয়োজিত । আর তার ব্যক্তিগত জীবন এমন একটি জীবস্ত উদাহরণ, নির্মল নিষ্কলংক ও সর্বোচ্চ মানের ছবি তুলে ধরে, যা স্বভাবতই আল্লাহর পক্ষ থেকে এই প্রশংসা লাভের যোগ্য যে, ‘তুমি সর্বোচ্চ মানের চরিত্রের ওপর প্রতিষ্ঠিত রয়েছো৷' বস্তুত এই প্রশংসা দ্বারা আল্লাহ তায়ালা স্বীয় নবীকেই শুধু নয় বরং রসূলের আনীত জীবন বিধানের নৈতিক ও চারিত্রিক উপাদানকেও মহিমান্বিত করেছেন৷ এ দ্বারা মানুষের পার্থিব জীবনকে পরকালীন জীবনের সাথে সংযুক্ত করা হয়েছে এবং আল্লাহর ভক্তদেরকে আল্লাহর পছন্দনীয় জীবনের চরিত্রের সন্ধান দেয়া হয়েছে। আসলে চারিত্রিক বিধানকে এতো অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা ইসলামের বিরল ও একক কৃতিত্ব । কেননা ইসলাম যে নৈতিক ও চারিত্রিক বিধান পেশ করে, তা আশপাশের পরিবেশ থেকে বা পার্থিব দৃষ্টিকোণ থেকে উদ্ভুত নয় মোটেই । এটা প্রচলিত সমাজ ব্যবস্থার কোনো রীতিপ্রথা, চলতি প্রজন্মের কোনো স্বার্থ, কোনো সুযোগ সুবিধা বা সম্পর্ক বন্ধন থেকেও এর উৎপত্তি ঘটেনি বা এ সবের ওপর তা নির্ভরশীলও নয়। শুধুমাত্র ওহী থেকেই এর উৎপত্তি এবং ওহীর ওপরই তা সর্বতোভাবে নির্ভরশীল । পৃথিবীর অধিবাসীদেরকে আল্লাহর অভিমুখী হতে উদ্বুদ্ধ করার জন্যে আকাশ থেকে ভেসে আসা বাণী এর উৎস । এ নৈতিক বিধানের উৎস আল্লাহর মহান গুণাবলী, যাতে মানুষ সাধ্যমত এ সব গুণকে আপন জীবনে বাস্তবায়িত করতে পারে, উচ্চমার্গের মানবতাকে বাস্তব রূপ দিতে পারে। আল্লাহর দেয়া সন্মান, মর্যাদা ও খেলাফতের যোগ্য হতে পারে এবং পরকালে উন্নত জীবনের অধিকারী হতে পারে। এই উন্নত জীবনের প্রতিই ইংগিত করা হয়েছে সূরা ‘কামার'-এর এ আয়াতে, (আল্লাহভীরু লোকেরা ...) সর্বশক্তিমান সম্রাটের সান্বিধ্যে সত্যবাদিতার আসনে অধিষ্ঠিত থাকবে৷’ সুতরাং ইসলামের নৈতিকতা পার্থিব বিচার-বিবেচনার সীমায় সীমাবদ্ধ নয়। এটি সীমাহীন, শর্তহীন এবং এর পরিধি মানুষ যত উর্ধে উঠতে পারে ততদুর পর্যন্ত বিস্তৃত হয়। কেননা এর লক্ষ্য হলো আল্লাহর গুণাবলীকে আয়ত্ত করা ও বাস্তবায়িত করা। আর আল্লাহর গুণাবলীর কোনো সীমা সরহদ নেই । এখানে আরো উল্লেখ্য যে, এই নৈতিক গুণাবলী নিছক বিচ্ছিন্ন ব্যক্তিগত গুণাবলী নয় বরং সত্যবাদিতা, আমানতদারী, ন্যায়বিচার, দয়া ও বদান্যতা ইত্যাকার যে গুণের কথাই বলা হোক না www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।