এই উন্নত ও মহৎ চরিত্র বলতে কি বুঝানো হয়েছে, সেটা স্বয়ং আল্লাহ তায়ালাই ভালো জানেন। সৃষ্টি জগতের আর কেউ এর যথার্থ স্বরূপ উপলব্ধি করতে সক্ষম নয়। এই মহান আয়াতটিতে রসূল (স.)-এর যে মর্যাদা প্রতিফলিত হয়েছে তা একাধিক দৃষ্টিকোণ থেকে লক্ষণীয় । প্রথমত, এটা খোদ্ আল্লাহর সাক্ষ্য । গোটা সৃষ্টিজগতের রঙন্ধে রন্ধে এ সাক্ষ্য প্রতিনিয়ত অনুরণিত হচ্ছে। গোটা বিশ্ববাসীর বিবেক এ সাক্ষ্য মুখরিত ৷ আল্লাহর ঘনিষ্ঠতম ফেরেশতারাও এ সাক্ষ্য দিয়ে বলেছেন, সৃষ্টির প্রতিটি কণা ও বিন্দু থেকে এ সাক্ষ্য প্রকাশিত হচ্ছে। দ্বিতীয়ত, আল্লাহ তায়ালা রসূল (স.)-কে এই সাক্ষ্য অর্জন ও গ্রহণের ক্ষমতা প্রদান করেছেন। রসূল (স.) নিজে জানেনও না যে, মহৎ চরিত্র কাকে বলে? কি তার মহত্? সৃষ্টা এই সাক্ষ্য কেন দিলেন? এই সাক্ষ্যের তাৎপর্য কি, এর শুরু কোথায় ও শেষ কোথায়, এর প্রতিক্রিয়া কি, এসব তত্ত্ব আল্লাহর পক্ষ থেকে তিনি যতখানি জেনেছেন, ততটা আর কেউ জানতে পারে না। রসূল (স.)-এর ব্যক্তিত্বের মহত্ ও চরিত্রের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ এই যে, তিনি এর সপক্ষে আল্লাহর এই সাক্ষ্য লাভ করেছেন এবং অত্যন্ত প্রশান্তভাবে ও ভারসাম্য সহকারে তা অর্জন করেছেন। মোহাশ্মদ (স.) সম্পর্ককে তার সাখীদেক সাক্ষ্য সীরাত গ্রন্থাবলীতে রসূল (স.)-এর তার চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে ঘনিষ্ঠ সাহাবীদের অনেক বিবরণ পাওয়া যায়। তার বাস্তব জীবনের ঘটনাবলী সেইসব বর্ণনার চেয়েও চমকপ্রদ ছিলো। কিন্তু পবিত্র কোরআনের এই সাক্ষ্য সব কিছুর উর্ধে এবং সবচেয়ে বেশী মর্যাদাবান । কেননা এ সাহ্ষ্য স্বয়ং বিশ্বপ্রভু আল্লাহর ৷ আর এ সাক্ষ্য লাভ করার পর রসূল (স.)-এর প্রশান্ত অচঞ্চল ব্যক্তিত্বে কোনো পরিবর্তন আসেনি। আসেনি কোনো অহংকার ও আত্মগরিমা । মানুষের ওপর প্রাধান্য বিস্তারের কোনো উচ্চাভিলাষও তাঁর মধ্যে কখনো জাগেনি । বজ্ধুত এটিও তার মহৎ ও অতুলনীয় চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ তায়ালা ভালোভাবেই জানতেন যে, তার রেসালাত ও নবুওতের উপযুক্ত কে । প্রকৃতপক্ষে রসূল (স.)-এর নিজের এই অতুলনীয় মহৎ ব্যক্তিত্বের কারণেই এই সর্বশেষ নবুওতের দায়দায়িত্ব গ্রহণের যোগ্য ছিলেন। বিশ্ব জগতে যত যোগ্যতা, মহত্ব ও শ্রেষ্ঠত্, তার সবই তার সত্তার মাঝে একত্রিত হয়েছিলো । তাই তিনিই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হবার যোগ্য বিবেচিত হয়েছিলেন। তিনি যাবতীয় মহৎ চারিত্রিক গুণাবলীর জীবন্ত প্রতিমূর্তি ছিলেন। আল্লাহ তায়ালা জানতেন এই রসূল তার ওহী এবং শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী হওয়ার পরও কিছুমাত্র অহংকারও তাকে স্পর্শ করতে পারবে না। তিনি জানতেন যে, এই সর্বশেষ রেসালাত শ্রেষ্ঠত্বে, সৌন্দর্যে, মহত্বে, পূর্ণতায় ও সত্যনিষ্ঠায় এতো বড় হবে যে, তাকে ধারণ করতে আল্লাহর এই প্রশংসা লাভের যোগ্য শ্রেষ্ঠ চারিত্রিক সৌন্দর্য ও সুষমামন্ডিত ব্যক্তিত্বেরই প্রয়োজন । তাকে শুধু প্রশংসিত হলেই চলবে না, প্রশংসা লাভের পরও তাকে পূর্ণ ভারসাম্য, দৃঢ়তা, উদারতা, শিষ্টাচার বজায় রাখতে সক্ষম হতে হবে। কেননা এ প্রশংসা লাভের পরও তার কোনো কাজে যদি আল্লাহর সমালোচনা বা তিরস্কার করেন, তবে তাও যেন তিনি একই ভারসাম্য, একই দৃঢ়তা ও একই গুঁদার্য নিয়ে গ্রহণ করেন-যেমন করেন ংসাকে। তার এই প্রশংসা যেমন তিনি প্রকাশ করছেন, সেই তিরস্কারকেও তেমনি প্রকাশ করবেন। দুটোর কোনটা থেকে এক অক্ষরও গোপন করবেন না । উভয় অবস্থাতেই তিনি থাকবেন একই www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।