যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তারা তীর কাছে তাদের মূল্যবান জিনিসপত্র ও টাকাকড়ি গচ্ছিত রাখতো, এমনকি এমন প্রচন্ড শত্রুতার মধ্যে হিজরতের দিনও তীর কাছে অনেকের আমানত গচ্ছিত ছিলো। সে জন্যে হযরত আলী (রা)-কে রসূল (স.)-এর হিজরতের পরেও কিছুদিন মন্ধায় থাকতে হয়েছিলো, যাতে তিনি রসূল (স.)-এর পক্ষ থেকে সেসব গচ্ছিত জিনিল ফেরত দিতে পারেন। অথচ তখন তীর সাথে মোশরেকদের ঘোরতর শত্রুতা চলছিলো। মক্কার মোশরেকরা ভার নবুওত লাভের আগে তাকে একটিও মিথ্যা কথা বলতে শোনেনি। রোম সম্রাট হিরাক্লিয়াস যখন রসূল (স.)-এর দূত আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তাকে তার নবুওতের আগে মিথ্যাবাদিতার দায়ে অভিযুক্ত করতে । আবু সুফিয়ান এর জবাবে বললো, না । অথচ সে ইসলাম গ্রহণের আগে রসূল (স.)-এর কট্টর দুশমন ছিলো । হিরাক্লিয়াস বললেন, ‘তিনি যখন মানুষের সাথে মিথ্যা বলেন না, তখন আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন কেমন করে?' যে ভদ্র ও সন্ত্রান্ত মানুষটিকে তারা নিজেদের ভেতরে সবচেয়ে বিচক্ষণ ও উত্তম চরিত্রের অধিকারী মনে করতো, তার বিরুদ্ধে তারা কিভাবে এ জাতীয় অভিযোগ আরোপ করলো তা ভাবলে মানুষ মাত্রেই বিস্ময়ে স্তম্ভিত না হয়ে পারে না৷ ক্রোধ ও বিদ্বেষ তাদেরকে এতো দূরে নিয়ে গিয়েছিলো যে, জেনে শুনেও এমন ভুল কথা তারা বলতে পেরেছিলো। আসলে হিংসা মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয়। আর স্বার্থপরতা মানুষকে যে কোনো মিথ্যা অপবাদ আরোপ করতে প্ররোচিত করে। এতে সে মোটেই কুষ্ঠাবোধ করে না। অথচ অপবাদ আরোপকারী নিজের সম্পর্কে অন্য যে কোনো লোকের আগে এ কথা জানে যে, সে নিজেই এক ভয়ংকর মিথ্যাবাদী এবং মহাপাপী ৷ তাই পরম স্নেহ, মমত্ব ও শ্রদ্ধাবোধ সহকারে কাফেরদের সেই হিংসা এবং সেই মিথ্যা অপবাদের জবাবে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও ৷” তারপর বলা হচ্ছে, ‘গায়রে মামনুন' শব্দের অর্থ হচ্ছে অব্যাহত, অপ্রতিহত ও অফুরন্ত । অর্থাৎ তোমার যে প্রতিপালক তোমাকে নবুওতের মতো নেয়ামত দিয়েছেন, তার কাছে তোমার জন্যে অফুরন্ত প্রতিদান রয়েছে। এখানেও আপন করে নেয়ার ইংগীত স্পষ্ট । সকল রকমের বঞ্চনা, লাঞ্ছনা, যুলুম | ও মোশরেকদের আরোপিত অপবাদের ক্ষতিপূরণ হিসাবে প্রবোধ দান এ আয়াতের মূল বক্তব্য । বস্তুত যাকে তার প্রতিপালক পরম স্নেহ, সমাদর ও মর্যাদা সহকারে বলেন যে, তোমার প্রতিপালকের কাছে তোমার অফুরন্ত পুরস্কার রয়েছে, তার হারানোর কি থাকতে পারে? মোহাম্মদ (স-) সম্পর্ক্ক্যে আল্লাহ্‌র সাশ্ক্য এর পরই আসছে সবচেয়ে বড় সাক্ষ্য ও পরম সম্মান নির্ধারণী ঘোষণা, ‘নিশ্চয়ই তুমি অত্যন্ত মহান চরিত্রের অধিকারী ৷' নবী (স.)-এর এ প্রশংসায় সমগ্র সৃষ্টিজগত মুখরিত হয়ে ওঠে স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর মুখ থেকে উচ্চারিত এই সুমহান প্রশংসা বাণীর মূল্য যে কত, তা লিখে ব্যক্ত করা লেখনীর সাধ্যাতীত এবং কল্পনা শক্তির কল্পনারও অতীত । এ হচ্ছে স্বয়ং আল্লাহর সাক্ষ্য, আল্লাহর নিজস্ব মানদন্ডে নিজের একান্ত প্রিয় বান্দার মূল্যায়ন । সে মূল্যায়ন হচ্ছে এই যে, ‘তুমি অতি উন্নত ও মহৎ চরিত্রের অধিকারী ৷' যিশলাল ২১তম » Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।