যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমাদের কাছে কোনো কেতাব আছে নাকি, যা তোমরা পড়ো? তাতে কি তোমাদের অতি পছন্দনীয় কথাবার্তা আছে? তোমাদের পক্ষ থেকে আমাদের ওপর কেয়ামত পর্যন্ত এমন কোনো শপথ চাপানো রয়েছে কি, যার ভিত্তিতে তোমাদের যা ইচ্ছে তাই সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে? হে নবী! ওদেরকে জিজ্ঞেস করো যে, এ সব বিষয়ে জবাব দেয়ার দায়িত্ব কে নেবে?’ এ সব প্রশ্ন থেকে বুঝা যায় মোশরেকরা কি ধরনের চিন্তাগত বিভ্রান্তিতে লিপ্ত ছিলো। সেই সাথে কোরআনের বিশিষ্ট বাচনভংগীর মাধ্যমে রসূল (স.)-এর জীবনের ঘটনাবলী জানা যায়, জানা যায় ইসলামী দাওয়াত কি কি অবস্থার মধ্য দিয়ে ধাপে ধাপে অগ্রসর হয়েছিলো, কোরআন সেই পরিবেশকে এবং ইসলামী আন্দোলনে নিয়োজিত সেই দলটিকে রসূল (স.)-এর জীবনের শেষভাগে কতখানি উন্নীত করেছিলো এবং তাকে সেই প্রাক ইসলামী জাহেলী চিন্তাধারা, ধ্যান ধারণা, চেতনা, মূল্যবোধ ও নির্বোধ সুলভ সরলতার স্তর থেকে কত উচ্চে উত্তোলন করেছিলো । কোরআনের বর্ণনা থেকে আরো জানা যায়, কোরআন থেকে হেদায়াত লাভের পর তাদের জীবনে, আকীদা বিশ্বাসে, ধ্যান-ধারণায়, মূলবোধে, আবেগ-অনুভূতিতে ও বাস্তবতায় মাত্র বিশ বছরের মধ্যে কি আমূল পরিবর্তন এসেছিলো। বিশ বছর যদিও জাতিসমূহের জীবনে নিতান্তই অনুল্লেখযোগ্য একটি সময়, তবুও সেই সংক্ষিপ্ত সময়ে তাদের জীবনে যে সর্বব্যাপী ও সুদূরপ্রসারী বিপ্ব সংঘটিত হয়েছিলো, সমগ্র মানবেতিহাসে তার তুলনা নেই । সেই বিপ্লবের বদৌলতে তারা গোটা মানব জাতির নেতৃত্ব হস্তগত করেছিলো এবং তাদের চিন্তাধারা ও স্বভাবচরিত্রের এতো উন্নতি ও উৎকর্ষ সাধন করেছিলো, যা ইতিহাসে আর কখনো সাধিত হয়নি। সেই নযীরবিহীন বিপ্লব সাধিত হয়েছিলো আকীদা বিশ্বাসের ধরনে ও গুণমানে, মানুষের পার্থিব জীবনে সেই আকীদা বিশ্বাসের বাস্তব রূপায়নে, সমগ্র মানবজাতিকে উদারতা ও সহমর্মিতার এক অখন্ড ও বিশালকার বৃত্তে সমবেতকরণ ও একীভূতকরণে, সর্বোপরি জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের যাবতীয় চেতনাগত, চিন্তাগত, সামাজিক ও সাংগঠনিক প্রয়োজন পূরণে । তাদের জীবনে সংঘটিত এই সর্বাত্মক বিপ্পব ছিলো আসলেই একটা অলৌকিক ঘটনা । এ বিপ্নব এবং এই সর্বাত্মক পরিবর্তন নিছক একটি সংখ্যালঘুকে সংখ্যাগরিষ্ঠে পরিণত করা এবং একটি দুর্বল মানবগোষ্ঠীকে শক্তিমানে পরিণত করার চেয়ে অনেক বড় ও ব্যাপক ব্যাপার । কেননা ব্যক্তি মানুষের মনমানস ও স্বভাব চরিত্র গঠন গোষ্ঠী ও সমাজ মানস গঠনের চেয়ে অনেক কঠিন কাজ। তাফসীর এবার সূরাটির তাফসীরে মনোনিবেশ করা যাক । আল্লাহ তায়ালা বলেন, নুন, কলমের শপথ এবং যা কিছু লোকেরা লেখে তার শপথ! ....... আমি অচিরেই তাকে তার শুঁড়ে দাগ দেবো!’ ক্ৰন্দমের শপথ সূরাটির শুরুতে আল্লাহ তায়ালা ‘নুন’ ও ‘কলম-এর শপথ করেছেন। ‘নুন’ অক্ষরটির সাথে কলম লেখার এ সম্পর্ক কত ঘনিষ্ঠ তা বলার অপেক্ষা রাখে না। কলম ও লেখার নামে শপথ করার অর্থ হলো এর মর্যাদাকে বড় করে তুলে ধরা এবং যে আরব জাতি এই পদ্ধতিতে জ্ঞান অর্জনে অভ্যস্ত ছিলো না তাকে এটা শেখার আদেশ দান করা আরবে লেখার প্রচলন ছিলো খুবই কম আর তাও ছিলো খুবই নিম্নমানের । অথচ আল্লাহর জানা ছিলো যে, এ সময় সে জাতিটির একটা বিশেষ ভূমিকা পালনের সময় ঘনিয়ে এসেছিলো এবং সে জন্যে এই যোগ্যতার সৃষ্টি হওয়া www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।