প্রবোধ দিচ্ছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, তাদের প্রশংসা করছেন। ইসলামী দাওয়াতে ও রসূল (স.)-এর ক্যক্তিত্বে ইসলামের যে চারিত্রিক মহত্ব ফুটে উঠেছে তা প্রকাশ করছেন। মোশরেকরা তাদের বিরুদ্ধে যেসব মনগড়া কথা বলে, তা খন্ডন করছেন এবং এই বলে দুর্বল মুসলিমদেরকে আশ্বাস দিচ্ছেন যে, ‘তোমাদের শত্রুরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের নিয়ে তোমরা মাথা ঘামিও না৷ তোমাদের পক্ষে আমিই তাদের সাথে লড়বো ৷' সুরা আল-কালামের শুরু থেকেই আমরা রসূল (স.) সম্পর্কে এ ধরনের কথাবার্তা উচ্চারিত হতে দেখি ৷ আল্লাহ্ তায়ালা বলেন, ‘কলমের শপথ এবং লোকেরা যা লেখে তার শপথ, তুমি স্বীয় প্রতিপালকের অনুগ্রহে পাগল নও । নিসন্দেহে তোমার জন্যে চিরস্থায়ী প্রতিদান রয়েছে। নিসন্দেহে তুমি এক সুমহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত আছো!” দ্বিতীয় রুকুতে মোমেনদের সম্পর্কে আল্লাহ তায়ালা এ সূরায় বলেন, ‘নিশ্চয় আল্লাহভীরুদের জন্যে তাদের প্রতিপালকের কাছে নেয়ামতে পরিপূর্ণ বাগিচা রয়েছে। আমি কি মুসলিমদেরকে অপরাধীদের মতো করে দেবো? তোমাদের কি হয়েছে? এ কি ধরনের সিদ্ধান্তে তোমরা উপনীত হচ্ছে?’ অপর এক জায়গায় রসূল (স.)-এর জনৈক কট্টর দুশমন প্রসংগে আল্লাহ তায়ালা বলেন, ‘সেই ব্যক্তির অনুসারী হয়ো না, যে ব্যক্তি কথায় কথায় শপথ করে, অত্যধিক পরনিন্দুক ও চোগলখোর ৷ সৎ কাজে বাধা দানে অতীব তৎপর, অত্যাচারী ও পাপিষ্ট, অতি মাত্রায় অহংকারী ও জারজ, প্রচুর সম্পদ ও সন্তান-সন্তুতির অধিকারী হওয়ার কারণে যার এতো স্পর্ধা, যার সামনে কোরআন পাঠ করা হলেই বলে ওঠে, ‘সব তো সেকেলে কিচ্ছা কাহিনী । অচিরেই আমি তার শুঁড়ে দাগ দিয়ে দেবো ৷” অতপর যারা ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তাদের সকল শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তায়ালা বলেন, ‘সুতরাং আমাকে এবং এই বাণীকে যে প্রত্যাখ্যান করে, তাকে তুমি ছেড়ে দাও। আমি প্রত্যাখ্যানকারীদেরকে এমনভাবে তিলে তিলে শেষ করে দেবো যে তারা টেরই পাবে না । আমি তাদেরকে ঢিল দেবো । আমার কৌশল খুবই সুক্ষ ৷' এই কৌশল আখেরাতের সেই আযাবের অতিরিক্ত, যা অহংকারীদের অহংকারকে ধুলায় মিশিয়ে দেবে। যে দিন অত্যন্ত সংকটজনক পরিস্থিতি দেখা দেবে এবং তাদেরকে সেজদা করার আহবান জানানো হবে, কিন্তু তারা তা করতে পারবে না । তাদের চোখ থাকবে আনত এবং তারা ঘোরতর লাঞ্ছনার শিকার হবে। অথচ ইতিপূর্বে তাদেরকে শান্তিপূর্ণ অবস্থায় সেজদার জন্যে ডাকা হতো । অহংকারের পরিণাম প্রসংগে আল্লাহ তায়ালা একটা বাগানের মালিকদের ঘটনাকে দৃষ্টান্ত হিসাবে এখানে উল্লেখ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, ধনবল ও জনবলে বলীয়ান হয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী কুচক্রী কোরায়শ নেতাদের শাসানো ও ভয় দেখানো । সূরার শেষে আল্লাহ্ তায়ালা রসূল (স.)-কে তাই অটুট ধৈর্য অবলম্বনের উপদেশ দিয়েছেন! ‘তোমার প্রভুর নির্দেশের জন্যে ধৈর্য সহকারে অপেক্ষা করো এবং মাছের পেটের অধিবাসীর Ro www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।