যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

জায়গায় বসে সারা রাত কোরআন শুনলো । এভাবে পর পর তিন রাত তারা শুনলো । প্রতি রাতেই তারা পরস্পরে অংগীকারবদ্ধ হতো যে, তারা এখানে আর আসবে না । কারণ কেউ দেখে ফেললে তাদের সম্পর্কে কোনো বিরূপ ধারণা পোষণ করতে পারে। পরে আখনাস বিন শুরাইক আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করলো যে, মোহাম্মাদের কোরআন আবৃত্তি শোনার পর তোমার মনোভাব কি? সে বললো, ‘কি আর শুনবো? আসল কথা হলো, বনু আবদে মানাফের সাথে আমাদের চিরকাল একটা প্ৰতিদ্বন্দিতা ছিলো ৷ তারা মানুষকে খাইয়েছে, আমরা খাইয়েছি। তারা সামাজিক দায়দায়িত্ব বহন করেছে, আমরাও করেছি। তারা ছদকা করেছে, আমরাও করেছি । এমনকি আমরা যখন পাশাপাশি দুই ঘোড়ার মতো ছুটেছি, তখন তারা হঠাৎ দাবী করে বসলো যে, আমাদের ভেতরে একজন নবী আছে, তার কাছে আকাশ থেকে ওহী আসে৷ এমন কৃতিত্ব আমরা কবে দেখাতে পারবো? আল্লাহর কসম, আমরা কখনো তার প্রতি ঈমান আনবো না এবং তাকে স্বীকার করবো না’ এই সব জাহেলী গোষ্ঠী বিদ্বেষ ও উগ্র জাত্যাভিমান ছাড়াও আরো কিছু বিচার বিবেচনা আরব সমাজে এমনও ছিলো, যার কারণে কোরায়শরা ইসলামের নব উদগত চারা গাছটিকে উপড়ে ফেলতে চাইছিলো । এই সব বিচার বিবেচনার কোনো নৈতিক বা মানবিক মূল্যবোধের সাথে নয় বরং শুধু জাহেলী চিন্তাচেতনা থেকে উদ্ভুত ব্যক্তিগত শ্রেণীগত বা গোৱ্ৰীয় স্বাৰ্থপরতার সাথে সংশ্লিষ্ট ছিলো । ইসলামের চারা গাছটির শেকড় মজবুত হওয়া ও শাখা প্রশাখা বিস্তারের আগেই তারা তাকে সমূলে উচ্ছেদ করতে চেয়েছিলো, কেননা পরে হয়তো এ কাজ করা দুরূহ হয়ে যাবে। বিশেষত যখন ইসলাম ব্যক্তিগত দাওয়াতের যুগ পেরিয়ে সামষ্টিক দাওয়াতের যুগে প্রবেশ করেছে। আল্লাহ তায়ালা স্বীয় নবীকে (স.) প্রকাশ্যে দাওয়াত দেয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন। ফলে দাওয়াতের নতুন নতুন বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করেছে। কোরআন জাহেলিয়াতের প্রতিবাদ ও প্রতিরোধ করতে আরম্ভ করেছে এবং শেরেকী আকীদা বিশ্বাস ও ভ্রান্ত চিন্তাধারার অযোক্তিকতা প্রমাণ করে দিয়েছে, তখন হয়তো পরে আর কখনো এ সুযোগ আসবেই না। রসূল (স.) যদিও একজন নবী ছিলেন, স্বীয় প্রভুর কাছ থেকে ওহী লাভ করতেন এবং আল্লাহর উর্ধতন ও ঘনিষ্টতম ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত ছিলেন, তথাপি তিনি তো মানুষই ছিলেন। মানবীয় আবেগ উত্তেজনা তাকে মাঝে মাঝে বিব্রত করতো । মোশরেকরা তার বিরুদ্ধে যে সহিংস প্রতিরোধ গড়ে তুলেছিলো এবং যে যুদ্ধ তার ওপর চাপিয়ে দিয়েছিলো, তা তাকে ও তার মুষ্টিমেয় মোমেন সাহাবাদেরকে জর্জরিত ও অস্থির করে তুলেছিলো। মোশরেকরা রসূল (স.)-কে যে সব আজেবাজে কথা বলে কটাক্ষ করতো ‘পাগল’ বলাও তার অন্তর্ভুক্ত ছিলো । আর এ ছাড়াও আরো অনেক বিদ্রুপের বানে স্বয়ং রসূল (স.)-কে এবং তার সাহাবীদেরকে বিদ্ধ করতো-এ সবই তাদেরকে শুনতে হতো । এ সব বিদ্রুপ ও মশকরা কোরআনের বিভিন্ন সূরায় বর্ণনা করা হয়েছে। এ ছাড়াও সাহাবীদের অনেকে নিজের ঘনিষ্টজনদের কাছ থেকে বিভিন্ন রকমের দৈহিক ও মানসিক নিপীড়নের শিকার হতো । ব্যঙ্গ-বিদ্ধবূপ, উপহাস-কটাক্ষ প্রত্যেক মানুষকেই যতখানি ব্যথিত ও মর্মাহত করে, ততখানি আর কোনটাই করে না। এমনকি তার শিকার যদি খোদ রসূলও হন, তবে তিনিও এর ব্যতিক্রম নন। এ কারণেই আমরা আমপারার সূরাগুলো সহ সকল মক্কী সূরায় দেখতে পাই যে, আল্লাহ্‌ তায়ালা যেন রসূল (স.) ও তার সাহাবীদেরকে কোলে নিয়ে আদর করছেন, তাদেরকে সান্তনা ও www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।