রসূল (স.) তাদের কাছে যে ধর্ম পেশ করলেন, তা মৌলিক নীতিমালা ও আদর্শের দিক দিয়ে হযরত ইবরাহীম (আ.)-এর মূল ধর্মের সাথে শুধু যে সামঞ্জস্যশীল ছিলো তাই নয়, বরং তা এতো নিখুঁত, নির্ভেজাল, স্পষ্ট, স্বচ্ছ ও সহজ, সরল এবং এতো পূর্ণাংগ ছিলো যে, বিশ্ব মানবতার সর্বশেষ ও সর্বাপেক্ষা যুক্তিযুক্ত বিধান হবার যোগ্য প্রমাণিত হয়েছিলো । ইবরাহীমী (আ.) দ্বীনের নামে পৌত্তলিক কোরায়শদের ভন্ডামীর সাথে এই সত্যিকার ইসলামী ও ইবরাহীমী আদর্শের ব্যবধান এতো বেশী ছিলো যে, প্রথমটি থেকে দ্বিতীয়টিতে উত্তরণ ছিলো এক বিরাট ও সর্বাত্মক পরিবর্তনের শামিল । কোরায়শরা এটা মেনে নিতে ও বরদাশত করতে রাজী ছিলো না। কোরায়শ পৌত্তলিকরা এক আল্লাহর পরিবর্তে শত শত উপাস্য মানতো। ফেরেশতা, ভ্রিন ও তাদের আত্মার প্রতিমুর্তির পূজা করতো । কোরআন তাদের সামনে পেশ করলো এক ও অদ্বিতীয় আল্লাহর সত্তাকে, তার শক্তিমত্তা ও আর সকল সৃষ্টির সাথে তার ইচ্ছাকে অপরিহার্য শর্ত হিসাবে সংযুক্ত করলো । পৌত্তলিকদের উক্ত আচরণটির সাথে কোরআনের এই দাওয়াতের ব্যবধান এতো দুস্তর ছিলো যে, প্রথমটি পরিত্যাগ করে দ্বিতীয়টিকে গ্রহণ করা তাদের কাছে ছিলো কল্পনারও অতীত । একদিকে ছিলো আরব উপদ্বীপের নেতৃত্ব ও কর্তৃত্বে প্রতিষ্ঠিত ধর্মীয় পুরোহিত সম্পৃদায়, কা’বার তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত অভিজাত গোত্রীয় সরদাররা এবং তাদের চেয়ে নিচু জাত বলে বিবেচিত সাধারণ আরববাসী । আর অপরদিকে ছিলো কোরআন প্রবর্তিত সরলতা, আল্লাহর চোখে সকল মানুষের সমতা এবং কোনো পুরোহিত ইত্যাদি ছাড়াই আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে প্রত্যক্ষ সম্পর্কের তত্ত্ব। এই দু'য়ের মাঝেও ছিলো দুস্তর ব্যবধান, যা অতিক্রম করা মোটেই সহজ ব্যাপার ছিলো না। তৎকালে জাহেলী সমাজে যে নৈতিক মূল্যবোধ প্রচলিত ছিলো, তার সাথেও কোরআন বর্ণিত ও রসূল (স.)-এর পেশ করা নৈতিকতার সাথে দুস্তর ব্যবধান ছিলো । শুধুমাত্র এই ব্যবধান নতুন মতাদর্শের সাথে কোরায়শ, তাদের চিন্তাধারা ও চরিত্রের সংঘাত বেধে যাওয়ার জন্যে যথেষ্ট ছিলো। অথচ সেখানে শুধুমাত্র এই ব্যবধানই ছিলো না বরং এর পাশাপাশি আরো অনেক সামাজিক ধ্যান ধারণা ও চিন্তাধারা এমন ছিলো, যা কোরায়শ নেতাদের কাছে হয়তো তাদের ধর্মের চেয়েও অনেক বড় ও গুরুত্বপূর্ণ ছিলো। সামাজিক উঁচু নিচু ও আভিজাত্যবোধ তথা কৌলিন্য প্রথা এতো প্রবল ছিলো যে, কোরআনের বর্ণনা মোতাবেক এর প্রভাবে একজন বলে বসেছিলো, ‘এই কোরআন দুই শহরের কোনো প্রধান ব্যক্তির কাছে নাযিল হলো না কেন?’ দুই শহর বলতে এখানে বুঝানো হয়েছে মক্কা ও তায়েফকে ৷ রসূল (স.)-এর উচ্চ বংশীয় মর্যাদা থাকা সত্তেও নবুওতের পূর্বে তিনি তেমন কোনো সমাজপতি বা গোত্রপতি ছিলেন না । মক্কার কোরায়শ বংশ ও তায়েফের সাফীদ বংশে গোত্রপতির মর্যাদা ছিলো সব কিছুর উর্ধে । তাই সেসব সরদার ও মোড়লদের পক্ষে মোহাম্মদ (স.)-এর আনুগত্য মেনে নেয়া সহজ ছিলো না । গোত্ৰীয় বা পারিবারিক আভিজাত্যবোধও এমন এক ব্যাধি হয়ে দাঁড়িয়েছিলো, যা আবু জেহেলের মতো ব্যক্তিকে সত্য বাণীকে শুধুমাত্র এই বিবেচনায় প্রত্যাখ্যান করতে প্ররোচিত করেছিলো যে, নবী (স.) বনু আবৃদে মানাফ গোত্রে জন্ম গ্রহণ করেছিলেন। এ সংক্রান্ত ঘটনাটি এই যে, একবার আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইয়া ও আবু জেহেল বিন হারব কোরায়শের এই তিন দিকপাল রসূল (স.)-এর কোরআন তেলাওয়াত শোনার আগ্রহ কোনোভাবেই দমন করতে না পেরে একদিন গভীর রাতে বেরিয়ে পড়লো । তার রসূল (স.)-এর বাড়ীর পাশে এক গোপন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।