যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফেররা স্মরণিকা (কোরআন) শ্রবনের পর তাদের চোখ দিয়েই তোমাকে পদস্থলিত করে দিতে উদ্যত হয় এবং বলে যে, সে তো একটা আস্ত পাগল !” এই আয়াতটি এমন একটি পরিস্থিতির দৃশ্য আমাদের সামনে তুলে ধরে, যখন বড় বড় জনসমাবেশে ব্যাপকভাবে আগে থেকেই দাওয়াত দেয়া চালু হয়ে গিয়েছিলো মক্কার কাফেররা প্রকাশ্য সমাবেশে কোরআন শুনতো, তারপর ক্রোধে অধীর হয়ে চোখ পাকাতো এবং রসূল (স.)-কে পাগল বলতো । দাওয়াতের সূচনা কালে এ পরিস্থিতি ছিলো না। তখন ব্যক্তিগত পর্যায়ে প্রচার চলতো, ব্যক্তির মাধ্যমে ব্যক্তিকে গোপনে দাওয়াত দেয়া হতো । কাফেরদের প্রকাশ্য সমাবেশে দাওয়াত দেয়া হতো না । এ ধরনের দাওয়াতের কাজ বিশ্বস্ত সূত্র মতে দাওয়াতের সূচনার তিন বছর পর চালু হয়। পঞ্চমত, এই সূরায় এমন কিছু আভাস ইংগিতও রয়েছে, যা দ্বারা মনে হয় যে, তখন মোশরেকরা রসূল (স.)-কে ইসলামের দাওয়াত পেশ করার ব্যাপারে কিছু আপোস রফার প্রস্তাব দিয়েছিলো, যেন তিনি মাঝপথে স্বীয় কাজে বিরতি দেন। সূরার এক আয়াতে বলা হয়েছে, ‘তারা চায় তুমি কিছু নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হয়।' এ ধরনের উদ্যোগ গ্রহণ যে ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত চলাকালে হতে পারে না, তা বলাই বাহুল্য, কেননা তখন তাতে তাদের কোনো ক্ষতির আশংকা ছিলো না প্রকাশ্য দাওয়াত শুরু হওয়ার পরই মোশরেকদের শংকা বোধ করার কথা ছিলো এবং এ ধরনের উদ্যোগ গ্রহণ করার সম্ভাবনা ছিলো। এ সব যুক্তি ও সাক্ষ্য প্রমাণের আলোকে বলা যায় যে, এ সূরা ইসলামী দাওয়াতের সূচনাকালে নয় তারও বেশ কিছুদিন পরে নাযিল হয়ে থাকবে। মনে হয় দাওয়াতের সূচনা এবং এই সূরা নাযিলের মাঝখানে তিন বছরের কম তো নয়ই বরং বেশী সময়ও কেটে যেয়ে থাকতে পারে। আর এ কথাও বোধগম্য মনে হয় না যে, তিন বছরে কোরআনের মোটেই কোনো আয়াত বা সূরা নাযিল হয়নি । বরং এ সময়ে বহুসংখ্যক সূরা এবং বহু সংখ্যক আয়াত নাযিল হয়ে থাকতে পারে, যাতে হয়তো অবিশ্বাসীদের বিরুদ্ধে এই সূরার মতো কোনো আক্রমণাত্মক সমালোচনা করা হয়নি, কেবল সাদামাটাভাবে ইসলামী আকীদা বিশ্বাসই প্রচারিত হয়েছে। তাই বলে এসব যুক্তিতর্ক দ্বারা প্রমাণিত হয় না যে, এই সূরা এবং সূরা মোষ্যাম্মেল ও সূরা মোদ্দাসসের দাওয়াতের প্রাথমিক যুগের সূরাই নয়, যদিও তা একেবারে প্রাথমিক ওহী নয়। প্রাথমিক ওহী না হওয়ার কারণগুলো আমরা ওপরে উল্লেখ করেছি। সে কারণগুলো সূরা আল মোষ্যাশ্মেল ও মোদ্দাসসেরের বেলায়ও প্রযোজ্য । এখানে প্রসংগত এ ক্ৃথাটাও উল্লেখ করা দরকার যে, আরব ভূমিতে যখন ইসলামের চারাগাছটি প্রথম লাগানো হয় তখন শুধু আরব উপদ্বীপে নয়; বরং সমগ্র পৃথিবীতে বিরাজমান জাহেলিয়াতের কাছে তা একেবারেই অচেনা মনে হয়েছিলো এরূপ মনে হওয়ার কিছু কারণও ছিলো। আরবে জাহেলিয়াত নিজেকে হযরত ইবরাহীম (আ.)-এর উত্তরাধিকারী হ্বার দাবী করতো। এটা ছিলো হযরত ইবরাহীম (আ.)-এর আদর্শের সুস্পষ্ট বিকৃতি । কোরায়শী পৌত্তলিকরা তাদের এই ধর্মীয় ভন্ডামীকে রকমারি মিথ্যা ও মনগড়া কিচ্ছা-কাহিনীর আড়ালে লুকিয়ে রাখতো । তাদের সমাজে বহু সংখ্যক হাস্যকর আকীদা-বিশ্বাস, রসম-রেওয়ায ও পূজা উপাসনা চালু ছিলো। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।