যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এরূপ ধারণাও প্রচলিত আছে যে, সূরাটির প্রথমাংশ হয়তো সূরা ‘আলাক্বের’ প্রথমাংশের পরে নাযিল হয়েছিলো এবং এ সূরার শুরুতে যে বলা হয়েছে, ‘তোমার প্রতিপালকের অনুথহে তুমি পাগল নও’- তা হয়তো রসূল (স.)-এর নিজের ভীতি দূর করার জন্যেই বলা হয়েছে। কেননা ওহীর প্রথম দিকে তিনি নিজের সম্পর্কেই শংকিত হয়ে পড়েছিলেন যে, তার মাথায় কোনো গোলমাল হয়ে গেলো কিনা এবং ওহী তারই কোনো উপসর্গ কিনা । কিন্তু এই ধারণাটি দূর্বল ও অগ্রহণযোগ্য । কেননা রসূল (স.)-এতদৃূর ঘাবড়ে গিয়েছিলেন | বা এতখানি শংকিত হয়ে পড়েছিলেন, এর সপক্ষে কোনো প্রামাণ্য বর্ণনা নেই। তাছাড়া সূরার নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা সাক্ষ্য দেয় যে, তুমি পাগল নও’ এ উক্তিটি সূরার শেষাংশের এই উক্তির সাথে মিল রয়েছে, ‘কাফেররা কোরআন শোনার পর তাদের চোখ দিয়েই তোমাকে পদস্থলিত করে দিতে চায় এবং বলে যে, সে তো পাগল ৷’ বস্তুত এ অপবাদটিকে সূরার শুরুতেই খন্ডন করা হয়েছে। আগাগোড়া সুসমধ্বিত বক্তব্য সম্মিলিত এ সূরাটি পড়লে মনে প্রাথমিকভাবে এমন একটি ধারণাই সৃষ্টি হয়। কোনো কোনো বর্ণনায় এ কথাও বলা হয়েছে যে, এ সূরায় কিছু মাদানী আয়াত রয়েছে। এই মতানুসারে ১৭শ আয়াত থেকে ৩৩তম আয়াত এবং ৪২তম আয়াত থেকে ৫০তম আয়াতগুলো মাদানী । প্রথমাংশ বাগানের মালিকদের ও তাদের ওপর আপতিত দুর্যোগ সংক্রান্ত । আর দ্বিতীয়াংশ মাছের পেটে প্রবিষ্ট হযরত ইউনুস (আ.)-এর ঘটনা সম্বলিত । আমাদের মতে এ মতটিও সঠিক নয়। আমাদের মতে গোটা সূরাই মক্কী । কেননা উল্লিখিত আয়াতগুলোর বক্তব্যে মন্ধী ভাবধারার সুগভীর ছাপ বিদ্যমান । সূরাটির আগাগোড়া বক্তব্য যেহেতু মন্ধী, তাই করাই অধিকতর সমীচীন । সামগ্রিক বিবেচনায় আমরা এই মতটিকেই অগ্রাধিকার দিচ্ছি যে, সূরাটি নাযিল হওয়ার ধারাবাহিকতায় দ্বিতীয় সূরা নয় বরং এটি' নবুওত লাভের বেশ কিছুকাল পর সাধারণ দাওয়াতের সূচনা হওয়ার পর নাযিল হয়েছে কারণ প্রথমত এর আগেই এ আয়াতটি নাযিল হয়েছিলো যে, ‘তোমার ঘনিষ্ঠতম আত্বীয়স্বজনকে সতর্ক করো ।' দ্বিতীয়ত, অতীত জাতিসমূহের কাহিনীসমূহ বর্ণিত হয়েছে এমন বেশ কিছু সূরা ও আয়াত এর আগেই নাযিল হয়েছিলো। আর সে জন্যে কাফেরদের কেউ কেউ ওগুলোকে 'প্রাচীনকালের উপাখ্যান’ বলে আখ্যায়িত করেছিলো। তৃতীয়ত, কোরায়শকে গোষ্ঠীগতভাবে ও সার্বিকভাবে ইসলাম গ্রহণের আহবান ইতিপূর্বেই জানানো হয়েছিলো । আর কোরায়শ এ দাওয়াতকে মিথ্যা অপবাদ ও সর্বাত্মক আগ্রাসী আক্রমণ দ্বারা রুখতে চেয়েছিলো । এর প্রতিক্রিয়ায় কাফেরদের বিরুদ্ধে যে তীব্র নিন্দাবাদ ও সমালোচনা এই সূরায় ধ্বনিত হয়েছে এবং সূরার শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রচন্ড হুমকি উচ্চারিত হয়েছে, তা স্পষ্টই প্রমাণ করে যে, এ সূরা ইসলামী দাওয়াতের প্রাথমিক যুগে নয়; বরং কঠিন প্রতিরোধ ও চরম শক্রতার যুগে নাযিল হয়েছিলো। চতুৰ্থত, এ সূরার সর্বশেষ দৃশ্যও আমাদের বক্তব্যের সত্যতা প্রমাণ করে। শেষের দিকের এ আয়াতটি লক্ষণীয়, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।