a Dl A Dr WD AWBAN Torl do A wr TEE NTE ut TAS lly Sd [05% git 1 le © url ur esS 2 A siAW BA Dor AA 6 ull 3 Y| 7 05 6 uy Bf 51985 Fl xe Ld ৪৯. তখন যদি তার মালিকের অনুগ্রহ তার ওপর না থাকতো, তাহলে সে উন্ক্ত সাগরের তীরে পড়ে থাকতো এবং (এজন্যে) সে নিজেই দায়ী হতো । ৫০. অতপর তার মালিক তাকে বাছাই করলেন এবং তিনি তাকে (তার) নেক বান্দাদের (কাতারে) শামিল করে নিলেন। ৫১. কাফেররা যখন আল্লাহর কেতাব শোনে তখন এমনভাবে তাকায় যে, এক্ষুণি বুঝি এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে, তারা একথাও বলে, সে (কেতাবের বাহক) একজন পাগল । ৫২. অথচ (এরা জানে না,) এ কেতাব তো মানবমন্ডলীর জন্যে একটি উপদেশ বৈ কিছুই নয়! সংক্ষিপ্ত আলোচনা সূরাটির নাযিল হওয়ার সঠিক সময় নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। সূরার প্রথমাংশেরও নয়, পুরো সূরারও নয় । সূরার প্রথমাংশটিই যে প্রথমে এবং শেষ অংশ যে শেষে নাযিল হয়েছে, এটাও নিশ্চিত করে বলা যায় না । এমনকি এই শেষোক্ত ধারণা অগ্রগণ্য কিনা তাও নির্ধারণ করার উপায় নেই । কেননা সূরার প্রথমাংশ ও শেষাংশের আলোচ্য বিষয় একই রকম । বিষয়টি হচ্ছে আল্লাহর রসূলের ওপর কাফেরদের আক্রমণাত্মক ও মারমুখো হয়ে ওঠা এবং তাকে পাগল বা ভুতে ধরা ইত্যাদি বলে গালিগালাজ করতে থাকা । বেশ কিছু বর্ণনায় এটিকে সূরা ‘আলাক’-এর পর নাযিল হওয়া দ্বিতীয় সূরা বলা হয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন সংকলনে যে এই সূরাটি দ্বিতীয় সূরা হিসাবে সংকলিত হয়েছিলো, সে ব্যাপারেও কারো দ্বিমত নেই । কিন্তু সূরার পূর্বাপর বক্তব্য, আলোচ্য বিষয় ও বাচনভংগী আমাদেরকে এই মত পোষণে বাধ্য করে যে, এটি সূরা ‘আলাক্্র’ অব্যবহিত পরে নাযিল হওয়া সূরা তো নয়ই; বরং খুব সম্ভবত সর্বশ্রেণীর মানুষের কাছে ইসলামের দাওয়াতের সূচনা হওয়ার বেশ কিছুকাল পরে এটি নাযিল হয়েছিলো । ইসলামের এই সার্বিক দাওয়াতের সূচনা হয়েছিলো ব্যক্তিগত পর্যায়ের দাওয়াত চালু হওয়ার প্রায় তিন বছর পর । এই সূরা নাযিল হওয়ার সময়ে কোরায়শরা ইসলামী দাওয়াতকে সর্বতোভাবে প্রত্যাখ্যান করতে শুরু করেছিলো এবং তার বিরুদ্ধে মারমুখী হয়ে উঠেছিলো । এ জন্যে তারা রসূল (স.)-এর বিরুদ্ধে সেই জঘন্য উক্তিও করতে পেরেছিলো যে, ‘তুমি একটা পাগল’ (নাউযুবিল্লাহ!) আর কোরআনও এ উক্তি খন্ডন ও তার প্রতিবাদ করা এবং ইসলাম বিরোধীদেরকে হুমকিও দিতে শুরু করেছিলো। এই সূরায় সেই হুমকি বর্ণিত হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।