যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সবার শেষে সুরার সর্বশেষ কার্যকর হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে, যাতে আখেরাতের আযাবের আগে দুনিয়াতেই আযাবের সম্ভাবনার ইংগিত দেয়া হয়েছে। জীবন যাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ পানি থেকে বঞ্চিত করার মাধ্যমে এই আযাব নাযিল করা যেতে পারে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী, তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো যে, তোমাদের পানি যদি ভুগর্ভে উধাও হয়ে যায় তাহলে তোমাদের কাছে কে আনবে প্রবহমান পানি?’ ‘আল- গাউরু’ অর্থ ভূগর্ভে এমন নিখৌজ হয়ে যাওয়া জিনিস যা মানুষের আওতার বাইরে চলে যায়। আল- মা-ঈনু অর্থ প্রবহমান ঝর্ণা । এটি তাদের জীবনের একটি অতি ঘনিষ্ঠ ও অতি প্রয়োজনীয় উপকরণ । এ উপকরণ থেকে তারা কখনো বঞ্চিত হতে পারে এটা তাদের কাছে ছিলো অকল্পনীয় এবং এতে তারা সন্দেহ পোষণ করতো । কিন্তু সমগ্র বিশ্ব জাহানের একচ্ছত্র ক্ষমতা যার হাতে এবং যিনি সর্বশক্তিমান তিনি যদি তাদের জীবনের এই সর্বাধিক প্রয়োজনীয় জিনিসটি ছিনিয়ে নেন, তাহলে তাদের উপায় কি হবে? আল্লাহ এই সম্ভাবনা সম্পর্কে তাদের চিন্তা ভাবনা করার আহবান জানাচ্ছেন। এভাবে এই সুরাটি শেষ হয়ে যাচ্ছে। সুরাটি মানুষের চেতনায় ও বিবেকে মুহুর্মুহু করাঘাতকারী বক্তব্যে পরিপূর্ণ । প্রকৃতির বিভিন্ন অংশের পর্যবেক্ষণ ও পরিভ্রমণ এর অন্যতম বৈশিষ্ট্য । প্রায় প্রতিটি আয়াতেই রয়েছে মন-মগযের ওপর প্রভাব বিস্তারকারী বিশেষ বক্তব্য । প্রায় প্রতিটি আয়াতেই রয়েছে মহাবিশ্বের বিভিন্ন অচেনা জগতে অথবা পরিচিত হয়েও উপেক্ষিত এমন জগতে বিচরণের আহবান । আকৃতি আয়তন ও আয়াত সংখ্যার দিক দিয়ে সুরাটি যতো বড় আলোচ্য বিষয় ও বক্তব্যর দিক থেকে তা তার চেয়ে অনেক বড় । এর আয়াত গুলো যেন এক একটা নতুন জগত আবিষ্কার করতে উদ্যত । এ সুরা ইসলামী আকীদা বিশ্বাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ভিত্তি গঠন করে। মানুষের মনমগজে আল্লাহর সার্বভৌমত্ব ও তার সর্ব শক্তিমান হওয়া, কেয়ামত ও কর্মফলের প্রস্তুতি হিসাবে জীবন ও মৃত্যু দ্বারা পরীক্ষা করার তত্ত্ব আল্লাহর সৃষ্টিতে সৌন্দর্য সুষয়া ও পূর্ণতার ছাপ, গোপন ও প্রকাশ্য সকল জিনিস সম্পর্কে আল্লাহর নিরংকুশ ও সর্বত্রিক জ্ঞান, আল্লাহর কাছে জীবিকার উৎস, সকল সৃষ্টিকে একমাত্র আল্লাহই নিরস্তর প্রহরা দান তত্বাবধান ও সংরক্ষণ করেন। তিনি সর্বত্র সকল সময় প্রতিটি সৃষ্টির সাথে আছেন। ইত্যাকার যাবতীয় বিশয় এই সুরায় স্থান পেয়েছে যার ওপর প্রত্যেকে মুসলমানদের স্বীয় প্রতিপালন সংক্রান্ত ধারণা বিশ্বাস এবং সৃষ্টি ও সষ্টার সাথে তার সম্পর্ক ও ধ্যান ধারণা নির্ভরশীল । এ ধ্যান ধারণা ও আকিদা বিশ্বাস থেকেই মোমেনের গোটা জীবন পরিচালনার নিয়ম বিধি উৎসারিত- চাই তা আল্লাহর সাথে, সমাজের সাথে কিংবা গোটা জীব জগতের সাথে সম্পর্ক ভিত্তিক হোক অথবা তার ব্যাক্তিগত ভালো মন্দ ভিত্তিক হোক । একমাত্র এই আল্লাহর জীবন বিধানের সাথেই মানুষ তার চিন্তা চেতনা ব্যক্তিত্‌ মুল্যবোধ ও জীবনের সামধ্রিক বিচার বিবেচনাকে সুসমধ্বিত ও সংগতিশীল করতে সক্ষম । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।