‘কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে?’ বন্ধুত এটা একটা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ ও বিচক্ষণ কৌশল ৷ একদিকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, অপর দিকে তাদেরকে তাদের বর্তমান নীতি থেকে ফিরে আসার সুযোগও করা হতো এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তাদের নিষ্কৃতির কোনো উপায় নেই বলা হতো, তাহলে হয়তো তারা গোয়ার্ভুমি ও হঠকারিতা দেখাতো এবং প্রত্যক্ষ অভিযোগ ও হুমকির মুখে পাপাচারের মধ্যেই তারা আভিজাত্য ও আত্মমর্যাদা বোধ করতো । বস্তুত, ক্ষেত্ৰ বিশেষে ইংগিতমূলক বাচনভংগী স্পষ্ট বাচনভংগীর চেয়ে মনের ওপর অধিক প্রভাব বিস্তার করে থাকে । মোমেনের বিশ্বাস ও ভরূসা মোমেনদের ওপর দয়াই করা হোক কিংবা তাদেরকে কোনো শাস্তি দেয়া হোক, উক্ত উভয় অবস্থাই সমান । এ কথা বলার পর আল্লাহ তায়ালা মোমেনদের অবস্থার বর্ণনা দিচ্ছেন। মোমেনরা তাদের প্রতিপালকের ওপর কতোটা আস্থাশীল এবং নিজেদের সঠিক পথে থাকা ও মোমেনগণের ব্যাপারে কত প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী এবং কাফেররাই যে বিভ্রান্ত, সে সম্পর্কে কত অবিচল বিশ্বাস পোষণ করে, তার বর্ণনা দিয়ে আল্লাহ্ তায়ালা বলেন, এখানে '‘দয়াবান'’ শব্দটির উল্লেখ দ্বারা রসূল ও তার সহচরদের প্রতি আল্লাহর বিরাট ও সুগভীর দয়া ও করুণার প্রতি ইংগিত করাই উদ্দেশ্য । বস্তুত কাফেরদের কামনা বাসনা অনুযায়ী আল্লাহ মোমেনদেরকে কখনো ধ্বংস করবেন না । এ আয়াতে আল্লাহ স্বীয় নবীকে এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে, দয়াবান আল্লাহর সাথে যে গুণ দ্বারা তোমরা সম্পর্ক গড়ে তুলেছো, তা ব্যক্ত করো। প্রথম গুণ হচ্ছে ঈমান এবং দ্বিতীয় গুণ হলো তাওয়াক্কুল বা আল্লাহর ওপর নির্ভরশীলতা ও আস্থা । এ দ্বারা বুঝা যাচ্ছে যে, নবী (স.) এবং মোমেনদের মাঝে যেমন, তেমনি নবী (স.) ও আল্লাহর মাঝেও এই একই ঈমানী সম্পর্ক বিদ্যমান । আর এই সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করতে বলার অর্থ প্রকারাস্তরে এ কথা বলা যে, কাফেরদের কথায় তুমি ভয় পেয়ো না। কেননা তুমি ও তোমার সংগীরা আমার সাথে সম্পর্কিত । আর এই মহান মর্যাদা ও মহৎ সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করার জন্যে তোমাকে অনুমিত দেয়া হলো। তুমি ঘোষণা দাও, এটা আল্লাহর পথ থেকে পরম সম্মান ও সম্প্রীতির নিদর্শন। এরপরই রয়েছে সেই প্রচ্ছন্ন হুমকি । ‘অচিরেই জানতে পারবে কে প্রকাশ্য গোমরাহীতে লিপ্ত ৷” এটাও একটি চমকপ্রদ বাকরীতি, যা কাফেরদের অব্যাহত অস্বীকৃতি হঠকারিতায় ছেদ আনতে সক্ষম । এতে কাফেরদের প্রচলিত আকীদা বিশ্বাস ও আচরণ পুনর্বিবেচনা করার তাগিদ দেয়া হয়েছে। তারাই গোমরাহ এবং এ আয়াতে বর্ণিত শাস্তির যোগ্য বলে সাব্যস্ত হয় কিনা, সেই শংকা তাদের মনে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। আবার এর পাশাপাশি তাদেরকে সরাসরি গোমরাহ বলা থেকে বিরত থাকা হয়েছে, যাতে তারা অন্যায় জিদ ও হঠকারিতার শিকার না হয় । এটা ইসলামের দাওয়াতের একটি বিশেষ কৌশল, যা স্থান কাল ও পাত্র ভেদে মানানসই ও কার্যকর ৷ www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।