এটা একটা বাস্তব সত্যকে কল্পনা করারও শামিল । আল্লাহর জানা মতে এ দিনটা তো অবধারিতই ৷ তবে সময়ের যে সীমারেখাটা তার ও মানুষের মধ্যে বিদ্যমান, তা কেবল মানুষের বিচারেই । এটা একটা আপেক্ষিক ব্যাপার । মূল সত্য আল্লাহর হিসাবে যেমন ছিলো তেমনি রয়েছে। আল্লাহ যদি চাইতেন তবে তিনি যেমন জানেন তেমনি মানুষও এক্ষুণি দেখে নিতে পারতো যে কেয়ামত কেমন জিনিস । মানুষকে এ আয়াতে যেরূপ আকস্মিকভাবে দুনিয়া থেকে ' আখেরাতের দিকে এবং সন্দেহ্ সংশয় থেকে চাক্ষুস দর্শনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তা দ্বারা এ কথাই বুঝানো হয়েছে যে, যে আল্লাহ কেয়ামতের এরূপ জ্বলজ্যান্ত মানচিত্র দেখাতে পারেন, তিনি ইচ্ছা করলে এই মুহূর্তে তার আসল দৃশ্যই দেখিয়ে দিতে পারেন। ক্রাফ্েরদের জ্রাস্ত চিন্তা মন্ধার মোশরেকরা সব সময় এই বাসনা পোষণ করতো যে, রসূল (স.) এবং তার মোমেন সংগীরা মরে গেলে তাদের হাড় জুড়োয়। এমনকি এ জন্যে তারা পরস্পরকে ধৈর্য ধারণেরও উপদেশ দিত যে, সময়মত তারা মারা যাবে এবং মুহাম্মদের দাওয়াতের দরুণ তাদের এক্যে যে ফাটল সৃষ্টি হয়েছে তাও জোড়া লেগে যাবে। কখনো কখনো তারা বড় গলা করে এরূপ আস্কালনও করতো যে, আল্লাহ মোহাম্মদকে ও তার সাথীদেরকে ধ্বংস করবেনই ৷ কারণ তারা তাদের ভাষায় আল্লাহর নামে মিথ্যা রটাচ্ছে এবং তারা বিপথগামী ৷ তাদের এই মানসিকতার প্রেক্ষাপটে এখানে কেয়ামত ও কর্মফলের দৃশ্য তুলে ধরার পর আল্লাহ তায়ালা তাদেরকে এই বলে হুশিয়ারী দিচ্ছেন যে, তোমাদের কুৎসিত মনোবাসনাটি যদি পূরণ হবে বলেও ধরে নেয়া যায়, তবু তাতে তোমরা তোমাদের কুফরী ও গোমরাহীর পরিণাম থেকে রক্ষা পাবে না। সুতরাং কর্মফল দিবসের যে অব্যর্থ প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং যা একেবারেই আসন্ন রূপে চিত্রিত করা হয়েছে, তা বাস্তবিকপক্ষে সংঘটিত হবার আগেই তোমার আচরণ সঠিক হচ্ছে কিনা একবার ভেবে দেখো ‘তুমি বলো, তোমরা কি ভেবে দেখোছা যে, আল্লাহ যদি আমাকে ও আমার সাথীদেরকে ংস করে দেন কিংবা আমাদের ওপর অনুগ্রহ করেন, তাহলে অবিশ্বাসীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে?’ এটি এমন প্রশ্ন, যা তাদেরকে তাদের প্রচলিত রীতি-নীতি ও সমাজব্যবস্থা সম্পর্কে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। আর এটাই অগ্রাধিকার পাওয়ার যোগ্য । কেননা তাদের মনোবাসনা যদি পূর্ণও হয় এবং আল্লাহ তায়ালা তার নবী ও তার সাহাবাদেরকে ধ্বংস করে দেন, তাতে তাদের কোনো লাভ হবে না । অনুরূপভাবে আল্লাহ যদি তার নবী ও নবীর সহচরদের ওপর দয়া করেন, তবে তাতেও তাদের কোনো লাভ হবে না । আল্লাহ তায়ালা তো চিরঞ্জীব ও চিরস্থায়ী । তিনি তাদেরকে যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তেমনি তাদেরকে একত্রিতও করবেন। কোনো বিশেষ ব্যক্তি বা দলের বাচা বা মরা তার এই শাশ্বত নীতিকে কিছুমাত্র প্রভাবিত করেনা । লক্ষণীয় যে, আল্লাহ তায়ালা একথা বলেননি, ‘কে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?' আবার তাদেরকেও সরাসরি কাফের বলে উল্লেখ করেননি যে শাস্তি কাফেরদের প্রাপ্য । সেই শান্তির ব্যাপারে তাদেরকে শুধু ইংগিত দিলেন। EE ET www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।