যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এজন্যে আল্লাহ তায়ালা তার কোনো সৃষ্টিকে কেয়ামতের নির্দিষ্ট সময় জানাননি । কেননা তা জেনে তাদের কোন লাভ নেই । উদ্দেশ্য কর্মফল দিবসের আয়োজন । তার সাথে তার সঠিক দিন তারিখ জানার কোনো সম্পর্ক নেই৷ তেমনি ওই দিনটির সম্মুখীন হওয়ার প্রস্তুতি গ্রহণের জন্যে যেসব দায়িত্ব ও কর্তব্য তার ওপর অর্পিত হয়েছে, কর্মফল দিবসের সঠিক দিন তারিখ জানলে সেই দায়িত্ব ও কর্তব্যের কিছুমাত্র বাড়বেও না, লাঘবও হবে না। বরঞ্চ গোটা সৃষ্টিজগতের কাছ থেকে সেই দিনটির সঠিক দিন তারিখ গোপন রাখাই অধিকতর লাভজনক ৷ ওটা শুধুমাত্র আল্লাহর জ্ঞানে সীমিত থাকুক, আর কেউ না জানুক এটাই মংগলজনক । এ কথাই পরবর্তী আয়াতে বলা হয়েছে, ‘তুমি বলো যে, প্রকৃত জ্ঞান শুধু আল্লাহর কাছেই রয়েছে। আমি তো শুধু প্রকাশ্য সতৰ্ককারী ৷ সৃষ্টি ও সষ্টার মধ্যে কি পার্থক্য, তা এখানে সুষ্ঠুভাবে ব্যক্ত করা হয়েছে। এখানে দ্বর্থহীনভাবে বলা হয়েছে যে, আল্লাহর সত্ত্বার সাথে কারো সাদৃশ্য নেই এবং তিনি এক ও অদ্বিতীয় । আল্লাহ্‌ একাই নিৰ্ভুল জ্ঞানের অধিকারী । আর রসূল ও ফেরেশতাসহ সকল সৃষ্টি নিজ নিজ স্থানে আল্লাহর সুমহান মর্যাদার সামনে বিনয়াবনত ৷ রসূল (স.) নিজেরও যে কেয়ামতের সঠিক সময় কাল সম্পর্কে অবহিত ছিলেন না, সে কথা মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসায়ীতে উদ্ধৃত একটি হাদীসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এ হাদীসে বলা হয়েছে যে, জিবরাঈল যখন রসূল (স.)-কে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন জবাবে তিনি বললেন, “যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে এ বিষয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশী অবহিত নয় ৷” আর আলোচ্য আয়াতটিতেও বলা হয়েছে যে, অর্থাৎ ‘আমার কাজ ও দায়িত্ব শুধু কেয়ামত সম্পর্কে সতর্ক করা এবং আমাকে যা জানানো হয় তা প্রচার করা । কেয়ামত কবে হবে সে কথা শুধু আল্লাহ তায়ালাই জানেন, আর কেউ নয় ।' ‘কেয়ামত যখন সামনে দেখতে পাবে’ সন্দিহান চিত্তে কাফেরদের প্রশ্ন এবং কুরআনে তার অকাট্য জবাব দান থেকে প্রতীয়মান হতো যে, যে দিনটির কথা তারা জিজ্ঞাসা করে তা সমাগত এবং যে প্রতিশ্রুতি পূরণ করার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করতো তা একেবারেই আসন্ন হয়ে উঠেছে। যেন তারা একেবারেই তার মুখোমুখী হয়ে পড়েছে। তখন তাদের কি অবস্থা হতো, তা পরবর্তী আয়াতে বলা হয়েছে, ‘যখন তারা সেই প্রতিশ্রুত দিনটিকে একেবারে সামনাসামনি উপস্থিত দেখলো, তখন অবিশ্বাসীদের মুখ মলিন হয়ে গেল এবং বলা হলো যে, এই সেই দিন, যা নিয়ে তোমরা দাবী করতে ।' অর্থাৎ কোনো প্রত্যাশা ও ভূমিকা ছাড়াই তারা সেই দিনটিকে তাদের অতি নিকটে একেবারে সামনে উপস্থিত দেখতে পেল । তাতে তাদের মুখ কালো হয়ে গেল৷ তাদের মুখে বিব্রতকর ভাব ফুটে উঠলো ৷ তাদেরকে ধিক্কার দেয়া হতে লাগলো এবং বলা হতে লাগলো যে, যে দিন সম্পর্কে তোমরা দাবী করতে যে তা কখনো আসবে না, সেদিনটি তো এসেই গেছে। এখন কি হবে? এটি আসলে ভবিষ্যতের ঘটনা ৷ ভবিষ্যতের ঘটনাকে এভাবে অতীতের ঘটনা হিসাবে ব্যক্ত করা কুরআনের বহুল প্রচলিত রীতি । এর উদ্দেশ্য হলো, চেতনার জগতে আকস্মিকভাবে একটি জবলজ্যান্ত দৃশ্য হাজির করার মাধ্যমে সন্দেহ সংশয় ও অবিশ্বাসের মোকাবিলা করা । অবিশ্বাসকারী যে জিনিসটাকে অবিশ্বাস করে এবং সন্দেহকারী যে জিনিসটাকে সন্দেহ করে, ঠিক সেই জিনিসটার দৃশ্যই তার সামনে উপস্থাপন করা হয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।