সেই আমানত বা গুরুদায়িত্ব আর কিছু নয়, স্বেচ্ছায় ঈমান আনা, হেদায়াতের পথ অবলম্বন করা এবং আল্লাহর পথের ওপর টিকে থাকার দৃঢ় সংকল্প পোষণ করা । হৃদয় নামক এই শক্তির প্রকৃত স্বরূপ কি, এর উৎস বা কেন্দ্র কোথায়, শরীরের ভেতরে না বাইরে, তা কেউ জানে না। মানুষের ভেতরে এটি আল্লাহর এক দুর্ভেদ্য রহস্য । এ রহস্যের কুল কিনারা তিনি ছাড়া আর কেউ জানেন না। সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আমানত বা দায়িত্বকে মানুষ যাতে বহন করতে পারে সে জন্যে তাকে এতগুলো বড় বড় নেয়ামত দান করা হয়েছে। অথচ সে তার জন্যে কৃতজ্ঞ হয় না। এ কথাই আল্লাহ বলেছেন আয়াতের শেষাংশে, ‘তোমরা খুব কমই শোকর আদায় করে থাক ।' এটি এমন একটি ব্যাপার, যা স্মরণ করলে লজ্জিত না হয়ে পারা যায় না। কোরআন এখানে সেই বিষয়টি প্রত্যেক কাফের ও নাফরমান বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছে। সৃষ্টির্ আসহ্ল উদ্দেশ্য এরপর কোরআন স্মরণ করিয়ে দিচ্ছে যে, আল্লাহ তায়ালা যে মানুষকে সৃষ্টি ও এসব মূল্যবান গুণাবলী দ্বারা তাকে ভূষিত করেছেন, সেটা উদ্দেশ্যহীনভাবে বা আকস্মিকভাবে করেননি । বরং এটা একটা নির্বাক পরীক্ষার ক্ষেত্র । মানুষ এখানে যা করবে, আখেরাতে তার প্রতিদান পাবে। ‘তুমি বলো, তিনিই সেই আল্লাহ তায়ালা যিনি পৃথিবীতে তোমাদেরকে বৃদ্ধি করেছেন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে !' ‘আয্ যারউ' শব্দের অর্থ হলো বৃদ্ধি করা । ছড়িয়ে দেয়া বা প্রসার ঘটানোর অর্থেও এটি ব্যবহৃত হয়। ‘আল হাশ্র' শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে ছড়িয়ে দেয়ার পর আবার একত্র করা । এই দুটো জিনিস অর্থাৎ ‘আয যারউ ও আল হাশরু' সম্পূণ পরস্পর বিরোধী । প্রথমটি হলো সৃষ্টিকে সংখ্যায় বৃদ্ধি করা আর দ্বিতীয়টি হলো পৃথিবীর সকল জায়গায় ছড়িয়ে যাওয়ার পর তাদেরকে পুনরায় একত্রিত করা । এই দুটি দৃশ্যকে কোরআন নিজস্ব বর্ণনাভংগী অনুসারে একই আয়াতে একত্রিত করেছে, যাতে মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পরও স্মরণ করতে পারে যে, তাদেরকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিণতিতে উপনীত হতে হবে এবং একত্রিত হতে হবে। এই পার্থিব জীবনের অপর পারে এবং জীবন ও মৃত্যুর স্তর অতিক্রম করে আরেকটি অবস্থার সম্মুখীন হতে হবে। দায্মীর ক্যাজ্ত শুধু সতর্ক্ক ক্ক্পে যাওয়া এরপর আল্লাহ মানুষকে মৃত্যুর পর পুনরায় একত্রিত করার প্রতিশ্রর্ণতর ব্যাপারে অবিশ্বাসীদের সন্দেহ ও সংশয়ের উল্লেখ করছেন। তিনি বলছেন, ‘তারা বলছে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো, এই প্রতিশ্র্ণত কবে পূরণ হবে?’ এ প্রশ্ন যেমন সত্যিকার সংশয়াপন্ন ব্যক্তিরও হতে পারে, তেমনি একগুয়ে হঠকারী অবিশ্বাসীরও হতে পারে। আল্লাহর এ প্রতিশ্রুতি পূরণের সঠিক সময় নির্দিষ্ট সময়ের আগে বা পরে জানা যাবে না। আর তার প্রকৃত স্বরূপ কারো জানা নেই ৷ শুধুমাত্র এতটুকুই জানা যায় যে, পার্থিব জীবনের পরীক্ষার পরই এই কর্মফল পাওয়ার দিন নির্ধারিত রয়েছে। এই কর্মফল দিবস আগামীকালই হোক কিংবা লক্ষ লক্ষ বছর পরই হোক, মানব জাতির জন্যে দুটোই সমান। যে জিনিসটি গুরুত্বপূর্ণ, তা হলো, সেদিনটি একদিন আসবেই, সেদিন সকল মানুষ একত্রিত হবে এবং তারা নিজ নিজ কৃতকর্মের ফল পাবে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।