যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের বুঝা ও জানার ক্ষমতাকেই কোরআন ‘ফুয়াদ’ বা হৃদয় নামে অভিহিত করে থাকে। এই হৃদয় সম্পর্কে এ যাবত খুব কম তথ্যই জানা গেছে। আসলে হৃদয় হচ্ছে আল্লাহর এ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের দেহে আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত এক অজানা রহস্য ৷ আধুনিক বিজ্ঞান চোখ ও কানের বিস্ময়কর তথ্য সংগ্রহে অনেক চেষ্টা চালিয়েছে। সংগৃহীত তথ্যের সামান্য কিছু এখানে উল্লেখ করা যাচ্ছে। অধ্যাপক আব্দুর রাজ্জাক নাওফেল তার ‘আল্লাহ ও আধুনিক বিজ্ঞান’ নামক গ্রন্থের ৬৫ পৃষ্ঠায় লিখেছেন, ‘শোনার কাজ বাইরের কান থেকে শুরু হয়। কিন্তু কোথায় গিয়ে শেষ হয় তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না । বিজ্ঞানের বক্তব্য হলো, শব্দ হওয়া মাত্র বাতাসে যে তরংগের সৃষ্টি হয়, সেটা কানে গিয়ে লাগে এরপর কান শব্দটিকে ভেতরে ঢোকানের ব্যবস্থা করে যাতে তা কানের পর্দায় গিয়ে লাগে। অতপর তা তাকে ভেতরে শূন্যস্থানে নিয়ে যায়। এই আভ্যন্তরীণ শূন্য জাগয়গাটি কয়েক প্রকারের নালায় পরিপূর্ণ । ওসব নালায় কতক গোলাকার এবং কত আধা গোলাকার শুধুমাত্র গোলাকার নালাগুলোর ভেতরে ৪ হাজার ছোট ছোট ধনুক রয়েছে। এণ্ডলো সবই কানের রগসমূহের মাধ্যমে মাথার ভেতরে সংযুক্ত রয়েছে। এই ধনুকগুলোর দৈর্ঘ্য এবং আয়তন কত তা কেউ জানে না । সংখ্যায় কয়েক হাজারে উন্নীত এ সব ধনুকের প্রত্যেকটি কিভাবে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে পরস্পরের সাথে সংযুক্ত, এতে কি কল্যাণ নিহিত রয়েছে এই সব অজানা রহস্য । এ ছাড়া আরো যে কত সুক্মাতিসুক্ষ্ম ঢেউ খেলানো হাড় রয়েছে, তার হিসাব কে রাখে? এসব কিছু কানের ভেতরের সেই শূন্য প্রান্তরে এমনভাবে রয়েছে, যা সহজে দেখাই যায় না। একটি কানে এক লক্ষ শ্রবণ কোষ থাকে। আর রগগুলোর শেষ প্রান্তে থাকে অতি অসংখ্য রজ্জু। এগুলোর সুক্ষ্মতা দর্শক মাত্রেরই বিবেককে স্তম্ভিত ও বিশ্বয়াভূত করে। দৰ্শনেন্দিয়ের কেন্ত হচ্ছে চোখ। এতে রয়েছে ১৩ কোটি আলোখ্রাহী যন্ত্র । এগুলো হচ্ছে দৰ্শনেন্দ্রিয়ের রগের প্রান্ত ভাগ । ক্কেনেরা, কর্ণিয়া, প্রাসেন্টা ও রেটিনা নামক অংশগুলো নিয়ে চক্ষু গঠিত । এ ছাড়া আরো বিপুলসংখ্যক রগ এ পর্দার অন্তর্ভুক্ত ৷ রেটিনা গঠিত হয় নয়টা পৃথক পৃথক স্তর নিয়ে । তন্মধ্যে অভ্যন্তর ভাগের শেষ প্রান্তে অবস্থিত স্তরটি বহুসংখ্যক বোটা ও মোচা দ্বারা গঠিত । হিউম্যান বায়োলোজির বিশেষজ্ঞরা বলেন যে, বোটার সংখ্যা ৩ কোটি এবং মোচার সংখ্যা ৩০ লাখ । এর সব কটি পরস্পরের সাথে এবং লেন্সের সাথে সুষ্ঠু আনুপাতিক হারে সংযুক্ত । প্রত্যেক মানুষের চোখের লেন্সের ঘনত্ব উভয় চোখে এক রকম নয়। এ জন্যে সকল আলোকরশ্মি একটিমাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত করা হয়। অথচ মানুষ এ ধরনের জিনিসকে একই জাতীয় একটি মাত্র বস্তুতে যথা কাচে একত্রিত করতে সক্ষম হয়না (‘আধুনিক বিজ্ঞান ঈমানের উদ্দীপনা জাগায়’ নামক গ্রন্থ থেকে অধ্যাপক মাহমুদ সালেহ) । ভ্বৰদয় কি জিনিস? এরপর আসে হৃদয়ের প্রসংগ । হৃদয় মানুষের সেই বৈশিষ্ট যার বদৌলতে মানুষ মানুষ হয়! পৃথিবীরূপী এই বিশাল সাম্রাজের মানুষ আল্লাহর প্রতিনিধি বা খলিফা হবার গৌরব যে গুণাবলীর ভিত্তিতে অর্জন করেছে, তা হচ্ছে বোধশক্তি, বিচার বিবেচনা ও বাছাই করার ক্ষমতা এবং জ্ঞান। আর এ তিনটি গুণেরই আরেক নাম হলো হৃদয় । এই গুণবৈশিষ্ট্য সমূহের বলেই মানুষ সেই গুরুত্বপূর্ণ আমানত গ্রহণ করেছে, যা গ্রহণে আকাশ পৃথিবী ও পাহাড় পর্বত সাহস করেনি ।0) (১) বোখারী ও মুসলিম এ হাদীসটিকে আবদুর রযযাক-এর বরাত দিয়ে রেওয়ায়াত করেছেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।