যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অবস্থাটা হলো আল্লাহর সঠিক পথের সন্ধানপ্রাপ্ত ও সঠিক পথের যাত্রীর অবস্থা । সে আল্লাহর নির্দেশ মোতাবেক সঠিক ও সোজা পথে চলে৷ আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী ও আল্লাহর গুণগানে সদামুখরিত জীব জন্তু নির্বিশেষে গোটা সৃষ্টিজগতের কাফেলা এই পথেই ধাবমান ৷ বস্তুত ঈমানী জীবন সরল, সহজ, স্বচ্ছ সাবলীল, বাধাবন্ধন মুক্ত ও প্রত্যয়দীপ্ত। আর কুফরী জীবন কঠিন, পদে পদে ঠোকর খাওয়া এবং পথভ্রষ্ট । এ দুটো পথ এবং এ দুটো জীবনের কোনটা ভালো ও সঠিক? এ প্রশ্ন কি কোন জবাবের অপেক্ষা রাখে! না, এ প্রশ্নের ভেতরেই রয়েছে এর ইতিবাচক জবাব । বস্তুত প্রশ্নের জবাবটি স্পষ্ট ভাষায় না দেয়ার উদ্দেশ্য এই যে, মানুষ যেন হৃদয়ের চোখ দিয়ে এই জীবস্ত ও চলন্ত দৃশ্য দেখতে পায়। এ দৃশ্যে একদিকে রয়েছে উপুড় হয়ে চলা একটি দলের ছবি, যাদের কোনো পথও নেই, গন্তব্যও নেই । অপরদিকে রয়েছে ঘাড় সোজা ও বুক টান করে চলা একটি দৃঢ় প্রত্যয়ী কাফেলার ছবি, যারা সঠিক পথে সুনির্দিষ্ট গস্তব্যের দিকে অপ্রতিহতগতিতে এগিয়ে চলেছে। এটি কোরআনের একটি বিশেষ বর্ণনাভংগী। তত্ত্বকে বাস্তব রূপ দান এবং জীবনকে ছবির মত এঁকে পেশ করা এই বর্ণনাভংগীর বৈশিষ্ট্য । হেদায়াত ও সত্চ্যোপন্লক্ধির উপকরণ হেদায়াত ও গোমরাহীর উল্লেখের পাশাপাশি আল্লাহ মানুষকে হেদায়াত ও সত্যোপলন্ধির যে সব উপকরণ দিয়েছেন, অথচ মানুষ তাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সত্যের পথ চিনে নেয়নি এবং কৃতজ্ঞতার আচরণ করেনি, সেই উপকরণগুলোর কথা স্মরণ করানো হয়েছে পরবর্তী আয়াতে, এবং তোমাদেরকে চোখ, কান ও হৃদয় দিয়েছেন। অথচ তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক’ মানুষকে আল্লাহ তায়ালাই তৈরী করেছেন। এটি এমন একটি অকাট্য সত্য, যা মেনে নেয়ার জন্যে মানুষের বিবেক-বুদ্ধিকে ক্রমাগত উদ্বুদ্ধ করে এবং নিজেকে এমন সন্দেহাতীতভাবে প্রমাণিত করে যে, অস্বীকার করা দুরূহ হয়ে পড়ে। এ কথা কে না জানে, মানুষ জ্ঞানে, শক্তিতে ও মর্যাদায় সকল সৃষ্টির সেরা । এ কথাও অনস্বীকার্য যে, মানুষ নিজেকে কখনো নিজেই সৃষ্টি করেনি বরং কারো না কারো দ্বারা সে সৃজিত ৷ সুতরাং তার চেয়ে বেশী জ্ঞানী, বেশী শক্তিশালী এবং বেশী মর্যাদাবান কেউ না থেকে পারে না যিনি তাকে সৃষ্টি করেছেন। এভাবে একজন সৃষ্টার অস্তিত্ব না মেনে উপায় থাকে না। কেননা খোদ্‌ মানুষের নিজের অস্তিত্ূই তাকে এই সত্যের মুখোমুখী দাড় করিয়ে দেয়। এ সত্য নিয়ে বিবাদ ও বিতর্ক তোলা এক ধরনের বোকামি ছাড়া কিছু নয় এবং তা কোনোরূপ শ্রদ্ধা প্রদর্শনেরও যোগ্য নয়। এখানে আল্লাহর এ তথ্য বর্ণনা করার উদ্দেশ্য এই যে, মানুষের জ্ঞান অর্জনের হাতিয়ার ও উপকরণগুলো সম্পর্কে তাকে অবহিত করতে চান, অর্থাৎ ‘তোমাদের জন্যে তিনি কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন।' আল্লাহ এ কথাও বলতে চান যে, অধিকাংশ মানুষ এসব নেয়ামতের শোকর আদায় করে না। চোখ ও কান মানবদেহের অসাধারণ ক্ষমতা সম্পন্ন দুটো অংগ । এ দুটো অংগের গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বহু বিস্ময়কর তথ্য জানা গেছে। চোখ ও কানের চেয়েও বিস্ময়কর অংগ হচ্ছে হৃদয় । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।