করেন। একজন আবিষ্কারক যে বুদ্ধিবৃত্তিক চেষ্টা সাধনা ও গবেষণা চালান, তাও তো আল্লাহরই দেয়া জীবিকার ফল। কেননা আল্লাহ তায়ালাই তাকে চিন্তা-গবেষণা ও আবিষ্কারের ক্ষমতা দান করেন। কোনো শ্রমিক বা আবিষ্কারক যাই উৎপাদন করুন না কেন, তা প্রাথমিকভাবে আল্লাহর সৃষ্টি করা কোনো বস্তু বা পদার্থ থেকেই উৎপাদন করেন। এমন কোনো প্রাকৃতিক বা মানবীয় উপায় উপকরণের সাহায্যে করেন, যা মূলত আল্লাহরই প্রদত্ত জীবিকা ছাড়া আর কিছু নয়। এই পটভূমিতে কোরআনের এ প্রশ্ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্বার্থক যে, “যিনি তোমাদেরকে জীবিকা দেন তিনি যদি তার জীবিকা সরবরাহ বন্ধ করে দেন তাহলে কি হবে! কিন্তু তবুও তারা তাদের অস্বীকৃতি ও বিদ্রোহী আবরণে অনড় ৷ আয়াতটির ভাষা থেকে একটি ভ্রু কুঞ্চিত ও স্পর্ধিত মুখমন্ডলের ছবি ভেসে ওঠে । ইতিপূর্বে জীবিকার তাৎপর্য বর্ণনা করা হয়েছে এবং মানুষ যে জীবিকার ব্যাপারে পুরোমাত্রায় আল্লাহর ওপর নির্ভরশীল, তাও বলা হয়েছে। এমন একটা পরনির্ভরশীল ও পরমুখাপেক্ষী জীব যদি তার জীবিকা তথা খাদ্য বস্তু ইত্যাদি সরবরাহকারীর সাথে বিদ্রোহাত্মক, বিদ্বেষপূর্ণ ও ওদ্ধত্যপূর্ণ আচরণ করে তবে তার চেয়ে কুৎসিত ব্যাপার আর কিছু হতে পারে না। আয়াতটি এমন এক শ্রেণীর মানুষের ছবি অংকন করেছে, যারা চরম হঠকারিতার সাথে ও খৃণাভরে আল্লাহর দ্বীনের দাওয়াতকে উপেক্ষা করেছে। তারা এ কথা ভুলে যায় যে, তারা একমাত্র আল্লাহরই অনুখহের ওপর বেঁচে রয়েছে এবং নিজেদের জীবন, জীবিকা ও আয়ুক্ধালের ওপর তাদের একেবারেই কোনো হাত নেই । হেদায়াত ও গোমর্বাহ্জীর উদাহরণ এহেন ধৃষ্টতাপূর্ণ আচরণ সত্বেও তারা রসূল (স.) ও তীর সাহাবীদেরকে গোমরাহ বা বিপদগামী এবং নিজেদেরকে সবচেয়ে নির্ভুল পথের যাত্রী ভাবতো। তাদের সমগ্নোত্রীয়রা প্রত্যেক যুগেই আল্লাহর পথে আহ্বানকারীদের সাথে অনুরূপ আচরণই করে থাকে। এ জন্যে তাদের ও মোমেনদের প্রকৃত অবস্থা পরবর্তী আয়াতে নিম্নরূপ চিত্রিত করা হয়েছে! ‘সুতরাং যে ব্যক্তি মাথা নিচের দিকে রেখে চলে, সে সঠিক পথের যাত্রী, না যে ব্যক্তি সোজা পথ ধরে স্বাভাবিকভাবে চলে সে?’ ‘ যে ব্যক্তি মাথা নিচের দিকে রেখে চলে’ এ কথার দু'রকম অর্থ হতে পারে। প্রথমত, এমন ব্যক্তি যে সত্যিই আল্লাহর দেয়া পায়ের ওপর সোজা হয়ে চলতে পারে না বরং উপুড় হয়ে চলে। দ্বিতীয়ত, রূপক অর্থে এমন ব্যক্তিকে বুঝানো হয়ে থাকতে পারে, যে পথ চলতে গিয়ে ঠোকর খেয়ে উপুড় হয়ে পড়ে যায়। তারপর আবার ওঠে, অতপর আবার উপুড় হয়ে পড়ে । এ ধরনের মানুষ যে কখনো গন্তব্যস্থলে পৌছতে পারে না, তা বলাই বাহুল্য । যে ব্যক্তি এভাবে পথে ক্রমাগত ঠোকর খেয়ে থাকে এবং দুস্তর বাধার সম্মুখীন হতে থাকে, সে কোনো হেদায়াত বা কল্যাণ লাভ করতে পারে না । এই ব্যক্তির সাথে সেই ব্যক্তির তুলনা কিভাবে হতে পারে যে, বাধাবন্ধনহীন সোজাপথে সুস্থ ও স্বাভাবিকভাবে চলে এবং যার গন্তব্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট? প্রথমোক্ত অবস্থাটা হেদায়াত থেকে বঞ্চিত ও আল্লাহর পথ থেকে বিচ্যুত হতভাগা মানুষের অবস্থা । অনবরত আল্লাহর সৃষ্টি ও আল্লাহর নির্দেশাবলীর সাথে তার টক্কর লাগে। কেননা সে এগুলোর পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তার পথ আল্লাহর যাবতীয় সৃষ্টির পথ থেকে ভিন্ন হয়ে যায়। তাই সে সব সময় ঠোকর খায়, সব সময় কষ্টের মধ্যে থাকে এবং সব সময় গোমরাহীর মধ্যে থাকে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।