যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ এমন একটা বিভ্রান্তিকর ধারণার মধ্যে তারা রয়েছে যে, তারা সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত । কেউ তাদের পশমও স্পর্শ করতে পারে না। অথচ তারা আল্লাহর গযবের উপযুক্ত ও তার আযাবের সম্মুখীন হয়ে রয়েছে। একমাত্র যে জিনিস আল্লাহর রহমত ও দয়ার উদ্রেক এবং গযবকে রোধ করতে পারে সেই ঈমান ও সৎ কাজও তাদের নেই যে, তা দ্বারা আল্লাহর দয়া ও এরপর আর একটি প্রশ্ন তুলে ধরা হচ্ছে মানুষের সামনে তার জীবিকার ব্যাপারে । এই জীবিকা সে প্রতিনিয়ত উপভোগ করে। অথচ তা কোথা থেকে এলো, তা ভুলে যায় এবং কখনো তা বন্ধ হয়ে যেতে পারে কিনা, সে কথা ভেবেও দেখে না। এ জন্যে অহংকার ও অস্বীকৃতির আবরণে তারা অনড় ও অবিচল থাকে । ‘আচ্ছা, যিনি তোমাদেরকে জীবিকা সরবরাহ করেন, তিনি যদি জীবিকা সরবরাহ বন্ধ করে দেন, তাহলে তোমাদের কী হবে? তথাপি তারা বিদ্রোহী ও বিদ্বেষী ভূমিকায় অবিচল রয়েছে ।' এ কথা আমরা আগেই বলেছি যে, সকল মানুষের জীবিকা প্রাথমিকভাবে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল প্রকৃতির অবকাঠামোতে এবং পৃথিবী ও বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানে (মাটি, আলো, বাতাস, বৃষ্টি, তাপ ও ঝতু বৈচিত্রের আকারে) জীবিকা উৎপাদনের যেসব উপকরণ বিরাজ করছে, তার সবই নিরংকুশভাবে আল্লাহর হাতে ৷ মানুষের হাতে তার কিছুই নেই এবং মানুষের কর্মকান্ডের সাথে তার আদৌ কোনো সম্পর্কও নেই । কেননা সে সকল উপায় উপকরণ মানুষের অনেক আগে জন্মেছে, মানুষের চেয়ে ওগুলো অনেক বেশী শক্তিশালী । আর আল্লাহ তায়ালা যখন জীবনের নির্দশনাবলীকে খতম করতে চান, তখন সেসব প্রাকৃতিক উপাদান সেগুলোকে ধ্বংস করার কাজে স্বয়ং মানুষের চেয়েও অনেক বেশী সক্ষম । অতএব আল্লাহ তায়ালা যদি পানি না দেন, বাতাস না দেন, কিংবা জিনিসপত্রের সৃষ্টির প্রাথমিক উপাদানগুলোর সরবরাহ বন্ধ করে দেন, তাহলে মানুষকে জীবিকা কে দেবে? কোথা থেকে আসবে তার খাদ্য, পানীয় ও জীবন ধারণের অন্যান্য মৌলিক উপকরণ? রেযেক বা জীবিকা বলতে আমরা প্রাথমিকভাবে যা বুঝি, তার চেয়ে তার প্রকৃত মর্মার্থ অনেক বেশী ব্যাপক ও সুদূরপ্রসারী । জীবিকার পর্যায়ে পড়ে এমন যে কোনো জিনিস যতো ছোট বা বড় হোক না কেন, তা আল্লাহর ক্ষমতা, পরিকল্পনা এবং আল্লাহ তায়ালা তার উপকরণাদি সরবরাহ করবেন না বন্ধ করবেন তার ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল । উক্ত ব্যাপক ও সুদূরপ্রসারী অর্থের আওতাভুক্ত রয়েছে রেযেক বা জীবিকা শব্দের অর্থের অতি নিকটবর্তী কিছু জিনিস, যাকে মানুষ নিজের উপার্জন এবং নিজের শক্তি সামর্থের নাগালের ভেতরের জিনিস বলে মনে করে। যেমন, শ্রম, উৎপাদন ও আবিষ্কার- উদ্ভাবন । এই তিনটি জিনিস এবং অনুরূপ আর যে যে জিনিস থাকা সম্ভব তার সবই একদিকে যেমন প্রাথমিক উপায় উপকরণের সরবরাহের ওপর নির্ভরশীল, অপরদিকে তেমনি আল্লাহ তায়ালা কোনো ব্যক্তি বা জাতিকে কি পরিমাণে তা দান করেন বা আদৌ দান করেন কিনা তার ওপর নির্ভরশীল । একজন শ্রমিকের প্রতিটি শ্বাস প্রশ্বাস ও প্রতিটি তৎপরতা আল্লাহর সৃষ্টি করা জীবিকার অন্তর্ভুক্ত । আল্লাহ তায়ালাই তাকে শ্রমের উপযুক্ত শক্তি ও ক্ষমতা দান করেন। তার প্রতিটি শ্বাস প্রশ্বাস সৃষ্টি করেন এবং যে উপকরণটি তার শরীরে ব্যয়িত হয়ে শক্তির যোগান দেয়, তাও আল্লাহ তায়ালাই দান www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।