দয়াময় স্রষ্টা এই পাখিকুলকে নিজের দৃূরস্ত ক্ষমতা বলে নিয়ন্ত্রণ করেন। সব কিছুর ওপর তার সার্বক্ষণিক নিরলস পর্যবেক্ষণ ও তদারকী বিদ্যমান । এ জন্যেই প্রাকৃতিক বিধান চিরদিন নিখুঁত, সুশৃংখল ভারসাম্যপূর্ণ সুসমধ্বিত । আল্লাহর ইচ্ছাকৃত ব্যতিক্রম ছাড়া তার প্রাকৃতিক বিধানে কোনো গরমিল, কোনো ওলট পালট এবং কোনো ব্যতিক্রম একমুহূর্তের জন্যে ঘটে না। ‘দয়াময় আল্লাহ তায়ালা ছাড়া এই পাখিকুলকে আর কেউ নিয়ন্ত্রণ করে না ৷' এই সুস্পষ্ট উক্তিতে মহান দয়াময় আল্লাহর পরিপূর্ণ কৃতিত্ব ও নিরংকুশ কর্তৃত্ব স্বীকার করা হয়েছে প্রতিটি পাখির প্রতিটি ডানার নিয়ন্ত্রণের, চাই সে পাখি আকাশে ডানা ঝাপটে উড়ন্ত অবস্থায় থাকুক কিংবা ডানা বন্ধ করে ঝুলন্ত থাকুক । ‘নিশ্চয়ই তিনি প্রতিটি জিনিসের দর্শক ৷' অর্থাৎ প্রতি মুহূর্তে পাখিকে দেখেন, তাকে অবহিত করেন, আর এভাবে সমন্বয় সাধন করেন। সব কিছুকে প্রস্তুত করেন, শক্তি দেন, এবং সর্বসষ্টা ও সর্বজ্ঞ প্রভুর পক্ষে যেমনটি উপযুক্ত, তেমনভাবে তত্ত্বাবধান করেন। এ কথা সত্য যে, আকাশে পাখিকুলকে নিয়ন্ত্রণ করা আর ভুপৃষ্ঠে জীব জস্তুকে নিয়ন্ত্রণ করা একইরকম ব্যাপার । এ দুইয়ে তেমন কোনো পার্থক্য নেই । কেননা পৃথিবী তো তার পিঠের যাবতীয় বোঝা নিয়ে মহাশূন্যে উড়ছেই। সেই মহাশুন্যের সকল গ্রহ নক্ষত্রকে যেমন আল্লাহ তায়ালা যথাস্থানে স্থির রেখেছেন, পৃথিবীকেও সেইভাবে এবং পাখিকেও সেইভাবেই স্থির রেখেছেন । কিন্তু কোরআন মানুষের চোখ ও মনকে প্রতিটি দর্শনযোগ্য ও প্রতিটি অনুধাবনযোগ্য দৃশ্যের কাছে নিয়ে যায় এবং সেই দৃশ্যটিতে কি কি শিক্ষণীয় জিনিস আছে তা জানিয়ে দেয়। এ কারণেই পাখির দৃশ্যটিকে অবলোকন করায়। নচেৎ আল্লাহর প্রতিটি সৃষ্টিই অলৌকিক ও অকল্পনীয় উদ্ভাবন । সব কিছুতেই রয়েছে শিক্ষা এবং মনে দাগ কাটার মতো বিষয় । প্রতিটি মানুষ এর প্রতিটি প্রজন্ম থেকে সাধ্যমত এবং আল্লাহর দেয়া শক্তি ও প্রেরণা অনুসারে শিক্ষা গ্রহণ করে। আকাশে সাীতাররত পাখির দৃশ্য অবলোকনের পর কোরআন পরবর্তী আয়াতে মানুষের মনকে পুনরায় নিয়ে যায় দুর্যোগ সংকুল দৃশ্যের কাছে। যেখানে ভূমিধস, আগুনের হলকাবাহী ঝড় ইত্যাদির উপদ্রব বিদ্যমান । সেখানে তার চেতনায় রকমারি অনুভূতির পুনরাবৃত্তি করে। কেননা এ আল্লাহর জানা আছে। তাই কোরআন পরবর্তী আয়াতে বলছে, ‘তোমাদের এই যে বাহিনী রয়েছে, সে কি তোমাদেরকে আল্লাহর মোকাবিলায় সাহায্য করতে পারে? কাফেররা তো কেবল প্রতারণার শিকার হয়ে রয়েছে৷’ নেই। ইতিপূর্বে মানুষকে ঝড়ঝঞ্চা, ভূমিকম্প, ভূমিধ্বংস ইত্যাকার প্রাকৃতিক দুর্যোগের ভীতি প্রদর্শন করা হয়েছে এবং আল্লাহর ক্রোধ ও অসন্তোষের শিকার ধ্বংসপ্রাপ্ত অতীত জাতিসমূহের শোচনীয় পরিণতির কথা স্মরণ করানো হয়েছে। এক্ষণে পুনরায় মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ তায়ালা ছাড়া আর কে আছে মানুষকে আল্লাহর নাযিল করা দুর্যোগ থেকে রক্ষা করতে পারে? www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।