কাজেই মানুষ এই প্রাকৃতিক জগতে একাই দাঁড়িয়ে থাকতে সক্ষম কিংবা সে এর নিয়ন্তা এ কথা যে বলে সে অন্ধ ছাড়া কিছুই নয়। তার এ উক্তি জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা ও এঁতিহাসিক সত্যের পরিপন্থী । বস্তুত মানুষ আসলে এ পৃথিবীতে আল্লাহর মনোনীত প্রতিনিধি । এই দায়িত্ব পালনের জন্যে তার যতোটুকু শক্তি ক্ষমতা ও জ্ঞান দরকার তাই তিনি তাকে দিয়েছেন। তিনি তার তত্ত্বাবধায়ক অভিভাবক ও রক্ষক জীবিকা ও অন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস তিনিই তাকে দিয়েছেন । তার রক্ষক হাত যদি মানুষের ওপর থেকে এক মুহূর্তের জন্যেও সরে যায় তাহলে যে শক্তিগুলোকে তার অধীনে ও অনুগত করে দেয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে দুর্বল শক্তিও তাকে খতম করে দিতে | সক্ষম । মশা, মাছি বা তার চেয়েও ক্ষুদ্র সৃষ্টি তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছা, আদেশ ও অনুগ্রহে তাকে রক্ষা করা হয়। এজন্যেই সে টিকে আছে, সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে আছে । তার এই সম্মান ও মর্যাদা কোথা থেকে এলো তা তার জানা ও ভাবা উচিত । বিব্েক্কের কাছে আহবান সতকীকরণ ও ভীতি প্রদর্শনের পর্যায় অতিক্রম করে এবার কোরআন মানুষকে নিয়ে যাচ্ছে চিন্তা গবেষণার স্তরে । সে তাকে এমন একটা অংগনে নিয়ে যাচ্ছে যাকে মানুষ হরহামেশাই দেখতে পায় । কিন্তু তা নিয়ে খুব কমই চিন্তা ভাবনা করে। এ অংগনটি আল্লাহর ক্ষমতার এক উজ্জ্বল নিদৰ্শন এবং তার সুক্ষ্ম ও নিপুণ রাজ্য পরিচালনার এক অনুপম দৃষ্টান্ত । কোরআন বলছে, তারা কি পাখিকুলকে দেখে না যখন তা পাখা মেলে ও বন্ধ করে? করুণাময় আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ তো তাদেরকে মহাশূন্যে ধরে রাখতে পারে না। নিশ্চয়ই তিনি সব কিছুই দেখেন ৷’ প্রতিনিয়ত সংঘটিত এই অলৌকিক ঘটনা আমরা দেখেও দেখি না। বার বার সংঘটিত হওয়ার কারণে এর ভেতরে যে অসীম ক্ষমতা ও মহত্বের নিদর্শন নিহিত রয়েছে তা যেন ভুলে বসে আছি । পাখিকে নিয়ে একটু ভাবুন তো। সে তার ডানা মেলে ও বন্ধ করে। এই উভয় অবস্থায় সে বায়ুমন্ডলে অনায়াসে ভেসে বেড়ায়, নিচে পড়ে যায় না। তার তৎপরতা দেখে সময় সময় মনে হয় যে এগুলো নিছক বৃত্তাকারে ওঠানামার চেষ্টা ছাড়া আর কিছু নয়। এ দৃশ্যটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন ও ভাবুন। যতো দেখবেন ততোই চোখ জুড়াবে এবং মনে আনন্দের হিল্লোল বইবে। এসব দেখে আল্লাহর বিস্ময়কর সৃষ্টির অনুভূতি জাগে এবং অনুরূপ এই দৃশ্য দেখিয়ে বলে, ‘তারা কি দেখেনি তাদের মাথার ওপর পাখিরা ডানা মেলে ও বন্ধ করে?’ এর পর এর নেপথ্য পরিকল্পনা ও পরিচালনার ব্যবস্থা রয়েছে তার দিকে ইংগিত করছে এই ‘দয়াময় আল্লাহ তায়ালা ছাড়া তাদেরকে আর কেউ নিয়ন্ত্রণ করে না৷” দয়াময় আল্লাহ্ সৃষ্টিজগত পরিচালনা সংক্রান্ত নির্দেশাবলী দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করেন। সেই নির্দেশাবলীতে বিস্ময়কর সমন্বয় বিদ্যমান৷ প্রতিটি ছোট বড় সৃষ্টি এমনকি প্রতিটি অণু পরমাণু ও কোষ পর্যন্ত সমন্বয়ের আওতাভুক্ত । আল্লাহর এসব নির্দেশ তথা প্রাকৃতিক নিয়ম বিধির আলোকে ভূমন্ডলে ও নভোমন্ডলে বিরাজমান হাজারো অনুকূল উপাদান সৃষ্টি ও পাখিকুলের বিচিত্র গঠন সুসম্পন্ন হয়ে থাকে আর এরই বদৌলতে নিরন্তর সংঘটিত হতে থাকে প্রাকৃতিক জগতের যাবতীয় অলৌকিক ঘটনাবলী । বলে যিলাল ২১তম ৬ Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।