যে আকাশের অধিপতি তোমাদের দিকে একটা অগ্নিশিখা পাঠিয়ে দিতে পারেন? তখন তোমরা বুঝতে পারবে যে আমার ভীতি প্রদর্শন কেমন (সাংঘাতিক) হয়। পূর্ববর্তী লোকেরাও আল্লাহর বাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো । তখন আমার শাস্তিটা কেমন ছিলো?’ অর্থাৎ পরম অনুগত জন্তু সদৃশ যে পৃথিবীটার ওপর মানুষ জীবন যাপন করছে এবং তাকে দোহন করে তা থেকে আল্লাহর নিদিষ্ট পরিমাণ জীবিকা আহরণ করছে, সেই নিরীহ গোবেচারা পৃথিবী যে সময়ে সময়ে কি সাংঘাতিক রকমের অনমনীয় ও অবাধ্য হয়ে ওঠে তা সে যথাসময়েই জানতে পারবে আল্লাহ তায়ালা যখনই নির্দেশ দেন সামান্য একটু হেলে দুলে উঠতে অমনি তার পিঠের সব কিছু এলোমেলো অথবা বিধ্বস্ত হয়ে যায় অথবা আন্দোলিত ও তছনছ হয়ে যায়৷ কোনো ফন্দি বা শক্তি খাটিয়ে তাকে রক্ষা করা যায় না। ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্যুৎপাতের সময় এ ধরনের প্রলয়ংকরী পরিস্থিতির উদ্ভব হয়। তখন এই গোবেচারা পৃথিবীর অভ্যন্তরে কি সাংঘাতিক হিংস্র প্রাণীর চরিত্র লুকিয়ে ছিলো তা প্রকাশিত হয়ে পড়ে । এ হিংস্র প্রাণীটাকে আল্লাহ তায়ালা লাগাম দিয়ে সামাল দিয়ে রাখেন বলে তা সীমিত পর্যায়ের উচ্ছৃংখলতা দেখিয়েই ক্ষান্ত থাকে। মাত্র কয়েক সেকেন্ডতব্যাপী ভূমিকম্পের হিংসৃতা ভূপৃষ্ঠে মানবজাতির নির্মিত হাজার হাজার বছরের সভ্যতা সংস্কৃতি ও সুরম্য প্রাসাদকে ধূলিস্মাৎ করে দেয় । যখন অবাধ্য পৃথিবীর কোনো আগ্নেয়গিরির পেট থেকে কোনো মুখ ফুটে বের হয় তখন তা পৃথিবীর একটা অংশকে আস্ত গ্রাস করে ফেলতে পারে। মানুষ এই ধ্বংসলীলার সামনে স্পূর্ণ অক্ষম ও অসহায় হয়ে পড়ে । ভূমিকম্প, আগ্নুয়গিরি ও ভূমিধসের ধ্বংসলীলায় মানুষ ভয়ে ত্রাসে খাঁচার আবদ্ধ ইঁদুরের মতো পড়ে থাকে। অথচ একটু আগেই হয়তো তারা পরম শান্তিতে ও মহা উল্লাসে খেলায় মত্ত ছিলো। এক সৰ্বশক্তিমান সত্তার হাতে যে তাদের সর্বময় কর্তৃত্বের লাগাম ধরা রয়েছে সে সম্পর্কে ছিলো একেবারেই উদাসীন । মানুষ এভাবেই অনেক ধ্বংসযজ্ঞ সংঘটনকারী প্রাকৃতিক দুর্যোগাদি প্রত্যক্ষ করে থাকে। সে সব বিনাশী অভিযানের সামনে তারা তাদের সমস্ত জ্ঞান, বিদ্যাবুদ্ধি ও তৎপরতা সত্ত্বেও নিরুপায় ও অসহায় দর্শকের ভূমিকা পালন করতে বাধ্য হয়। যতোক্ষণ আল্লাহর হস্তক্ষেপে সেই দুর্যোগ প্রশমিত না হয় ততক্ষণে জলে স্থলে ও অন্তরীক্ষে তা তার সর্বব্যাপী ধ্বংসলীলা অবাধে চালিয়ে যেতে থাকে । মানুষ তার সামনে নিতান্তই তুচ্ছ, ক্ষুদ্র, দুর্বল জীব প্রতীয়মান হয়। পৃথিবীর নিরুপদ্রব শান্তি ও নিরাপত্তা মানুষকে প্রতারিত করে, তাকে তার সৃষ্টা ও পালনকর্তার কথা ভুলিয়ে দেয়। সে জন্যেই কোরআন তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহর ইচ্ছায় যে কোনো মুহূর্তে তাদের এই সুখ স্বপ্নী ভেংগে যেতে পারে। যে কোন সময় তাদের ঘাড়ে নেমে আসতে পারে এসব সর্বনাশা দুর্যোগ । তাদের পায়ের নিচের শান্ত পৃথিবী হঠাৎ দুলে উঠতে পারে। সংহারীরূপ ধারণ করে ফুঁসে উঠতে ও মানুষকে খড়-কুটোর মতো দূরে ছুঁড়ে ফেলতে পারে। চারপাশের মৃদুমন্দ বাতাস সহসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কোনো শক্তিই তা রোধ করতে পারে না। মানুষ তার সামনে হয়ে পড়ে অসহায় । কোরআন সেই সম্ভাব্য অবস্থার ‘কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে সাবধান করে। তার স্লায়ুতে কীপুনি ধরিয়ে দিয়ে তাকে হুশিয়ারী দেয়, কোরআন এই সাথে অতীত ইতিহাস থেকে ইসলামী দাওয়াতকে অস্বীকারকারীদের শোচনীয় পরিণামের দৃষ্টান্ত পেশ করে এই বলে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।