ক্লেযক্কে এন্সাহীর তাৎপর্য কি? প্রখ্যাত পরিবেশ বিজ্ঞানী মাহমুদ সালেহ তার গ্রন্থ ‘আধুনিক বিজ্ঞান ঈমানের দিকে আহবান জানায়’ নামক গ্রন্থের ৭০-৭১ পৃষ্ঠায় বলেন, ‘বিজ্ঞানীদের কাছে এটা সুবিদিত ব্যাপার যে, প্রত্যেকটা উদ্ভিদের বেঁচে থাকা নির্ভর করে কার্বন অক্সাইডের সেই ন্যূনতম মাত্রার ওপর যা বায়ুমন্ডলেই বিদ্যমান এবং যা উদ্ভিদ নিজেই শুষে নিয়ে থাকে বলে মনে করা যেতে পারে। কিন্তু আলোর সংযুক্তির সাথে সংশ্লিষ্ট এই রাসায়নিক প্রক্রিয়াকে আমরা সংক্ষেপে এভাবে ব্যাখ্যা করতে পারি । উদ্ভিদ পাতা হচ্ছে ফুসফুস এবং তা কার্বনঅক্সাইডের ন্যায় শক্ত জিনিসকে সূর্যের কিরণের সাহায্যে বিভক্ত করে কার্বন ও অক্সিজেনে পরিণত করতে সক্ষম ৷ অন্য কথায় বলা যায়, এই পাতা অক্সিজেনকে ছুঁড়ে ফেলে দেয় এবং হাইড্রোজেন মিশ্রিত কার্বনকে সংরক্ষণ করে। এই হাইড্রোজেন হচ্ছে উদ্ভিদ কর্তৃক নিজের শেকড়ের সাহায্যে সংগৃহীত পানি। এই পানি হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত হয়ে যায় এবং প্রকৃতি এ বিস্ময়কর রাসায়নিক প্রক্রিয়ায় এই সকল উপাদান থেকে চিনি, উদ্ভিদের প্রধান উপাদান সেলিলোজা ও আরো কয়েক রকমের রাসায়নিক উপাদান প্রস্তুত করে। অতপর এই সমস্ত উপাদানের কিয়দংশ ফল ও ফুলের আকার ধারণ করে। আর বাদবাকী অংশকে উদ্ভিদ নিজের খাদ্য হিসাবে গ্রহণ করে এবং আরো খানিকটা উৎপন্ন উপাদান উদৃত্ত থেকে যায়, যা পরবর্তীতে ভূপৃষ্ঠের সকল প্রাণীর জন্যে পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। একই সময় উদ্ভিদ তার শোষিত অক্সিজেন ছেড়ে দেয়। এই অক্সিজেন না হলে কোনো প্রাণী ৫ মিনিটের বেশী বাঁচে না।' এভাবে আমরা জানতে পারি যে, যাবতীয় উদ্ভিদ, গাছপালা, ঘাস, শেওলার প্রতিটা অংশ এবং কৃষি ক্ষেতের পানির সাথে সংযুক্ত যে কোনো উদ্ভিদের জন্ম কার্বন এবং বিশেষভাবে পানির ওপর নির্ভরশীল ৷ প্রাণী কার্বন অক্সাইড-২ ত্যাগ করে। আর উদ্ভিদ ত্যাগ করে অক্সিজেন । এই আদান প্রদান চালু না থাকলে উদ্ভিদ ও প্রাণী সকল অক্সিজেন অথবা প্রায় সকল কার্বন অক্সাইড-২ খেয়ে ফেলতো । এভাবে ভারসাম্য নষ্ট হয়ে গেলে হয় উদ্ভিদ পচে যেত, নচেৎ মানুষ মারা যেত । আর একটার মৃত্যুর সাথে অপরটিও তার সাথে মিলিত হতো । সাম্প্তিক কালে এ তথ্যও আবিস্কৃত হয়েছে যে, বেশীরভাগ প্রাণীর জীবনের জন্যেও স্বল্পমাত্রায় কার্বন অক্সাইড-২ প্রয়োজনীয় । আবার এও জানা গেছে যে, উদ্ভিদও সামান্য কিছু অক্সিজেন গ্রহণ করে থাকে । হাইড্রোজেনও একটা প্রয়োজনীয় জিনিস। আমরা শ্বাস-প্রশ্বাসের সাথে গ্রহণ না করলেও হাইড্রোজেন ছাড়া পানির অস্তিত্ব অসম্ভব । আর প্রাণী কিংবা উদ্ভিদের জন্যে যে অনুপাতে পানির প্রয়োজন তার মাত্রা বিস্ময়করভাবে বিপুল । এক কথায় বলা যায়, পানির কোনো বিকল্প নেই এবং পানি ছাড়া জীবন একদম অচল । পৃথিবীর জীবিকা উৎপাদনে নাইট্রোজেনের অবদানও কম নয় । একই বিজ্ঞানী তার গ্রন্থের ২৬-২৭ পৃষ্ঠায় লিখেছেন, কোনো না কোনোভাবে নাইট্রোজেনের উপস্থিতি ছাড়া খাদ্য জাতীয় উদ্ভিদের উৎপাদন ও বিকাশ অসম্ভব । কৃষি জমিতে নাইট্রোজেন প্রবেশের দুটো উপায় আছে। একটা হলো, এক ধরনের রোগ জীবাণুর উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ । এসব জীবাণু সবজী ও তরিতরকারীর গাছের বীজে পাওয়া যায়। এসব সবজী ও তরকারী হলো লবংগ, বুট, মোটর ইত্যাদি । এ সব জীবাণু বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে তাকে মিশ্র নাইট্রোজেনে পরিণত করে। যাকে উদ্ভিদ চুষে নিতে পারে আর উদ্ভিদ মারা গেলে এই মিশ্র নাইট্রোজেনের কিছু অংশ ভূপৃষ্ঠে থেকে যায়৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।