যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন। আর এই উপাদানগুলোকে এমন নিখুঁত ও সুক্ষ্ম আনুপাতিক হারে স্থাপন করেছেন যে, তাতে বিন্দুমাত্রও কম বেশী হলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। এতে শতকরা ১৯ ভাগ অক্সিজেন, ৭৮ ভাগ নাইট্রোজেন আর অবশিষ্ট অংশ কার্বনডাই অক্সাইড ও অন্যান্য উপাদান রয়েছে ৩ ভাগ অনুপাতে । এ অনুপাত পৃথিবীতে জীবন সংরক্ষণের জন্যে অপরিহার্য । এ না হলে জীবন এখানে টিকে থাকতে পারবে না। উল্লেখিত অপরিহার্য উপাদানগুলো ছাড়াও আরো হাজারো রকমের মানানসই উপাদান দিয়ে আল্লাহ তায়ালা পৃথিবীকে মানব জীবনের উপযোগী বানিয়ে দিয়েছেন। এসব উপাদান জীবন রক্ষার জন্যে অত্যন্ত জরুরী । উদাহরণ স্বরূপ পৃথিবীর আকৃতি, সূর্য ও চাদের আকৃতি, চাদ ও সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্যের তাপমাত্রা, পৃথিবীর উপরিভাগের ব্যাস, পৃথিবীর গতিবেগ, পৃথিবীর অক্ষরেখার হেলানো ভাব, পৃথিবীতে জল ও স্থলের আনুপাতিক তারতম্য এবং পৃথিবীর চারপাশের বায়ূমন্ডলের ঘনত্ব ইত্যাদি ইত্যাদি । এই সকল অনুকূল উপাদানের একত্র সমাবেশই পৃথিবীকে বাসযোগ্য করেছে। এগুলোই পৃথিবীতে জীবিকা উৎপাদনে এবং প্রাণীকূলের ও বিশেষত মানুষের জীবন ধারণে সহায়ক হয়েছে। পবিত্র কোরআন এসব সত্যকে তুলে ধরছে, যাতে প্রত্যেক ব্যক্তি ও প্রত্যেক প্রজন্য এণ্ডলোকে সাধ্যমত ও নিজ নিজ জ্ঞান মোতাবেক হৃদয়ংগম করে। এতে সে সমগ্র বিশ্ব জাহানের সম্রাট আল্লাহর শক্তি ও প্রতাপ অনুভব করবে কেননা তার এবং চারপাশের সকল জিনিসের ওপর মহান আল্লাহরই আধিপত্য ও কর্তৃত্ব বিরাজিত। তিনিই পৃথিবীকে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন এবং তিনিই মানুষ ও পৃথিবীর সংরক্ষক । তিনি যদি এক মুহুর্তও এ কাজে উদাসীনতা দেখান তবে সমগ্র বিশ্বজগত বিশৃংখলার শিকার হবে এবং বিশ্বজগতে যতো বস্তু ও প্রাণী আছে, সকলকে নিয়ে ধ্বংস হয়ে যাবে। তার বিবেক যখন এই অকাট্য সত্যকে গ্রহণ করে নেয়, তখন পরম দাতা ও দয়ালু সৃষ্টা তাকে পৃথিবীর প্রান্তরে চলাফেরা করা ও তার ফলানো জীবিকা খাওয়ার অনুমতি দেন। ‘পৃথিবীর সকল প্রান্তরে চলাফেরা করো এবং তার রেযেক খাও ৷' মূল আয়াতে যে, ‘মানকেব’ শব্দটি রয়েছে তার অর্থ হলো উচ্চ প্রান্ত সমূহ বা কিনারসমূহ । এটা সংগতভাবেই ধরে নেয়া যায় যে, তিনি উচ্চ প্রান্তর বা কিনারসমূহে চলাফেরা ও খাদ্য আহরণের অনুমতি যখন দিয়েছেন, তখন নিন্ন সমতল ভূমি এবং উপত্যকা অঞ্চ লেও এ অনুমতি অবশ্যই দিয়েছেন। আর যে জীবিকা পৃথিবীতে উৎপন্ন হয় তার সবই আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর মালিকানাভুক্ত । তাই ‘তার জীবিকা’ কথাটা স্রেফ ‘জীবিকা’ বললে যা বুঝা যায় তা তার চেয়ে ব্যাপক অর্থবোধক । কেননা এ দ্বারা কোনো মানুষের হাতে বিদ্যমান সেই অর্থ সম্পদকে বুঝায় না-যা দ্বারা সে নিজের প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র সংঘহ করতে পারে। বরঞ্চ এ দ্বারা বুঝানো হয় আল্লাহ তায়ালা পৃথিবীতে জীবিকার যতো উপায়-উপকরণ গচ্ছিত রেখেছেন তার সব কিছু। এর অর্থ দীড়াচ্ছে এই যে আল্লাহ তায়ালা পৃথিবীকে এমন সব উপাদান থেকে তৈরী করেছেন। সেসব উপাদানকে এমন আনুপাতিক হারে বন্টন করেছেন যে তা দ্বারা এখানকার যাবতীয় উদ্ভিদ এবং মানুষসহ সকল প্রাণীর জন্ম ও বিকাশ লাভ সম্ভব হয়েছে। অতপর প্রাণী ও উদ্ভিদকে আল্লাহই এসব উপকরণ দ্বারা উপকৃত হওয়ার ক্ষমতা দান করেছেন। এই ব্যাপক অর্থের আলোকে জীবিকার প্রকৃত তাৎপর্য কি সে সম্পর্কে এখানে সংক্ষেপে কিছু আলোকপাত করছি। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।