যিলালিল কুরআন — যিলালিল কুরআন 21
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ভূপৃষ্ঠে যতো প্রাণী ও উদ্ভিদ আছে তাদের জীবনেও এ গতিদ্বয়ের প্রভাব সুস্পষ্ট । পৃথিবীর নিজের চারপাশে যে গতি (আহ্নিক গতি) তার প্রভাবে রাত ও দিন হয়। পৃথিবীতে যদি শুধু রাতই চিরস্থায়ী হতো, তাহলে গোটা জীব জগত বরফে জমে যেত । আর যদি শুধু দিনই চিরস্থায়ী হতো তাহলে উত্তাপে গোটা জীবজগত জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আর সূর্যের চারপাশে তার যে আবর্তন, (বার্ষিক গতি) তার প্রভাবে ঝতুর পরিবর্তন ঘটে ৷ শুধু একটা ঝতুই যদি চিরস্থায়ী হতো তাহলে আল্লাহর ঈন্সিত বর্তমানরূপে জীবজগত টিকে থাকতে পারতো না । তৃতীয় যে আবর্তনটার উল্লেখ করেছি, (অর্থাৎ সমগ্র সৌরজগতের একত্রে আবর্তন) তার অজানা রহস্য এখনো উদঘাটিত হয়নি । তবে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, মহাজাগতিক ভারসাম্য রক্ষার সাথে সে গতিটার একটা সংযোগ এবং মহাজাগতিক এই সমন্বয় বিধানে তারও একটা ভূমিকা অবশ্য আছে। এই সব কয়টি গতিতে একই সাথে আবর্তনরত, এই একান্ত অনুগত জস্তুটি বা যানবাহনটি আপন কক্ষপথে পরিভ্রমণকালে একই অবস্থায় স্থির থাকে। কেবল ০২৩.৫ ডিগ্রী পরিমাণ হেলানো থাকে। কেননা এই হেলানো অবস্থায় পৃথিবীর সূর্যের কক্ষপথে পরিভ্রমণ থেকেই ঝতু বৈচিত্রের উদ্ভব হয়ে থাকে পরিভ্রমণকালে যদি এই অবস্থান কিছুমাত্র বিক্ষত হতো, তাহলে ঝতু বৈচিত্রের উৎপত্তিও বাধাগ্রস্ত হতো এবং শুধু উদ্ভিদ জীবনই নয়, ভূপৃষ্ঠের গোটা জীব ও জীবনই বিপন্ন হয়ে পড়তো । আল্লাহ্‌ তায়ালা যে পৃথিবীকে মানুষের অনুগত ও মানানসই করে রেখেছেন তার একটা অর্থ এই যে, তিনি তার ভেতরে মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন। যা পৃথিবীর আবর্তনকালে তার অধিবাসীদেরকে তার সাথে চিমটে ধরে রাখে । তাছাড়া তাকে একটা বায়ুমন্ডলীয় চাপের আওতায় রেখেছেন, যাতে তার ওপর দিয়ে সহজে চলাচল করা যায় । বায়ূমন্ডলীয় চাপটা যদি বর্তমানে' যেমন আছে তার চেয়ে বেশী ভারী হতো, তাহলে সেই বায়ূমন্ডলীয় চাপ যে পরিমাণে ভারী হতো ঠিক সেই পরিমাণ মানুষের যাতায়াত ও মালামাল পরিবহন কষ্টকর হতো অথবা একেবারেই অসাধ্য হতো । মানুষ হয় ধ্বংস হয়ে যেত, নতুবা অচল ও পংগু হয়ে যেত । আর যদি বায়ূমন্ডলীয় চাপ এখনকার চেয়ে হালকা হতো, তাহলে মানুষের পদচারণা হতো এলোমেলো ও এবড়োথেবড়ো, তার চার পাশের বায়ুমন্ডলের ওপর তার নিজ দেহের চাপ বেশী হওয়ায় তার দেহের কোটর বিশিষ্ট অংগসমূহ ফেটে যেত, যেমন উপযুক্ত শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়া মহাশূণ্যের উচ্চতর স্তরসমূহে উন্নয়নকারীদের ক্ষেত্রে ঘটে থাকে। আল্লাহ তায়ালা যে পৃথিবীকে অনুগত করে দিয়েছেন, তার একটা দিক এও যে, তিনি পৃথিবীর উপরিভাগকে প্রসারিত করে দিয়েছেন এবং ভূপৃষ্ঠের মাটিকে নরম বানিয়ে দিয়েছেন। যদি তা কঠিন প্রান্তরের আকারে থাকতো যেমন বিজ্ঞান বলে থাকে যে, পৃথিবীর উপরিভাগ ঠান্ডায় জমে গেলে তা পাথরে পরিণত হতো তাহলে এর ওপর দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়তো এবং উদ্ভিদ জন্মানোও অসাধ্য হয়ে পড়তো । কিন্তু বাতাস ও বৃষ্টি ইত্যাকার পরিবেশগত উপাদানগুলো এসব পাথরকে চূর্ণ করে দেয়। সেই পাথরচূর্ণ দিয়েই আল্লাহ তায়ালা জীবন ধারণের উপযোগী এই উর্বর মাটি তৈরী করেন আর এই উর্বর মাটি থেকেই সৃষ্টি করেন পৃথিবীর অধিবাসীদের প্রয়োজনীয় জীবিকা ও উদ্ভিদ । মানব জ্ঞীবনের জঞক্মলরী ভপাদানসমূহ আল্লাহ তায়ালা এভাবেও পৃথিবীকে মানুষের অনুগত ও বশীভূত করে দিয়েছেন যে, তার চারপাশের বিরাজমান বায়ুমন্ডলকে জীবনের জন্যে অপরিহার্য উপাদানসমূহ দিয়ে পূর্ণ করে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।